Syllabus/ question paper

Post Top Ad

Your Ad Spot

Syllabus/ question paper

question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 

All india job&recruitment




🍑 job in india🍑
      🍑সাধারণ জ্ঞান🍑
1. অক্সিজেন গ্যাসকে ‘ফায়ার এয়ার’ নাম দিয়েছিলেন কোন বিজ্ঞানী ➔ ল্যাভয়সিয়ের
2. কৃত্রিম হারক প্রস্তুত করেছিলেন কোন বিজ্ঞানী ➔ ক্যাভেন্ডিস
3. 'চিকিৎসাশাস্ত্রের জনক’ আখ্যা দেওয়া হয় ➔ হিপোক্রেটাসকে
4. ধননন্দ কার হাতে পরাজিত ও নিহত হন ➔ চন্দ্রগুপ্ত মৌর্য
5. কোন উদ্ভিদের জীবাণুনাশক ওণ আছে ➔ নিমের
6. টলেমি ছিলেন এক বিখ্যাত ➔ জ্যোতির্বিদ
7. জগদীশচন্দ্রের প্রথম গ্রন্থের নাম ➔ Response in the living and non living world
8. 'পিঁপড়ে পুরাণ’ গ্রন্থটি লিখেছেন ➔ প্রেমেন্দ্র মিত্র
9. বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির জ্বালামুখ রয়েছে ➔ ইন্দোনেশিয়ার (সুমাত্রা) জাভাতে
10. কত সালে স্বরাজ দল প্রতিষ্ঠা হয় ➔ 1923 সালে
11. স্বরাজ দল কারা প্রতিষ্ঠা করেন ➔ মলিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস
12. সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন ➔ বি.আর আম্বেদকর
13. থাম্বপ্যাড থাকে ➔ ব্যাঙের
14. আরশোলা কোন পর্বভুক্ত প্রাণী ➔ আর্থোপোডা
15. সিস্টোলিথ দেখা যায় ➔ বট পাতায়
16. জলের স্কুটনাঙ্ক পরিমাপের যন্ত্রের নাম ➔ হিপসোমিটার
17. ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে ➔ অ্যালবুমিন
18. নেপোলিয়ান বোনাপার্ট কোন দ্বীপে জন্মেছিলেন ➔ কর্সিকা দ্বীপে
19. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ-এর সেনাপতি ছিলেন ➔ তাঁতিয়া টোপি
20. 'ফ্যাসিস্ট পার্টি' কে প্রতিষ্ঠা ➔ মুসোলিনী
21. স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত ➔ নিউইয়র্কে
22. সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ➔ কাঠমান্ডুতে
23. রামধনুর প্রান্ত দুটির রং হল ➔ বেগুনী ও লাল
24. চীনদেশের বৃহত্তম নদী হল ➔ ইয়াং-সি-কিয়াং
25. কোন শিলায় জীবাশ্ম দেখা যায় ➔ পাললিক শিলায়
26. নাইট্রাস অক্সাইডকে বলা হয় ➔ লাফিং গ্যাস
27. 'রাখীবন্ধন' উৎসবের উদ্যোক্তা ➔ রবীন্দ্রনাথ ঠাকুর
28. দিল্লি কোন নদীর তীরে অবস্থিত ➔ যমুনা
29. 'সুমো' কোন দেশের প্রচলিত কুস্তি ➔ জাপান
30. আলাউদ্দিন খলজির সভার বিখ্যাত কবি ছিলেন ➔ আমির খসরু
31. পরিক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম ➔ ইউরিয়া
32. জার্মান সিলভারের উপাদানগুলি হল ➔ কপার, নিকেল, জিঙ্ক
33. পঞ্চতন্ত্র লিখেছেন ➔ বিষ্ণু শর্মা
34. সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা ছিল ➔ কৃষিকাজ
35. খাইবার পাশ অবস্থিত ➔ পাকিস্তানে
36. পীত সাগর অবস্থিত ➔ উত্তর প্রশান্ত মহাসাগরে
37. বিশ্বের সর্ববৃহৎ উপসাগর (Gulf) কোনটি ➔ মেক্সিকোর উপসাগর
38. সিয়াচেন হিমাবাহ অবস্থিত ➔ লাদাখ-এ
39. ভারতীয় সংবিধান কার্জকর হয় ➔ 26 জানুয়ারি, 1950

40. রেডিয়াম পাওয়া যায় ➔ পিচব্লেন্ডে

question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 

(I) 


🍑 job in india🍑
🍑ইতিহাসে আজকের দিনে (২০ জুলাই)🍑

*♦️ঘটনাবলী♦*

*• ১৯০৫* সালে আজকের দিনে লন্ডনে বাংলা ভাগ করা নিয়ে আইন অনুমোদিত হয়।
*• ১৯৫৯* সালে আজকের দিনে ভারতের পঞ্চম অস্থায়ী রাষ্ট্রপতি হন মুহাম্মদ হিদায়াতউল্লাহ।
*• ১৯৬০* সালে আজকের দিনে(তবে অনেকের মতে ২১শে জুলাই) বিশ্বের ইতিহাসে শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
*• ১৯৬৯* সালে আজকের দিনে 'অ্যাপোলো ১১' অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।
*• ১৯৭৬* সালে আজকের দিনে মার্কিন নভোযান ভাইকিং মঙ্গলগ্রহে অবতরণ করে। এই প্রোগ্রামে দুটি অরবিটার এবং প্রতিটি অরবিটারের সাথে একটি করে ল্যান্ডার ছিল। ভাইকিং ১ ৬ বছর এবং ভাইকিং ২ ৩ বছর কর্মক্ষম ছিল । ভাইকিং ল্যান্ডারগুলোই প্রথম মঙ্গলের রঙিন ছবি রিলে করে পৃথিবীতে পাঠিয়েছিল।

*♦️জন্ম♦*

*• ১৯০২* সালে আজকের দিনে বিহারের গিরিডিতে(ব্রিটিশ ভারত) জন্ম গ্রহণ করেন বাঙালি শিশুসাহিত্যিক ও কবি *সুনির্মল বসু*(Sunirmal Basu)। তিনি পাটনার গিরিডি স্কুল থেকে ১৯২০ সালে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে তিনি কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হন, কিন্তু ১৯২১ সালে গান্ধীজীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কলেজ ত্যাগ করেন।
*• ১৯১৯* সালে আজকের দিনে নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্ম গ্রহণ করেন পর্বতারোহী এবং অভিযাত্রী *এডমুন্ড হিলারী*(Edmund Hillary)। তিনি তেনজিং নরগের সাথে ১৯৫৩ সালে ২৯শে মে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেছিলেন।
*• ১৯৫০* সালে আজকের দিনে উত্তরপ্রদেশ রাজ্যের বরাবাঁকিতে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় চলচ্চিত্র তারকা অভিনেতা *নাসিরুদ্দিন শাহ্*(Naseeruddin Shah)। তিনি নৈনিতালের সেন্ট আন্সেলম্‌স আজমের ও সেন্ট জোসেফ্‌স কলেজে পড়াশুনা করেন। ১৯৭১ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে কলা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় অভিনয়ের প্রশিক্ষণ গ্রহণ করেন। তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার ফিল্মফেয়ার পুরস্কার এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে একটি ভল্পি কাপ লাভ করেন। ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৮৭ সালে পদ্মশ্রী ও ২০০৩ সালে পদ্মভূষণ পদকে ভূষিত করে।

*♦️মৃত্যু♦️*

*• ১৯২০* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি (জয়রামবাটী ,বাঁকুড়া) হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী *শ্রীশ্রীমা সারদা দেবী*। ভক্তগণ তাকে শ্রীশ্রীমা নামে অভিহিত করে থাকেন। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য।
*• ১৯৬৫* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি(বর্ধমান জেলায় জন্ম) ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা *বটুকেশ্বর দত্ত*(Batukeshwar Dutt)। ১৯২৯ সালের ৮ এপ্রিল ভগৎ সিংয়ের সাথে নয়া দিল্লীর কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা ফাটানোর জন্য তিনি বিখ্যাত ছিলেন। তারা পরিকল্পনা মোতাবেক দুটি বোমা ফেলেন, যাতে কারো কোনো ক্ষতি না হয়। ফরাসী নৈরাজ্যবাদী বিপ্লবী বৈলেয়ন্টের মতোই ভগৎ সিংহের বক্তব্য ছিল 'বধিরকে শোনাতে উচ্চকণ্ঠ প্রয়োজন'। বটুকেশ্বর দত্ত ও তিনি ইস্তাহার ছড়িয়ে দেন নিজেদের বক্তব্যের সমর্থনে, স্লোগান দেন এবং শান্তভাবে গ্রেপ্তারবরণ করেন।
*• ১৯৭২* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিখ্যাত বাঙালি(জন্ম :- বেঙ্গল প্রেসিডেন্সি , ব্রিটিশ ভারত - বর্তমানে শরিয়তপুর জেলা , বাংলাদেশ) সঙ্গীতশিল্পী *গীতা দত্ত*(Geeta Dutt)। তিনি মূলত ১৯৫০ এবং ১৯৬০এর দশকে হিন্দি ছবিতে নেপথ্য সঙ্গীত এবং বাংলা আধুনিক গান গাওয়ার জন্য বিখ্যাত।

*• ১৯৭৪* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রথিতযশা সঙ্গীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক *কমল দাশগুপ্ত*(Kamal Dasgupta জন্ম :- কালিয়া, নড়াইল, ব্রিটিশ ভারত)। ত্রিশ এবং চল্লিশের দশকে গ্রামোফোন ডিস্কে তার সুরে গাওয়া বহু গান অত্যন্ত জনপ্রিয় ছিল। গানগুলোর গীতিকার ছিলেন প্রণব রায় এবং কণ্ঠশিল্পী ছিলেন যুথিকা রায়। 'সাঁঝের তারকা আমি' , 'আমি ভোরের যুথিকা' প্রভৃতি গান আজও সমাদৃত।

question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 

(II) 

🍑 job in india🍑
🍑ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্ন ও উত্তর🍑

1. পরমানুর নিউক্লিয় তত্ত্বের প্রবক্তা ?
উত্তর: রাদার ফোর্ড।

2. পরম তাপমাত্রা স্কেলের আবিষ্কারক–
উত্তর: কেলভিন।

3. ‘আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই’ -একথা বলেন-
উত্তর:আল হাজেম।

