Job in India
Bangla question
*ইতিহাসে আজকের দিনে (১০ আগস্ট)*
Wbp kolkata police /ssc/ntpc/ rellway&
All gov. Job question pepar in bangla
Job Alert
Digital job alerthttps://digitaljobalert.blogspot.com/?m=1
Bangla questioins
Digital Job Alert
WhatsApp group
*♦ঘটনাবলী♦*
*• ১৯১১* সালে আজকের দিনে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।
*• ১৯৪৫* সালে আজকের দিনে দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
*• ১৯৫০* সালে আজকের দিনে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে রূপান্তরিত হয় ক্যাম্পবেল মেডিক্যাল স্কুল।
*• ২০০৩* সালে আজকের দিনে ব্রিটেন যুক্তরাজ্যে প্রথমবারের জন্য তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করে।
*• ২০০৭* সালে আজকের দিনে বাংলাদেশের আকাশ থেকে বিশাল আকৃতির একটি বরফ খণ্ড পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারে।
*• ২০০৯* সালে আজকের দিনে নিউজিল্যান্ড ঘোষণা করে যে , তারা ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নির্গমন ১৯৯০ এর আগে থাকা স্তরের থেকে ১০-২০% কমিয়ে আনবে।
*• ২০১১* সালে আজকের দিনে শিল্পের জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে মহারাষ্ট্রের লোনাভালা ও পুনের মধ্যবর্তী অঞ্চলে কৃষকরা ব্যাপকভাবে প্রতিবাদ গড়ে তোলে এবং তার ফলস্বরূপ পুলিশের গুলিতে প্রতিবাদরত তিন জন কৃষকের মৃত্যু হয়।
*• ২০১৩* সালে আজকের দিনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঘোষণা করেন যে, ভারতের প্রথম সম্পূর্ণ নিজস্ব শৈলী প্রক্রিয়ায় নির্মিত নিউক্লিয়ার সাবমেরিন 'আরিহান্ত' সচল করা হয়ে গেছে।
*• ২০১৩* সালে আজকের দিনে ইতালির ফ্লোরেন্স লিসা ঘেরারডিনির কবর উন্মুক্ত করা হয় এবং মনে করা হয় যে, এই মহিলা-ই লিওনার্দো ভিঞ্চির 'মোনালিসা'-এর মডেল ছিল।
*♦️জন্ম♦*
*• ১৮৬০* সালে আজকের দিনে মুম্বাইতে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রথিতযশা পন্ডিতজন *বিষ্ণুনারায়ণ ভাতখন্ডে*(Vishnu Narayan Bhatkhande)। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তিনি একটি রেনেসাঁ নিয়ে এসেছিলেন। শাস্ত্রীয় সঙ্গীতের রাগসমূহকে তিনি বর্তমানের প্রচলিত ঠাট কাঠামোর অন্তর্ভুক্ত করেছিলেন। এর আগে শাস্ত্রীয় সঙ্গীতের রাগসমূহের ছিল রাগ(পুরুষ), রাগিণী(মহিলা) ও পুত্রা(সন্তান) ভাগে বিভক্ত।
*• ১৮৯৪* সালে আজকের দিনে Berhampur, Madras Presidency, British India(বর্তমানে Odisha)তে জন্ম গ্রহণ করেন ভারতের চতুর্থ রাষ্ট্রপতি *বরাহগিরি ভেঙ্কট গিরি*(Varahagiri Venkata Giri)। তিনি ২৪শে আগস্ট ১৯৬৯ থেকে ২৪শে আগস্ট ১৯৭৪ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
*• ১৯৬৩* সালে আজকের দিনে উত্তর প্রদেশে জন্ম গ্রহণ করেছিলেন 'ব্যান্ডিট কুইন' হিসাবে বিখ্যাত *ফুলন দেবী*(Phoolan Devi)। ভারতের নিচু বর্ণ হিসেবে পরিচিত মাল্লা বর্ণের এক পরিবারে ১৯৬৩ সালে জন্ম নেন ফুলন। তিনি একাধিক বার পুরুষ নিষ্ঠুরতার বলি হয়েছিলেন। পুলিশের নিকট থেকেও তিনি ন্যায় পান নাই যার জন্য তিনি বাধ্য হয়ে ডাকাত জীবন গ্রহণ করেছিলেন। উত্তর প্রদেশের বেহমাই গাও নামক স্থানের কয়েকজন ঠাকুর সম্প্রদায়ের জমিদার ফুলন দেবীকে ২৩দিন যাবৎ ধর্ষন করে। ১৯৮১ সনে সেই গ্রামের ২২জন ঠাকুরকে ডাকাত হত্যা করেছিল। হত্যার জন্য ফুলন দেবীকে অভিযুক্ত করা হয়। বেশীরভাগ অপরাধ তিনি নির্যাতিত মহিলা ও বিশেষকরে নিম্ন শ্রেনীর মহিলাকে ন্যায় প্রদানের জন্য সংঘঠিত করেছিলেন। ২০বছরের কম বয়সের এক নিম্ন শ্রেনীর প্রায় নিরক্ষর কিশোরী সমগ্র ভারতে আলোড়নের সৃষ্টি করেছিল। পরবর্তী সময়ে তিনি আত্ম-সমর্পন করেন ও ভারতীয় রাজনীতিতে যোগদান করেন।
*♦মৃত্যু♦*
*• ২০০২* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন নরওয়ের গণিতবিদ এবং কম্পিউটার প্রোগ্রামিং *ক্রিস্টেন নির্গাড*(Kristen Nygaard)। নিগার্ড ১৯৪৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত নরওয়েজীয় প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান-এ পূর্ণ সময়ে কাজ করতেন। তিনি ১৯৪৮ থেকে ১৯৫৪ সালে কম্পিউটিং ও প্রোগ্রামিং এবং ১৯৫২ থেকে ১৯৬০ সাল পর্যন্ত কার্য গবেষণা বিষয়ের দায়িত্ব পালন করেন।
No comments:
Post a Comment