 4. সবচেয়ে স্থায়ী শক্তিশালি চুম্বক কোনটি?
উত্তর: নিকেল।

5.ব্যাটারিতে কোন এসিড থাকে না ?
উত্তর: সালফিউরিক এসিড।

6. বেতার যোগাযোগ উদ্ভাবন করেন কে?
উত্তর: মার্কনী্য

7. মাদাম কুরী রসায়নে পুরষ্কার পান কত সালে?
উত্তর: ১৯০৩

8. চুম্বকের আকর্ষন কোথায় কম?
উত্তর: মাঝখানে।

9. কে প্রমান করেন যে ‘পৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র’?
উত্তর: গিলবার্ট।

10.সাবানের রাসায়নিক নাম কি?
​উত্তর: সোডিয়াম স্টিয়ারেট।

11. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?
​উত্তর: সোডিয়াম মনোগ্লুটামেট।

12. পেট্রোলের অপর নাম কি?
​উত্তর: গ্যাসোলিন।

13. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?
​উত্তর: সোডিয়াম মনোগ্লুটামেট।

14. লাফিং গ্যাস কি?
​উত্তর: নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। এটি হাস্য উদ্দীপক।

15.  পেট্রোলের অপর নাম কি?
​উত্তর: গ্যাসোলিন।

16. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
​উত্তর: ০.১৫-১.৫%

17. বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ কতটি?
​উত্তর: ১১৮টি।

18. পাইরোমিটার কী?
​উত্তর: সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র বা উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র।

19. কলের জলে সাধারণত কোন উপাদান বেশি থাকে?
​উত্তর: আয়রণ (লৌহ)।

20 . কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না?

​উত্তর: অ্যান্টিমনি।
question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 
(III) 

🍑 job in india🍑
🍑গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর🍑

❇স্মলপক্সের টিকা কে আবিষ্কার করেন?Ans - এডওয়ার্ড জেনার.
❇চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গ কোনটি?Ans - ফ্লোয়েম কোশ.
❇সোনেরা 64 গিরিজা প্রভৃতি কী? Ans - উচ্চফলনশীল গমের প্রকারভেদ
❇Radioactivity - র আবিষ্কারক কে?Ans - হেনরি বেকারেল (Henri Becquerel).
❇নিউক্লিয়াসকে ঘিরে কটি মেমব্রেন থাকে?Ans - 2টি.
❇বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরটির নাম কী? Ans - এক্সোস্ফিয়ার.
❇হৃদস্পন্দন লিপি কী?Ans - ECG বা ইকো কার্ডিওগ্রাম.
❇সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় কোন আলোয়? Ans - সবুজ আলোয়.
❇ব্ল্যাক ফুট রোগ কীসের সংস্পর্শে হয়? Ans - আর্সেনিক.
❇গুরুমস্তিষ্কের অন্তরভাগকে কী বলে?Ans - সেরিব্রাল মেডুলা.
❇খাবার সোডার রাসায়নিক নাম কী?Ans -  সোডিয়াম বাই কার্বনেট.
❇সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে? Ans - কার্বন ডাই অক্সাইড.
❇পর্যায় সারণির (Periodic Table) আবিষ্কারক কে?Ans -  দিমিত্রি মেন্ডেলিভ.
❇স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার কোথায় অবস্থিত? Ans - আমেদাবাদ.
❇সর্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে?Ans - O গ্রুপের রক্তকে.
❇সাদা বিষ (White Poison) কাকে বলা হয়?Ans - চিনি.
❇রেটিনল বলতে কোন ভিটামিন বুঝি? ভিটামিন A.
❇CNG পুরো কথা কী?Ans - কম্প্রেসড ন্যাচারাল গ্যাস.
❇কোশে কটি ক্রোমোজ়োম থাকে? Ans - 23 জোড়া.
❇স্টিলস ডিজিজ় কী?Ans - ছোটোদের আর্থারাইটিস.
❇রিং শব্দটি কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত? Ans - বক্সিং,কুস্তি.
❇নাইডু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? Ans - দাবা.
❇কিনান স্টেডিয়াম কোথায়? Ans - জামশেদপুর.
❇গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায়?Ans - কানপুর.
❇গল্ফ খেলার মাঠ বা ক্রীড়াক্ষেত্রকে কী বলে? Ans -গল্ফকোর্স.
❇টোটো উপজাতি কোন রাজ্যে বাস করে? Ans - পশ্চিমবঙ্গে.
❇লেডি উইথ দা ল্যাম্প কাকে বলা হয়?Ans - ফ্লোরেন্স নাইটিঙ্গেল.
❇ফাদার অফ পিঙ্ক রেভলিউশন কাকে বলা হয়? Ans - দুর্গেশ প্যাটেল.
❇ডায়মন্ড (Diamond) শব্দটি কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত?Ans - বেসবল.

❇IT অ্যাক্ট কত সালে পাশ হয়? Ans - 2000 সাল.


question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 

(IV) 

🍑 jobinindia.Com🍑
*ইতিহাসে আজকের দিনে (২১ জুলাই)*

*♦ঘটনাবলী♦*

*• ১৬৫৮* সালে আজকের দিনে মোগল সম্রাট আওরঙ্গজেব দিল্লীর সিংহাসনে আরোহণ করেন।
*• ১৭৯৮* সালে আজকের দিনে নেপোলিয়ন বোনাপার্ট মিসরের যুদ্ধে জয়লাভ করেন।
*• ১৮৮৩* সালে আজকের দিনে ভারতের প্রথম রঙ্গমঞ্চ স্টার থিয়েটারের উদ্বোধন হয়।
*• ১৮৮৪* সালে আজকের দিনে লর্ডসে প্রথম ক্রিকেট টেস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এ মাঠের যাত্রা শুরু করে ইংল্যান্ড।
*• ১৮৮৮* সালে আজকের দিনে ব্রিটিশ নাগরিক জন বয়েড ডানলপ বায়ুচালিত টায়ার আবিষ্কার করেন।
*• ১৯৫৯* সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তিচালিত প্রথম বানিজ্যতরী সাগরে ভাসানো হয়।
*• ১৯৬৮* সালে আজকের দিনে আসামের করিমগঞ্জে দিব্যেন্দু ও জগন্ময় বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহীদ হন।
*• ১৯৯৩* সালে আজকের দিনে পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ধর্মতলায় পুলিশের গুলিতে ১৩ জন শহীদ হন।

*♦️জন্ম♦*

*• ১৯৩০* সালে আজকের দিনে রাওলপিন্ডিতে(পাঞ্জাব , বৃটিশ ভারত) জন্ম গ্রহণ করেছিলেন হিন্দি গানের বিখ্যাত গীতিকার *আনন্দ বক্সী*(Anand Bakshi)। He was nominated for the Filmfare award for Best lyricist a total of 40 times , resulting in 4 wins.
*• ১৯৪২* সালে আজকের দিনে কর্নাটকে জন্ম গ্রহণ করেন কংগ্রেস নেতা তথা লোকসভার প্রাক্তন  বিরোধী দলনেতা *মল্লিকার্জুন খড়গে*। তিনি ভারত সরকারের প্রাক্তন রেলমন্ত্রী। বিধায়ক হিসাবে তাঁর কার্যকালের মেয়াদ ৪০ বছর এবং সাংসদ হিসাবে টানা ১০ বছর জনসেবা করেছেন।
*• ১৯৪৭* সালে আজকের দিনে উত্তরপ্রদেশে জন্ম গ্রহণ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার *চেতন চৌহান*(Chetan Chauhan)। পুরো নাম চেতেন্দ্র প্রতাপ সিং চৌহান। ১৯৬৯ থেকে ১৯৮১ সময়কালে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
*• ১৯৬৮* সালে আজকের দিনে উত্তরপ্রদেশে জন্ম গ্রহণ করেন সিআইডি সিরিয়াল অভিনেতা খ্যাত *আদিত্য শ্রীবাস্তব*(Aditya Srivastava)। He is best known for his role as Senior Inspector Abhijeet in India's longest-running television police procedural C.I.D.. He has also portrayed pivotal roles in the Bollywood films Satya, Gulaal, Lakshya, Paanch, Black Friday, Kaalo, Super 30 and Dil Se Pooch Kidhar Jana Hai joining CIF among others.
*• ১৯৯৩* সালে আজকের দিনে চন্ডিগড়ে জন্ম গ্রহণ করেন ভারতীয় ফুটবলার *সন্দেশ জিংঘান*(Sandesh Jhingan)। তিনি বর্তমানে ভারতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার।

*♦️মৃত্যু♦*


*• ১৯০৬* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ব্যারিস্টার এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি *উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়*(Womesh Chunder Bonnerjee , জন্ম : কোলকাতা)।
🍑জলবায়ু🍑

1. বায়ুমন্ডলের উর্দ্ধসীমা কত?
উঃ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ কিমি।
2. পৃথিবীর বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমান সর্বাধিক?
উঃ নাইট্রোজেন (৭৮.০৮%)
3. পৃথিবীর বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাসের গড় পরিমান কত?
উঃ ২০.৯৪%
4. পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের গড় পরিমান কত?
উঃ ০.০৩%
5. পৃথিবীর বায়ুমন্ডলে কোন নিস্ক্রিয় গ্যাসের পরিমান সর্বাধিক?
উঃ আর্গন (০.৯৩%)
6. পৃথিবীর বায়ুমন্ডলে ওজোন গ্যাসের গড় পরিমান কত?
উঃ ০.০০০০৬%
7.এরোসোল কি?
উঃ পৃথিবীর বায়ুমন্ডলে জলীয় বাষ্প এবং অতি সূক্ষ ধূলিকণা, লবণ কণা প্রভৃতি জৈব ও অজৈব কণাগুলিকে একত্রে এরোসোল বলে।
8. পৃথিবীর বায়ুমন্ডলের সমমন্ডল অঞ্চলের বিস্তৃতি কত?
উঃ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮৫ কিমি পর্যন্ত।
9. পৃথিবীর বায়ুমন্ডলের বিষমমন্ডল অঞ্চলের বিস্তৃতি কত?
উঃ ভূ-পৃষ্ঠের উর্দ্ধে ৮৫ কিমি থেকে ১০,০০০ কিমি পর্যন্ত।
10. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি?
উঃ ঘনমন্ডল বা ট্রোপোস্ফিয়ার।
11. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটির নাম কি?
উঃ বহিঃমন্ডল বা এক্সোস্ফিয়ার। (অনেকের মতে Magnetosphere)
12. সাধারন তাপ হ্রাস-এর হার কত?
উঃ প্রতি ১০০০ মিটারে ৬.৫ ডিগ্রি C
13. কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সর্বাধিক ?
উঃ নিরক্ষীয় অঞ্চলে।
14. কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সবচেয়ে কম?
উঃ মেরু অঞ্চলে।
15. ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?
উঃ সমুদ্রতল থেকে ১২-১৪ কিমি।
16.নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?
উঃ ১৭ কিমি।
17. মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?
উঃ ০৯ কিমি।
18. ট্রোপোস্ফিয়ারের উর্দ্ধসীমা কি নামে পরিচিত?
উঃ ট্রোপোপজ।
19. ট্রোপোপজ কথাটির অর্থ কি?
উঃ গ্রীক শব্দ ট্রোপোপজ এর অর্থ হল ‘Where The Mixing Stops’ অর্থাৎ যেখানে উচ্চতা ও উষ্ণতার প্রক্রিয়া একাকার হয়ে যায়।
20. ট্রোপোপজ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ Sir Napier Shaw
21. ওজোন গ্যাসের রঙ কি প্রকৃতির?
উঃ নীল।
22. কত খ্রীস্টাব্দে সর্বপ্রথম ওজোন গর্ত সম্পর্কে জানা যায়?
উঃ ১৯৮৫ সালে।
23. ওজোন গর্ত সর্বপ্রথম কোন মহাদেশের বায়ুমন্ডলে আবিষ্কৃত হয়?
উঃ আন্টার্কটিকা।
24. Ozone Hole (ওজোন গর্ত) শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ ডঃ ফারমেন।
25. প্রতি বছর কোন সময় ওজোন স্তরের সর্বাধিক ক্ষয় ঘটে?
উঃ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে।
26. কোন গ্যাস ওজোন স্তরের সর্বাধিক বিনাশসাধন করে?
উঃ ক্লোরো ফ্লুরো কার্বন (CFC)।
27. ওজোন স্তরের ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশ করা হয়?
উঃ ডবসন একক (DU)।
28. প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে?
উঃ ওজোন স্তরকে।
29. কত সালে, কোন যন্ত্রের সাহায্যে সর্বপ্রথম ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়?
উঃ ১৯২০ সালে, ডবসন অতিবেগুনি স্পেকটোমিটার যন্ত্রের সাহায্যে।
30. কার নামানুসারে ওজোন স্তরের ঘনত্বের এককের নামকরন করা হয়েছে?
উঃ ব্রিটিশ পদার্থবিদ গর্ডন ডবসন।
31. ওজোন গর্ত সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
উঃ ডঃ ফারমেন।
32. নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত?
উঃ ২৫০ DU
33. নাতিশীতোষ্ণ অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত?
উঃ ৩৫০ DU
34. মেরু ও উপমেরু অঞ্চলে ওজোন স্তরের গড় ঘনত্ব কত?
উঃ ৪৫০ DU
35. ওজোন স্তর সংরক্ষনের জন্য কত খ্রীঃ মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৮৭ সালের ১৬ ই সেপ্টেম্বর। কানাডার মন্ট্রিল শহরে।
36. প্রতি বছর কোন দিনটি আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষন দিবস হিসেবে পালন করা হয়?
উঃ ১৬ ই সেপ্টেম্বর।
37. ওজোন স্তর ক্ষয়রোধের জন্য কত খ্রীঃ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৯২ সালের ৩-১৪ ই জুন।
ব্রাজিলের রিও-ডি-জেনিরো শহরে।
38. পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্রীনহাউস গ্যাস সর্বাধিক দায়ী?
উঃ কার্বন ডাই অক্সাইড।
39. ওজোন স্তর সংরক্ষনের জন্য কত খ্রীঃ ভিয়েনা কনভেনশন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৮৫ সালের ২২ শে মার্চ। অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।
40. কত খ্রীঃ, কে সর্বাপ্রথম বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধির ঘটনায় ‘গ্রীনহাউস’ শব্দটি ব্যবহার করেন?
উঃ ১৯০১ সালে, সুইডিশ আবহবিদ নীলস গুস্তাফ একহোম।
41. নিস্ক্রিয় সৌর বিকিরণের পরিমান কত?
উঃ ৩৪%
42. কার্যকরী সৌরতাপের পরিমান কত?
উঃ ৬৬%
43. কোন এককের দ্বারা সৌর তরঙ্গগুলি পরিমাপ করা হয়?
উঃ মাইক্রন (Micron)।
44. সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর বায়ুমন্ডল গ্রহন করে?
উঃ ১৯%
45. সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত হয়?
উঃ ৪৭%
46. পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত সৌরতাপের কত শতাংশ প্রত্যক্ষ সূর্য রশ্মি রূপে ভূ-পৃষ্ঠে এসে পৌঁছায়?
উঃ ১৯%
47. পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত সৌরতাপের কত শতাংশ মেঘপুঞ্জ থেকে বিচ্ছুরিত হয়ে ভূ-পৃষ্ঠে এসে পৌঁছায়?
উঃ ২৩%
48. পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত সৌরতাপের কত শতাংশ আকাশ থেকে আলোর বিকিরণ রূপে ভূ-পৃষ্ঠে এসে পৌঁছায়?
উঃ ০৫%
49. তাপ গ্রহন ও বিকিরণের ক্ষেত্রে পৃথিবীকে কিরূপ বস্তু হিসেবে ধরা হয়?
উঃ কৃষ্ণবস্তু বা Black Body
50. বায়ুমন্ডলের বাতায়ন কি?
উঃ পৃথিবী থেকে বায়ুমন্ডলের দিকে বিকিরিত দীর্ঘ তড়িৎ-চুম্বকীয়তরঙ্গ গুলিকে বায়ুমন্ডলের বাতায়ন বা Atmospheric Window বলে।
51. সূর্য থেকে প্রাপ্ত মোট তাপশক্তির কত শতাংশ পৃথিবীতে এসে পৌঁছায়?
উঃ প্রায় ২০০ কোটি ভাগের মাত্র ১ ভাগ।
52. সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর বায়ুমন্ডল দ্বারা সরাসরি শোষিত হয়?
উঃ ১৭%
53. সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর বায়ুমন্ডলের মেঘ ও এরোসোল জাতীয় পদার্থ দ্বারা শোষিত হয়?
উঃ ০২%
54. সৌর ধ্রুবক কি?
উঃ বায়ুমন্ডলের উপরিভাগের এক বর্গ মিটার সমতলক্ষেত্রকে যদি আগত সৌর-কিরণের দিকে লম্ব ভাবে ধরা হয়, তবে ওই এক বর্গ মিটার সমতলক্ষেত্রে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বে প্রতি এক সেকেন্ড সময়ে যে পরিমান সৌর-কিরণ পাওয়া যায়, তাকে সৌর ধ্রুবক বা Solar Constant বলে।
55. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চল অপেক্ষা কত গুন বেশি সৌররশ্মি পেয়ে থাকে?
উঃ ২.৫ গুন।
56. বিকিরণ জনিত বৈপরীত্য উত্তাপ কোথায় দেখা যায়?
উঃ উচ্চ ও মধ্য অক্ষাংশ-এ অবস্থিত স্থলভাগে, রাত্রিকালে।
57. পার্বত্য অঞ্চলে শীতকালে, রাত্রিবেলা নিম্নাভিমুখী বায়ুকে কি বলে?
উঃ ক্যাটাবেটিক বায়ু।
58. কোন এককের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়?
উঃ প্যাসক্যাল বা মিলিবার।
59. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়?
উঃ ব্যারোমিটার।
60. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপের পরিমান কত?
উঃ ১০১৩ মিলিবার।
61. কোন বিজ্ঞানীর নামানুসারে
কোরিওলিস বলের নামকরন করা
হয়েছে?
উঃ Gaspard-GustaveDe Coriolis
62. কোরিওলিস বল প্রধানত কোন দুটি
কারনের ওপর নির্ভরশীল?
উঃ অক্ষাংশীয় অবস্থান ও বায়ুর
গতিবেগ।
63. রাফনেস লেন্থ কি?
উঃ ভূ-পৃষ্ঠ থেকে উর্দ্ধস্তরের বায়ুর
গতিবেগের হ্রাসকে রাফনেস লেন্থ
বলে।
64. বায়ুর অভিসরণ কি?
উঃ বায়ুর গতিবেগ যদি সামনের দিকে
কমতে থাকে, তখন তাকে অভিসরণ বা
Convergence বলে।
65. প্রতিসরণ কি?
উঃ ঘর্ষনজনিত কারনে বা অন্য কোনো
কারনে বায়ুর গতিবেগ বৃদ্ধিপ্রাপ্ত
হলে, তাকে প্রতিসরণ বা Divergence
বলে।
66. বায়ুচাপের তারতম্যের প্রধান
কারন কয়টি ও কিকি?
উঃ ৩ টি। উচ্চতা, উষ্ণতা ও জলীয়
বাষ্প।
67. সমুদ্রতল থেকে ১ কিমি উচ্চতায়
বায়ু চাপের পরিমান কত?
উঃ ৮৯৮.৮ মিলিবার।
68. উচ্চচাপ অঞ্চলে উঃ গোলার্ধে কোন
দিকে বায়ু প্রবাহিত হয়?
উঃ ঘড়ির কাঁটার দিকে বা Clockwise
69. উচ্চচাপ অঞ্চলে দঃ গোলার্ধে কোন
দিকে বায়ু প্রবাহিত হয়?
উঃ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা
Anti Clockwise
70. নিম্নচাপ অঞ্চলে উঃ গোলার্ধে
বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
উঃ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা
Anti Clockwise
71. নিম্নচাপ অঞ্চলে দঃ গোলার্ধে
বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
উঃ ঘড়ির কাঁটার দিকে বা Clockwise
72. পৃথিবীর বায়ুমন্ডলের বায়ুচাপ
বলয়ের সংখ্যা কত?
উঃ ৭ টি।
73. পৃথিবীর বায়ুমন্ডলের বায়ুচাপ
বলয় গুলির মধ্যে কয়টি উচ্চচাপ বলয়
ও কয়টি নিম্নচাপ বলয়?
উঃ ৪ টি উচ্চচাপ বলয় ও ৩ টি
নিম্নচাপ বলয়।
74. পৃথিবীর বায়ুমন্ডলের উচ্চচাপ
বলয় গুলি কিকি?
উঃ কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয়
উচ্চচাপ বলয়, উত্তর মেরুদেশীয়
উচ্চচাপ বলয় ও দক্ষিন মেরুদেশীয়
উচ্চচাপ বলয়।
75. পৃথিবীর বায়ুমন্ডলের নিম্নচাপ
বলয় গুলি কিকি?
উঃ নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উত্তর
মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়,
দক্ষিন মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ
বলয়।
76. I.T.C.Z. শব্দটির অর্থ কি?
উঃ Inter Tropical Convergence Zone
77. নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের
অক্ষাংশগত অবস্থান কত?
উঃ নিরক্ষরেখা থেকে উভয়দিকে ৫-১০
ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশের মধ্যে।
78. কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ
বলয়ের অক্ষাংশগত অবস্থান কত?
উঃ কর্কটীয় উচ্চচাপ বলয় –
কর্কটক্রান্তি রেখার উত্তরে, ২৫
থেকে ৩৫ ডিগ্রি উঃ অক্ষাংশের
মধ্যে।
মকরীয় উচ্চচাপ বলয় – মকরক্রান্তি
রেখার দক্ষিনে, ২৫ থেকে ৩৫ ডিগ্রি
দঃ অক্ষাংশের মধ্যে।
79. উঃ ও দঃ মেরুবৃত্ত প্রদেশীয়
নিম্নচাপ বলয়ের অক্ষাংশগত অবস্থান
কত?
উঃ উত্তর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ
বলয় – ৬০ থেকে ৬৫/৭০ ডিগ্রি উত্তর
অক্ষাংশের মধ্যে।
দক্ষিন মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ
বলয় – ৬০ থেকে ৬৫/৭০ ডিগ্রি দক্ষিন
অক্ষাংশের মধ্যে।
80. উঃ ও দঃ মেরুদেশীয় উচ্চচাপ
বলয়ের অক্ষাংশগত অবস্থান কত?
উঃ উত্তর মেরুদেশীয় উচ্চচাপ বলয় –
৬৫/৭০ থেকে ৯০ ডিগ্রি উঃ
অক্ষাংশের মধ্যে।
দক্ষিন মেরুদেশীয় উচ্চচাপ বলয় –
৬৫/৭০ থেকে ৯০ ডিগ্রি দঃ
অক্ষাংশের মধ্যে।
81. ট্রোপোস্ফিয়ারের কোন অংশটিকে সমোষ্ণ অঞ্চল বলে?
উঃ ট্রোপোপজ।
82. বায়ুমন্ডলের কোন স্তরের ওপরে গোধূলির আলো পৌঁছায় না?
উঃ স্ট্রাটোস্ফিয়ার।
83. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে?
উঃ স্ট্রাটোস্ফিয়ার।
84. স্ট্রাটোস্ফিয়ারের বিস্তৃতি কত?
উঃ ভূ-পৃষ্ঠের ওপরে ১৪ কিমি থেকে ৩০ কিমি পর্যন্ত।
85.স্ট্রাটো-স্ফিয়ারের উর্দ্ধসীমা কি নামে পরিচিত?
উঃ স্ট্রাটোপজ।
86. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন গ্যাস দেখা যায়?
উঃ স্ট্রাটোস্ফিয়ার(এই স্তরটিকে ওজোনোস্ফিয়ার ও বলে।)
87. মেসোস্ফিয়ারের বিস্তৃতি কত?
উঃ ভূ-পৃষ্ঠের ওপরে ৩০ কিমি থেকে ৬০ কিমি পর্যন্ত। (অন্য মতে, ৫০ থেকে ৮০ কিমি।)
88. মেসোস্ফিয়ারের উর্দ্ধসীমা কি নামে পরিচিত?
উঃ মেসোপজ।
89. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরে আয়নের উপস্থিতি দেখা যায়?
উঃ আয়নোস্ফিয়ার।
90. আয়নোস্ফিয়ারেরবিস্তৃতি কত?
উঃ ভূ-পৃষ্ঠের ওপরে ৬০ কিমি থেকে ৪০০-৫০০ কিমি পর্যন্ত।
91. পৃথিবীর মেরু অঞ্চলে বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
উঃ আয়নোস্ফিয়ার।
92. থার্মোস্ফিয়ার কি?
উঃ আয়নোস্ফিয়ার স্তরে বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় বলে, তাই একে থার্মোস্ফিয়ার বলে।
93. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ পুনরায় ভূ-পৃষ্ঠে ফিরে আসে?
উঃ আয়নোস্ফিয়ার।
94. এক্সোস্ফিয়ারেরবিস্তৃতি কত?
উঃ ভূ-পৃষ্ঠের ওপরে ৪০০-৫০০ কিমি থেকে ১০০০ কিমি।
95. Magnetosphere কি?
উঃ এক্সোস্ফিয়ারেরউর্দ্ধে ২০০০-৪০০০ কিমি উচ্চতায় যে স্তরে ইলেকট্রন ও প্রোটন আয়নগুলি বলয়াকারে অবস্থান করে, তাকে Magnetosphere বলে।
96. কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরন বলয় দেখা যায়?
উঃ Magnetosphere
97. আয়নোস্ফিয়ারেরপ্রধান উপাদান কি?
উঃ আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন।
98. মেসোস্ফিয়ারের প্রধান উপাদান কি?
উঃ ওজোন গ্যাস।
99. ওজোন শব্দটির অর্থ কি?
উঃ গ্রীক শব্দ Ozo থেকে ওজোন শব্দটি এসেছে, যার অর্থ হল গন্ধ।
100. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরকে ‘জীবকূলের রক্ষাকর্তা’ বলে?
উঃ ওজোন স্তর।
101. বায়ুপুঞ্জের গড় পরিধি কত?
উঃ ১৬০০ কিমি।
102. ক্রান্তীয় ও মেরু বায়ুপুঞ্জ কয় প্রকার ও কিকি?
উঃ ৪ প্রকার। ক্রান্তীয় মহাদেশীয় বায়ুপুঞ্জ(CT),ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপুঞ্জ(MT),মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ(CP),সামুদ্রিক মেরু বায়ুপুঞ্জ(MP)।
103. তাপগতির পরিবর্তন অনুসারে, বায়ুপুঞ্জ কয় প্রকার ও কিকি?
উঃ ২ প্রকার। শীতল বায়ুপুঞ্জ বা K বায়ুপুঞ্জ এবং উষ্ণ বায়ুপুঞ্জ বা W বায়ুপুঞ্জ।
104. শীতল বায়ুপুঞ্জ কয় প্রকার ও কিকি?
উঃ ৪ প্রকার। শীতল সামুদ্রিক মেরু বায়ুপুঞ্জ (MPK), শীতল মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ (CPK), শীতল ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপুঞ্জ (MTK), ও শীতল ক্রান্তীয় মহাদেশীয় বায়ুপুঞ্জ (CTK)
105. বায়ুপুঞ্জের উৎস অঞ্চলের অক্ষাংশীয় অবস্থানের ভিত্তিতে, বায়ুপুঞ্জ কয় প্রকার ও কিকি?
উঃ ৪ প্রকার। নিরক্ষীয় বায়ুপুঞ্জ (E), ক্রান্তীয় বায়ুপুঞ্জ (T), মেরু বায়ুপুঞ্জ (P), মেরুবৃত্তীয় বায়ুপুঞ্জ (A)
106. স্থলভাগ ও জলভাগের ভিত্তিতে, বায়ুপুঞ্জ কয় প্রকার ও কিকি?
উঃ ২ প্রকার। মহাদেশীয় বায়ুপুঞ্জ (C), সামুদ্রিক বায়ুপুঞ্জ (M)
107. বায়ুপুঞ্জের প্রধান প্রাথমিক উপাদানগুলি কিকি?
উঃ বাতাসস্থিত উষ্ণতা ও আর্দ্রতা, বিভিন্ন প্রকার মেঘের অবস্থান ও অধঃক্ষেপন, স্থায়ী বা অস্থায়ী প্রতীপ ঘূর্ণবাত, বায়ুপুঞ্জ সীমান্ত।
108. বায়ুপুঞ্জ গ্রীষ্মকালে ভূমিভাগের ওপর দিয়ে যাওয়ার সময় কোন প্রকার মেঘের সৃষ্টি হয়?
উঃ কিউমূলোনিম্বাস।
109. Frontogenesis শব্দটির অর্থ কি?
উঃ Frontogenesis একটি লাতিন শব্দ যার অর্থ হল – ‘Creation Of Altogether New Front’ বা বায়ুপ্রাচীর সংগঠন প্রক্রিয়া।
110. Frontogenesis শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ Tor Bergeron
111. বায়ুপ্রাচীর কয়প্রকার ও কিকি?
উঃ ৪ প্রকার। উষ্ণ বায়ুপ্রাচীর, শীতল বায়ুপ্রাচীর, অন্তর্ধৃত বায়ুপ্রাচীর, স্থির বায়ুপ্রাচীর।
112. Frontolysis শব্দটির অর্থ কি?
উঃ Frontolysis একটি লাতিন শব্দ, যার অর্থ হল – ‘Dissipation Or Weakening Of An Air Front’ বা বায়ুপ্রাচীরের বিলোপ প্রক্রিয়া।
113. Frontogenesis ও Frontolysis এর অন্তর্বতী সময়ের ব্যবধান কত?
উঃ ৭-১০ দিন।
114. বায়ুপ্রবাহ কয় প্রকার ও কিকি?
উঃ ২ প্রকার। উলম্ব বায়ুপ্রবাহ ও অনুভূমিক বায়ুপ্রবাহ।
115. I.T.C.Z. এর বৃহত্তম অংশ কোনটি?
উঃ প্রশান্ত ও ভারত মহাসাগরীয় সংযোগস্থলের I.T.C.Z.
116. নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারন কি?
উঃ পৃথিবীর আবর্তন গতি।
117. নিরক্ষীয় শান্তবলয়ের অক্ষাংশগত অবস্থান কত?
উঃ নিরক্ষরেখা থেকে উভয় দিকে ৫-১০ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ।
118. অশ্ব অক্ষাংশের অক্ষাংশগত অবস্থান কত?
উঃ ৩০-৩৮ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ।
119. গর্জনশীল চল্লিশার অক্ষাংশগত অবস্থান কত?
উঃ ৪০-৫০ ডিগ্রি দঃ অক্ষাংশ।
120. আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর অক্ষাংশগত প্রবাহ অঞ্চল কত?
উঃ আয়ন বায়ু – উভয় গোলার্ধে ৫-১০ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ থেকে ৩৫ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ।
পশ্চিমা বায়ু – উভয় গোলার্ধে, ৩৫ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ থেকে ৬০-৬৫ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশ।
121. ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলের উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ ফন বা ফ্যার্ন।
122. উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ ও শুষ্ক বায়ু কি নামে পরিচিত?
উঃ চিনুক।
123. ‘চিনুক’ শব্দটির অাক্ষরিক অর্থ কি?
উঃ তুষার-খাদক বা Snow-Eater
124. পর্বতের চূড়া থেকে নিম্নাভিমুখী শীতল ও ভারী বায়ু কি নামে পরিচিত?
উঃ ক্যাটিয়াবেটিক বায়ু।
125. যুগোশ্লাভিয়াতেস্থানীয় ক্যাটিয়াবেটিক বায়ু কি নামে পরিচিত?
উঃ বোরী।
126. ফ্রান্সে স্থানীয় ক্যাটিয়াবেটিক বায়ু কি নামে পরিচিত?
উঃ মিস্ট্রাল।
127. আলাস্কায় স্থানীয় ক্যাটিয়াবেটিক বায়ু কি নামে পরিচিত?
উঃ টাকু।
128. সান্টা আনা কি?
উঃ দক্ষিন ক্যালিফোর্নিয়াতে চিনুক বায়ুপ্রবাহ সান্টা আনা নামে পরিচিত।
129. পম্পাস তৃণভূমি অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ পাম্পেরো।
130. খামসিন কি?
উঃ সাহারা মরুভূমি থেকে মিশরের ওপর প্রবাহিত একপ্রকার উষ্ণ স্থানীয় বায়ু।
131. গ্রীষ্মকালে উত্তর পূর্ব ভারতে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ লু।
132. ইতালির সিসিলি দ্বীপের ওপর প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ সিরক্কো।
133. আফ্রিকার গিনি উপকূলে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ হারমাট্টান।
134. আঁধি কি?
উঃ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে সন্ধ্যাবেলা যে উষ্ণ ও শুষ্ক ধূলিঝড় প্রবাহিত হয়, তাকে আঁধি বলে।
135. Pineapple Express কি?
উঃ হাওয়াই দ্বীপপুঞ্জ ও উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অতিরিক্ত আর্দ্রতা যুক্ত যে বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটায় তাকে Pineapple Express বলে।
136. উত্তর পূর্ব ইতালিতে প্রবাহিত শীতল শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ বোরা।
137. সিমুম কি?
উঃ সাহারা মরুভূমি ও মধ্যপ্রাচ্যে প্রবাহিত তীব্র শুষ্ক ও উষ্ণ স্থানীয় বায়ুকে সিমুম বলে।
138. দঃ আমেরিকার আন্দিজ পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ জোন্ডা।
139. শীতকালে সার্বিয়াতে প্রবাহিত অতি শীতল স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ কোসাভা।
140. গ্রিগাল কি?
উঃ গ্রীস, মাল্টা সহ পশ্চিম ভূ-মধ্য সাগরীয় অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে গ্রিগাল বলে।
141. ইয়ামো (Yamo) কি?
উঃ জাপানের সংকীর্ণ উপত্যকা অঞ্চলে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুকে ইয়ামো (Yamo) বলে।
142. Tramontane কি?
উঃ মধ্য ইউরোপের উপত্যকা অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুকে Tramontane বলে।
143. লেভেচ (Levech) কি?
উঃ স্পেনে প্রবাহিত উষ্ণ সিরক্কো বায়ু লেভেচ (Levech) নামে পরিচিত।
144. লেস্টে (Leste) কি?
উঃ ম্যাদিয়েরা ও মরক্কোতে প্রবাহিত উষ্ণ সিরক্কো বায়ু লেস্টে (Leste) নামে পরিচিত।
145. ব্রিকফিল্ডার কি?
উঃ অস্ট্রেলিয়াতে প্রবাহিত উষ্ণ উত্তরে হাওয়াকে ব্রিকফিল্ডার বলে।
146. Blackroller কি?
উঃ উত্তর আমেরিকার বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে প্রবাহিত তীব্র গতিবেগ সম্পন্ন, ধূলিকনা মিশ্রিত, উষ্ণ স্থানীয় বায়ুকে Blackroller বলে।
147. Shamal কি?
উঃ পারস্য উপসাগর ও ইরাকের ওপর প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুকে Shamal বলে।
148. বুরান (Buran) কি?
উঃ পূর্ব রাশিয়া ও মধ্য সাইবেরিয়াতে প্রবাহিত তীব্র শীতল হাওয়াকে বুরান বলে।
149. পুর্গা (Purga) কি?
উঃ রাশিয়ার তুন্দ্রা অঞ্চলে প্রবাহিত বরফশীতল বাতাস কে পুর্গা (Purga) বলে।
150. পাপাগায়ো কি?
উঃ পাপাগায়ো উপসাগর ও কোস্টারিকার উত্তর-পশ্চিম উপকূলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে পাপাগায়ো বলে।
151. ফ্রিয়াজেম কি?
উঃ আমাজন উপত্যকা অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে ফ্রিয়াজেম বলে।
152. হাবুব কি?
উঃ সুদানে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে হাবুব বলে।
153. ব্লিজার্ড কি?
উঃ পূর্ব রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে ব্লিজার্ড বলে।
অনেকসময়, আন্টার্কটিকায় প্রবাহিত অতি শীতল বায়ুকেও ব্লিজার্ড বলে।
154. ক্রিভাট কি?
উঃ রোমানিয়াতে প্রবাহিত শীতল, ব্লিজার্ডের মতো স্থানীয় বায়ুকে ক্রিভাট বলে।
155. Diablo কি?
উঃ উত্তর ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো উপসাগর অঞ্চলে প্রবাহিত উষ্ণ, শুষ্ক স্থানীয় বায়ুকে Diablo বলে।
156. এলিফ্যান্টা কি?
উঃ ভারতের মালাবার উপকূলে সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রবাহিত স্থানীয় বায়ুকে এলিফ্যান্টা বলে।
157. Gilavar কি?
উঃ পূর্ব আজারবাইজানের বাকু অঞ্চলের ওপর প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুকে Galivar বলে।
158. Halny কি?
উঃ দক্ষিন পোল্যান্ড ও স্লোভাকিয়ার তাতরা পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুকে Halny বলে।
159. মারিন কি?
উঃ ফ্রান্সের লিঁয় উপসাগর অঞ্চলে প্রবাহিত উষ্ণ, আর্দ্র স্থানীয় বায়ুকে মারিন বলে।
160. মিনুয়ানো কি?
উঃ দক্ষিন ব্রাজিল ও উরুগুয়েতে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে মিনুয়ানো বলে।
161. ঘূর্ণবাত কয় প্রকার ও কিকি?
উঃ ২ প্রকার। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত।
162. Cyclone শব্দটির অর্থ কি?
উঃ Cyclone শব্দটি গ্রীক শব্দ Kukloma বা Kyklos থেকে এসেছে, যার অর্থ হল – সাপের কুন্ডলী।
163. ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপের গড় পরিমান কত?
উঃ ৮৫০-৯০০ মিলিবার।
164. Cyclone শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ হেনরী পিডিংটন (১৯৪৮)।
165. ঘূর্ণবাতের চক্ষূ কি?
উঃ প্রতিটি ঘূর্ণবাতের মাঝখানে একটি কেন্দ্র থাকে, যেখানে বায়ুর প্রকৃতি শান্ত হয়। একে ঘূর্ণবাতের চক্ষূ বলে।
166. ঘূর্ণবাতের বায়ুপ্রবাহের সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় গতিবেগ কত?
উঃ সর্বোচ্চ গড় গতিবেগ ৪০০ কিমি/ঘঃ এবং সর্বনিম্ন গড় গতিবেগ ২০ কিমি/ঘঃ
167. ক্রান্তীয় ঘূর্ণবাত কোথায় সৃষ্টি হয়?
উঃ নিরক্ষরেখা থেকে উভয় দিকে, ক্রান্তীয় মন্ডলে ৫-৩০ ডিগ্রি উঃ/দঃ অক্ষাংশের মধ্যে।
168. পৃথিবীর প্রবলতম ও সর্বাধিক বিধ্বংসী ঝড় কোনটি?
উঃ টর্নেডো।
169. টর্নেডো শব্দটির অর্থ কি?
উঃ টর্নেডো শব্দটি স্প্যানিশ শব্দ Tornada থেকে এসেছে, যার অর্থ হল – বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি।
170. পৃথিবীর কোথায় কোথায় টর্নেডো দেখা যায়?
উঃ প্রধানত আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ।
171. পৃথিবীর সর্বাধিক টর্নেডোপ্রবন অঞ্চল কোনটি?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি-মিসৌরীনদীর মোহানা অঞ্চল।
172. ভারত মহাসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত?
উঃ সাইক্লোন।
173. চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত?
উঃ টাইফুন।
174. জাপান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত?
উঃ তাইফু।
175. ফিলিপাইনস সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত?
উঃ ব্যাগুই।
176. ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত?
উঃ হ্যারিক্যান।
177. অস্ট্রেলিয়ার নিকট দঃ-পঃ প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত?
উঃ উইলি উইলি।
178. বছরের কোন ঋতুতে সবচেয়ে বেশি টর্নেডোর সৃষ্টি হয়?
উঃ গ্রীষ্ম ও বসন্তকালে।
179. বছরের কোন সময় সবচেয়ে বেশি টাইফুন সৃষ্টি হয়?
উঃ জুলাই থেকে অক্টোবর মাসে।
180. টুইস্টার কি?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবল শক্তিশালী টর্নেডোকে অনেক সময় টুইস্টার বলে।
181. কোন প্রকার ঘূর্ণবাতে বায়ুপ্রাচীর দেখা যায়?
উঃ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত।
182. কোন প্রকার ঘূর্ণবাতে বায়ুপ্রাচীর দেখা যায় না?
উঃ ক্রান্তীয় ঘূর্ণবাত।
183. কোন কোন বিজ্ঞানী সর্বপ্রথম নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সম্পর্কে আলোকপাত করেন?
উঃ V. Bjerknes & J. Bjerknes
184. ব্যারোট্রপিক আবহিক অবস্থায় কোন প্রকার ঘূর্ণবাত সৃষ্টি হয়?
উঃ ক্রান্তীয় ঘূর্ণবাত।
185. ব্যারোক্লিনিক আবহিক অবস্থায় কোন প্রকার ঘূর্ণবাত সৃষ্টি হয়?
উঃ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত।
186. Anticyclone শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ স্যার ফ্রান্সিস গল্টন।
187. কোন মহাদেশে সারা বছর স্থায়ী প্রতীপ ঘূর্ণবাত বিরাজ করে?
উঃ আন্টার্কটিকা।
188. ত্রি-কক্ষীয় বায়ু সঞ্চালন মডেল কে প্রদান করেন?
উঃ পলম্যান।
189. কত খ্রীঃ, কে হ্যাডলি সঞ্চালন কোষ আবিষ্কার করেন?
উঃ ১৭৩৫ সালে, বিজ্ঞানী হ্যাডলি।
190. ত্রি-কক্ষীয় বায়ু সঞ্চালন মডেলে কয়টি সঞ্চালন কোষ রয়েছে ও কিকি?
উঃ ৩ টি। হ্যাডলি সঞ্চালন কোষ, ফেরেল সঞ্চালন কোষ, মেরু সঞ্চালন কোষ।
191. কে সর্বপ্রথম অক্ষাংশ বরাবর বায়ুপ্রবাহ লক্ষ করেন?
উঃ গিলবার্ট ওয়াকার (১৯২২-২৩)।
192. কার নামানুসারে ওয়াকার সঞ্চালনের নামকরন করা হয়েছে?
উঃ গিলবার্ট ওয়াকার।
193. S.O.I. এর অর্থ কি?
উঃ Southern Oscillation Index
194. El-Nino শব্দটির অর্থ কি?
উঃ El-Nino একটি স্প্যানিশ শব্দ যার অর্থ হল Christ Child বা দুরন্ত বালক।
195. La-Nina শব্দটির অর্থ কি?
উঃ La Nina একটি স্প্যানিশ শব্দ যার অর্থ হল Little Girl বা শান্ত মেয়ে।
196. ENSO শব্দটির অর্থ কি?
উঃ El Nino Southern Oscillation
197. ভূ-পুষ্ঠ থেকে কত কিমি উচ্চতায় জেট বায়ু প্রবাহিত হয়?
উঃ ৭.৫-১৪ কিমি।
198. কে, কেন জেট বায়ুকে Thermal Wind বলেছেন?
উঃ বিজ্ঞানী পিটারসন, কারন জেটবায়ু সম্পূর্ন তাপীয় কারনে উদ্ভূত হয়।
199. জেটবায়ুর গড় গতিবেগ কত?
উঃ ৪০-১০০ মিটার / সেকেন্ড
200. বছরের কোন সময় জেট বায়ু প্রবাহ দেখা যায়?

উঃ শীতকালের প্রাক্-কাল থেকে মার্চ-এপ্রিল বা এপ্রিল-মে মাস পর্যন্ত।


question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 


(V) 


🍑 job in india🍑
*ইতিহাসে আজকের দিনে (২২ জুলাই)*

*♦️ঘটনাবলী♦*

*• ১৯১২* সালে আজকের দিনে ইংল্যান্ডে ইন্ডিয়া সোসাইটি কর্তৃক রবীন্দ্রনাথকে সংবর্ধনা দেওয়া হয়।
*• ১৯৪৬* সালে আজকের দিনে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক সম্মেলনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন-এর সংবিধান গৃহীত হয়।
*• ১৯৪৭* সালে আজকের দিনে ভারতের গণ পরিষদে রাষ্ট্রীয় প্রতীক অনুমোদিত হয়।
*• ১৯৭২* সালে আজকের দিনে রাশিয়ার মনুষ্যবিহীন নভোযান ভেনেরা-৮ শুক্রে অবতরণ করে।
*• ২০০০* সালে আজকের দিনে পাকিস্তানের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয় এবং তার রাজনৈতিক তৎপরতার ওপর ২১ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
*• ২০১১* সালে আজকের দিনে নরওয়েতে ভয়ানক হামলা চালায় ৩২ বছর বয়স্ক অ্যানডার্স ব্রেভিক নামের এক নরওয়েজিয়ান।
*• ২০০২* সালে আজকের দিনে রাতে ফিলিস্তিনের নিরপরাধ নারী ও শিশুরা যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তখন ইসরাইলী এফ-১৬ জঙ্গীবিমান রাতের অন্ধকারে গাজা উপত্যকার কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করে।
*• ২০০৩* সালে আজকের দিনে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের দুই পুত্র উদয় ও কুসাই উত্তর ইরাকের মুসেলের কাছে মার্কিন হামলায় নিহত হয়।

*♦️জন্ম♦*

*• ১৮১৪* সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক *প্যারীচাঁদ মিত্র*(Peary Chand Mitra)। যার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। ১৮৫৭ সালে প্রকাশিত আলালের ঘরের দুলাল(তার শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস) উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র 'ঠকচাচা'। উল্লেখ্য যে এখানে তিনি যে কথ্য ভাষা ব্যবহার করেছিলেন তা আলালী ভাষা নামে পরিচিতি লাভ করেছে। এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল 'The spoiled child' নামে।
*• ১৮৪৭* সালে আজকের দিনে উত্তর চব্বিশ পরগনা জেলায় জন্ম গ্রহণ করেছিলেন বিখ্যাত বাঙালি কৌতুক লেখক *ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়*(Troilokyanath Mukhopadhyay)। ত্রৈলোক্যনাথের কর্মজীবনের সূচনা ঘটে স্কুল শিক্ষকতার মাধ্যমে। পরবর্তীকালে তিনি বিভিন্ন ধরনের পেশায় নিযুক্ত হন এবং ভারত সরকারের প্রতিনিধি হয়ে দুই বার ইউরোপের একাধিক রাষ্ট্রে কর্মসূত্রে কিছুকাল করে অবস্থান করেন। তার রচিত বইগুলির মধ্যে 'কঙ্কাবতী', 'ভূত ও মানুষ', 'ফোকলা দিগম্বর', 'ডমরু চরিত' ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
*• ১৯২৩* সালে আজকের  দিনে দিল্লীতে জন্ম গ্রহণ করেছিলেন হিন্দি চলচ্চিত্র জগতের খ্যাতনামা গায়ক *মুকেশ*, যার পুরো নাম মুকেশ চন্দ মাথুর(Mukesh Chand Mathur)। তিনি দিলিপ কুমার ও রাজকাপুরের প্লেব্যাক গায়ক হিসেবে বেশ জনপ্রিয়তা পান। হিন্দি ছবির স্বর্ণযুগের এই গায়কের কণ্ঠ আজও শ্রোতার মনে দোলা দিয়ে যায় এই সব গান :- ‘দোস্ত দোস্ত না রাহা’, ‘আওয়ারা হু’ , ‘মেরা জুতা হায় জাপানি’ , 'জিনা ইহা মরনা ইহা’।
*• ১৯৭০* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন মহারাষ্ট্রের বিজেপি নেতা *দেবেন্দ্র ফড়নবিসের*(Devendra Fadnavis)।He is the 18th Chief Minister of Maharashtra (CM), in office from 31 October 2014 to 8 November 2019. He was the first Chief Minister of Maharashtra from Bharatiya Janata Party (BJP).
*• ১৯৯৫* সালে আজকের দিনে মুম্বাইতে জন্ম গ্রহণ করেন ভারতীয় সঙ্গীতশিল্পী *আরমান মালিক*(Armaan Malik)। সা রে গা মা পা লিটল চ্যাম্পস এর একজন চূড়ান্ত প্রতিযোগী হিসেবে আরমান দর্শকদের ভোটের মাধ্যমে অষ্টম স্থান অধিকার করেন। তিনি খ্যাতনামা সঙ্গীত পরিচালক অনু মালিক এর ভাগ্নে। *[Credit :- KuTuS]*

*♦️মৃত্যু♦*

*• ১৯১৮* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী একমাত্র ভারতীয় বাঙালি(কলকাতার) বিমান চালক *ইন্দ্রলাল রায়*(Indra Lal Roy)। যিনি ডাকনাম 'ল্যাডি' নামেই পরিচিত ছিলেন বেশি। তিনি প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেন এবং মৃত্যুবরণ করেন। তিনি ফ্রান্সের পক্ষ হয়ে জার্মানির বিপক্ষে বেশ কয়েকটি সামরিক অভিযানে অংশ নেন এবং যুদ্ধবিমান চালনায় দক্ষতার পরিচয় দেন। তিনিই প্রথম ভারতীয় বিমান চালক, যিনি ১৭০ ঘণ্টা বিমান চালানোর রেকর্ড করেছিলেন।
*• ১৯৪৮* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী *হেমেন্দ্র মজুমদার*(Hemendranath Majumdar)।১৯২১ এবং ১৯২২ সালে তিনি বোম্বে আর্ট একজিবিশনে প্রথম পুরস্কার লাভ করেন । সিক্তবসনা সুন্দরী নারীর ছবি আঁকায় তার খ্যাতি ছিল । শিল্পী, ইন্ডিয়ান মাস্টার ও আর্ট অফ এইচ মজুমদার নামক চিত্রপত্রিকাগুলির তিনি সম্পাদক এবং তত্ত্বাবধায়ক ছিলেন ।তার আঁকা বিখ্যাত ছবির মধ্যে উল্লেখযোগ্য: স্মৃতি, মানসকমল, পরিণাম, অনন্তের সুর, সাকী, কমল না কন্টক প্রভৃতি ।

*• ১৯৯৮* সালে আজকের দিনে মৃত্যুবরণ চবিবশ পরগনা জেলার নাট্য সম্রাজ্ঞী *সরযূবালা দেবী*। শৈশবে পিতৃবিয়োগ হলে সংসারের প্রয়োজনে মাত্র নয় বছর বয়সে তিনি মঞ্চাভিনয়ে যোগ দেন। তাঁর প্রথম অভিনয় এমিনেন্ট থিয়েটারে কুমারসিংহ নাটকে বালকের ভূমিকায়; অভিনয়ে কৃতিত্বস্বরূপ তিনি পাঁচ টাকা পুরস্কার ও রৌপ্য মেডেল পান। সরযূবালা প্রথম পেশাদার রঙ্গমঞ্চে অভিনয় করেন নির্মলেন্দু লাহিড়ীর ভ্রাম্যমাণ দল ‘নিউ মনোমোহন থিয়েটারে’। এখানে মীরাবাঈ নাটকে কৃষ্ণচরিত্রে অভিনয়ে তিনি যে প্রতিভার স্বাক্ষর রাখেন তাতে সমকালীন প্রখ্যাত শিল্পী  তারাসুন্দরী ও কুসুমকুমারীর অনুরূপ খ্যাতি অর্জন করেন

question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 

(VI) 


🍑 job in india🍑
🍑ভারতের প্রধান উপজাতির নাম  কোথায় দেখা যায়🍑

1.কোটা , টোডা , বাদাগাস – তামিলনাড়ূ [ নীলগিরি পর্বতমালা ]

2.মিনা , গাথালি , ভীল , বৈগা – রাজস্থান

3.ওঁরাও , গোল্ড – বিহার

4.মিনিকয় – লাক্ষাদ্বীপ

5.লেপচা , ওয়াংচু – সিকিম

6.মুরিয়া , গোন্ড – ছত্তিশগড়

7.অবর – অসম , অরুনাচল প্রদেশ

8.খন্ড – ওড়িশা

9.লুসাইন , রাল্টেস , মিরাশ , হিমারস  – মিজোরাম

10.জয়ন্তিয়া – মেঘালয়

11.মেইথেই – মণিপুর

12.সিমা , লোথা , সাংটম  – নাগাল্যান্ড

13.বানজারা – রাজস্থান

14.বাইকা – রাজস্থান

15.ডোগরা – জম্মু ও কাশ্মীর

16.কাদার – কেরালা

17.কোরকু – ছত্তিশগড়

18.কুরুম্ব – নীলগিরি পর্বতমালা

19.ডুবলা – দাদর ও নগর হাভেলী

20.আদি , সিংফো , মিসমি , নিসি , তাপিন – অরুনাচল প্রদেশ

21.গাল্লোং – উত্তরপূর্ব হিমালয় অঞ্চল

22.গাদ্দি , গুর্জর , লাহাউলাস – হিমাচল প্রদেশ , উত্তর ভারত

23.ভূটিয়া , লোধা , চাকমা – পশ্চিমবঙ্গ

24.গোন্ড – মধ্যপ্রদেশ , ছত্তিশগড় , বিহার , ঝাড়খন্ড , ওড়িশা , অন্ধ্রপ্রদেশ

25.চুটিয়া , মিকির , এবোরাস , খাসি – আসাম

26.বৈগা – মধ্যপ্রদেশ , রাজস্থান , গুজরাট

27.ভুটিয়া – উত্তরাঞ্চলের গাড়োয়াল ও কুমায়ূন অঞ্চল

28.গারো – মেঘালয়

29.খাস – উত্তরপ্রদেশের জৌনসর-বাবর অঞ্চল

30.বাদাগা – নীলগিরি [ তামিলনাড়ু ]

31.খাসি , ঢ্যাং – আসাম , মেঘালয় , ত্রিপুরা

32.কোল , ভীল , গোন্ড , গাড়ো – মধ্যপ্রদেশ

33.কুফি , ফো – মনিপুর , ত্রিপুরা

34.নাগা [ আংগামি , সেমা , আও , তাংকুল , লাহোর ] – আসাম নাগাল্যান্ড

35.কাদার , উরলিস , মোহলাপ – কেরালা

35.মোনপা , আপাটামিস , ত্রবোরস – অরুনাচল প্রদেশ

36.ওঙ্গি , জারোয়া , সেন্টিনেলিস , সোমপেন – আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ

37.চেঞ্চু , গোল্ড , কোলাম – অন্ধ্রপ্রদেশ

38.সাঁওতাল – পঃবঙ্গের বীরভূম , ঝাড়খন্ডের হাজারিবাগ , রাঁচি , পালাম

39.ওয়ারলিস – মহারাষ্ট্র

40.বাক্কারওয়ালস , গুর্জর – জম্মু ও কাশ্মীর

41.ইডসা – কর্ণাটক

42.মার – মিজোরাম

43.সান্সি – পাঞ্জাব

44.হো , কৌয়াম , সাঁওতাল , বিরহোর , ওঁরাও – ঝাড়খন্ড , উড়িষ্যা

45.লুসাই – ত্রিপুরা

46.মিকির – অসম

47.মুন্ডা – ঝাড়খন্ড


48.রিয়াং – ত্রিপুরা


🍑 job in india🍑
*ইতিহাসে আজকের দিনে (২৩ জুলাই)*

*♦ঘটনাবলী♦*

*• ১৮৮১* সালে আজকের দিনে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
*• ১৮৯৩* সালে আজকের দিনে ‘বঙ্গীয় সাহিত্য পরিষদে’র আদিরূপ ‘বেঙ্গল অ্যাকাদেমি অব লিটারেচার’ প্রতিষ্ঠিত হয়।
*• ১৯২৭* সালে আজকের দিনে ভারতে প্রথম রেডিও সেন্টার চালু হয়েছিল মুম্বাইতে।
*• ১৯৩৪* সালে আজকের দিনে ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করে।
*• ১৯৪২* সালে আজকের দিনে ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
*• ১৯৯৫* সালে আজকের দিনে হেল-বপ ধূমকেতু আবিস্কার হয়। ১৮ মাস ধরে এটিকে খালি চোখে দৃশ্যমান ছিল, যা একটি রেকর্ড। এর আগের এমন রেকর্ডটি ছিল ১৮৮১ সালের মহান ধূমকেতুর(Great Comet of 1811)।

*♦জন্ম♦*

*• ১৮০৮* সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন উনিশ শতকের বাঙালি জজ *হরচন্দ্র ঘোষ*(Hara Chandra Ghosh)। তিনি ডিরোজিওর শিষ্যরূপে হিন্দু কলেজে শিক্ষাপ্রাপ্ত হন। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক তাকে গভর্নর জেনারেলের পদ দিতে চাইলে তিনি তা গ্রহণে অসম্মত হন। ১৮৫২ সালে কলকাতা পুলিশ কোর্টের জুনিয়র ম্যাজিস্ট্রেট এবং ১৮৫৪ সালে কলকাতা ছোট আদালতের জজের পদ পান এবং ১৮৬৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
*• ১৮৫৬* সালে আজকের দিনে মহারাষ্ট্রে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী *বাল গঙ্গাধর তিলক*(Bal Gangadhar Tilak)। যার জন্ম নামঃ কেশভ গঙ্গাধার । তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা ছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ভারতীয় অস্থিরতার পিতা বলতেন। তাকে আরও সন্মানসুচক লোকমান্য বলা হত, যার অর্থ "জনগণ দ্বারা গৃহীত (নেতা হিসাবে)।
*• ১৮৯৮* সালে আজকের দিনে বীরভূম জেলায়(লাভপুরে) জন্ম গ্রহণ করেছিলেন বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক *তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়*(Tarasankar Bandyopadhyay)। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ভারত মাতার সুযোগ্য সন্তান। বাংলা সাহিত্য জগতের উজ্জ্বলতম নক্ষত্ররাজির অন্যতম উজ্জ্বল নক্ষত্র। ভারতমাতার মুক্তির উদ্দেশে সশস্ত্র সংগ্রামে যোগ দেওয়ার পরে তিনি সাহিত্য রচনার দ্বারা তার সংগ্রাম চালিয়ে যান। তার সামগ্রিক সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পগ্রন্থ, ১২টি নাটক, ৪টি প্রবন্ধের বই, ৪টি আত্মজীবনী, ২টি ভ্রমণ কাহিনী, ১টি কাব্যগ্রন্থ এবং ১টি প্রহসন লিখেছেন। । এই বিশিষ্ট সাহিত্যিক রবীন্দ্র পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার,পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হন।
*• ১৯০৬* সালে আজকের দিনে মধ্যপ্রদেশে জন্ম গ্রহণ করেছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান বিপ্লবী *চন্দ্র শেখর আজাদ*(Chandra Shekhar Azad)। বিপ্লবী ভগৎ সিংয়ের আদর্শিক গুরু হিসেবে চন্দ্রশেখর আজাদের পরিচয় আছে।
*• ১৯৭৩* সালে আজকের দিনে গুজরাটে জন্ম গ্রহণ করেছিলেন ভারতের বিখ্যাত গায়ক, গীতিকার, প্রযোজক, অভিনেতা ও পরিচালক *হিমেশ রেশমিয়া*(Himesh Reshammiya)। হিমেশের বন্ধু অভিনেতা সালমান খান এর মাধ্যমেই চলচিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক ঘটে। সালমান খান হিমেশকে 'পিয়ার কিয়া তো ডর না কিয়া' সিনেমার জন্য সঙ্গীত পরিচালক হিসেবে জতিন-ললিত এবং সাজিদ-ওয়াজিদ এর সাথে কাজ করার সুযোগ করে দেন। এই কাজে সফলতার পর সঙ্গীত পরিচালক হিসেবে হিমেশেরর সবচেয়ে বড়ো সাফল্য আসে ২০০৩ সালে 'তেরে নাম' সিনেমার মাধ্যমে। 'আশিক বানাইয়া আপনে' চলচিত্রে প্লে-ব্যাক এর জন্য ২০০৬ সালে হিমেশ ফিল্মফেয়ার সহ আইইফা অ্যাওয়ার্ড ও অন্যান্য পুরস্কারের সেরা প্লে-ব্যাক সঙ্গীত শিল্পীর পুরষ্কারে ভুষিত হন।
*• ১৯৭৫* সালে আজকের দিনে চেন্নাইতে জন্ম গ্রহণ করেছিলেন খ্যাতনামা তামিল অভিনেতা ও প্রযোজক *সুরিয়া শিবকুমার*(Suriya)। রাম গোপাল ভার্মার 'রক্ত চরিত্রের(২০১০)' মাধ্যমে বলিউডে তার যাত্রারাম্ভ হয়। তার অভিনীত তামিল মুভি 'গাজনি' ও 'সিংঘাম' বলিউডে পুনঃনির্মিত হয়। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সমালোচকেরা তাকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির গ্যারান্টেড পারফর্মার হিসেবে রেট করেছে এবং তার প্রায় সকল চলচ্চিত্রই ব্লকব্লাস্টার হিট।

*♦️মৃত্যু♦*

*• ১৯৩৩* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রথম সারির কংগ্রেস নেতা ও জাতীয়তাবাদী আইনজীবী *যতীন্দ্রমোহন সেনগুপ্ত*(Jatindra Mohan Sengupta)। ১৯২১ সালে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ব্যারিস্টারি পেশা ত্যাগ করেন। ১৯৩০ খ্রিস্টাব্দে ভারত থেকে বর্মাকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে বক্তৃতা দিয়ে গ্রেপ্তার হন। ১৯২২-২৩ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি ছিলেন তারপর দেশবন্ধু চিত্তরঞ্জনের স্বরাজ্য পার্টিতে যোগ দেন। পাঁচবার কলকাতার মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। সামাজিক কাজকর্মে তিনি ছিলেন অগ্রণী সেনানী - ১৯৩১ সালে চট্টগ্রামে ভয়াবহ বন্যায়, ১৯২৬ এ কলকাতায়, ১৯৩১ খ্রিষ্টাব্দে চট্টগ্রামে সাম্প্রদায়িক হাঙ্গামায় ত্রাণকার্যের পুরোভাগে তিনি ছিলেন।
*• ২০০৪* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন মুম্বাইয়ের হিন্দি চলচ্চিত্রের অভিনেতা, পরিচালক ও প্রযোজক *মাহমুদ আলী*(Mehmood)। তিনি হিন্দি ছবিতে কমিক চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। বিখ্যাত সেই হিন্দি জনপ্রিয় গান 'হাম কালে হে তো কেয়া হুয়া দিল বালে হে, নাচের জন্য তার নাম স্মরণীয়।
*• ২০১২* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন চেন্নাইয়ের ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী *লক্ষ্মী সেহগল*(Lakshmi Sahgal)। ডাঃ লক্ষ্মী সেহগল ছিলেন সিঙ্গাপুরের এক বিশিষ্ট স্ত্রীরোগবিশেষজ্ঞ। পরে তিনি তার লোভনীয় কর্মজীবন ত্যাগ করে আজাদ হিন্দ ফৌজের রানি ঝাঁসি রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করেন। এশিয়ায় এ ধরনের নারীবাহিনী ছিল সর্বপ্রথম এবং এক সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির পরিচায়ক। এ দায়িত্বের পাশাপাশি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে তিনি আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। বিবাহ-পূর্ব সময়কালীন তার নাম ছিল লক্ষ্মী স্বামীনাথন। লক্ষ্মী সেহগলকে ভারতের জনগণ ক্যাপ্টেন লক্ষ্মী হিসেবে চিনে থাকেন। বার্মার কারাগারে অবস্থানকালীন সময়ে র‌্যাংক হিসেবে তাকে এ পদবী দেয়া হয়েছিল।

*• ২০১৬* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের(মধ্যপ্রদেশের) বিখ্যাত চিত্রশিল্পী *সৈয়দ হায়দার রাজা*(Sayed Haider Raza)। He was awarded the Padma Shri and Fellowship of the Lalit Kala Academi in 1981, Padma Bhushan in 2007, and Padma Vibhushan in 2013. He was conferred with the Commandeur de la Legion d'honneur(Legion of Honour) on July 14, 2015.

🇮🇳job in india🇮🇳

®২৪শে জুলাই, ইতিহাসে আজকের দিনে®

*♦️ঘটনাবলী♦*

*• ১২০৬* সালে আজকের দিনে কুতুবুদ্দিন আইবক দিল্লীর সিংহাসনে আরোহণ করেন।
*• ১৮১৪* সালে আজকের দিনে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
*• ১৮২৩* ‌সালে আজকের দিনে চিলিতে দাসত্ব প্রথা বিলোপ হয়।
*• ১৮৬১* সালে আজকের দিনে ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের দায়ে 'পাদ্রি জেমস্ লং' কারারুদ্ধ হন।
*• ১৮৬৮* সালে আজকের দিনে মার্কিন বিজ্ঞানী ও গবেষক ‘জন ওয়েসলি হিট’ প্লাস্টিক তৈরীর জন্য নতুন ধরণের উপাদান তৈরী করতে সক্ষম হন।
*• ১৮৭৯* সালে আজকের দিনে 'মি. ফিউরি' কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি প্রদর্শন করেন।
*• ১৯৩২* সালে আজকের দিনে কলকাতায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান স্থাপিত হয়।
*• ১৯৩৩* সালে আজকের দিনে ২৭ বছর ধরে ধারাবাহিক প্রচারিত নাটক ‘দ্য রোমাঞ্চ অব হেলেন ট্রেন্ট’-এর প্রথম পর্ব প্রচারিত হয়।
*• ১৯৪৬* সালে আজকের দিনে সমুদ্র তলদেশে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
*• ১৯৮৫* সালে আজকের দিনে অত্যন্ত ব্যয়বহুল ওয়াল্ট ডিজনির ‘দ্য ব্ল্যাক কলড্রন’ সিনেমা হলে মুক্তি পায়।

*♦️জন্ম♦*

*• ১৮২৪* সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সমাজসেবক *হরিশচন্দ্র মুখোপাধ্যায়*(Harish Chandra Mukherjee)। তিনি তার 'হিন্দু পেট্রিয়ট' পত্রিকার মাধ্যমে নীলকর সাহেবদের অত্যাচারের কথা সবার কাছে তুলে ধরেছিলেন।
*• ১৯৩৭* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভারতের বিখ্যাত অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার *মনোজ কুমার*(Manoj Kumar)। যার ডাক নাম ছিল ভরত কুমার। তার অভিনীত কিছু পুরোনো হিন্দি ছবি এখোনো দর্শকদের হৃদয়ে স্থান রয়েছে , যেমন :- Hariyali Aur Raasta , Woh Kaun Thi? , Himalay Ki God Mein, Do Badan , Upkar , Patthar Ke Sanam , Neel Kamal , Purab Aur Paschim , Beimaan , Roti Kapda Aur Makaan , Dus Numbri , Sanyasi and Kranti. In 1992, he was honoured with the Padma Shri by the Government of India. India's highest award in cinema, the Dadasaheb Phalke Award, was bestowed upon him in 2015.
*• ১৯৪৫* সালে আজকের দিনে মুম্বাইতে জন্ম গ্রহণ করেন ভারতীয় বিশিষ্ট শিল্পপতি এবং উইপ্রোর কর্ণধার *আজিম প্রেমজি*(Azim Premji)। ২০০০ সালে তিনি এশিয়াউইক কর্তৃক বিশ্বের ২০ জন সবচেয়ে প্রভাবশালী পুরুষ এর ভোট পেয়েছিলেন। তিনি দু'বার টাইম ম্যাগাজিন কর্তৃক ১০০ জন সবচেয়ে প্রভাবশালী মানুষের তালিকায় অন্তুভূক্ত হয়েছিলেন; যাতে করে প্রথমবার ২০০৪ সালে এবং দ্বিতীয়বার ২০১১ সালে নির্বাচিত হন।

*♦মৃত্যু♦*

*• ১৮৭০* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় বাঙালি(কলকাতার) লেখক ও সমাজসেবক *কালীপ্রসন্ন সিংহ*(Kaliprasanna Singh)। বাংলা সাহিত্যে তার দুই অমর অবদানসমূহের জন্য চিরস্মরনীয় হয়ে আছেন। সেগুলো হল, বৃহত্তম মহাকাব্য 'মহাভারতের' বাংলা অনুবাদ এবং তার বই 'হুতোম প্যাঁচার নক্‌শা'। তিনি ঊনবিংশ শতকের একজন বাংলা-সাহিত্য আন্দোলনে অন্যতম একজন পৃষ্ঠপোষক ছিলেন। মাত্র উনত্রিশ বছরের জীবনে তিনি সাহিত্য ও সমাজের উন্নয়নের জন্য অসংখ্য কাজ করেছেন।
*• ১৮৮৪* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিখ্যাত কলকাতার সাংবাদিক *কৃষ্ণদাস পাল*(Kristo Das Pal)। তিনি কলকাতার প্রথম ‘মিউনিসিপ্যালিটি’-র কমিশনার, বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল-এর সদস্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো, ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক ও ছিলেন। তবে তাঁর সর্বাধিক উল্লেখযোগ্য কাজ হল ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকা সম্পাদনা করা। কর্মজীবনের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ শাসকদের কাছ থেকে ‘রায় বাহাদুর’ ও ‘কম্পেনিয়ান অফ দি অর্ডার অফ দি ইন্ডিয়ান এম্পায়ার’ (সি আই ই) উপাধি পেলেও নীতিগত কারণে ‘রাজা’ উপাধি গ্রহণে অস্বীকৃত হন এই নির্ভীক সাংবাদিক।
*• ১৯৩৯* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী *স্যার আবদুল করিম গজনভি*(Abdul Karim Ghaznavi)। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের একজন রাজনীতিবিদ, পর্যটক, মন্ত্রী, বঙ্গীয় শাসন পরিষদ, বঙ্গীয় প্রাদেশিক ও ভারতীয় কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার সদস্য, মুসলিম শিক্ষার সংস্কারক এবং বাংলার মুসলিম রেনেসাঁর অন্যতম পথপ্রদর্শক। 
*• ১৯৮০* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয়তম *মহানায়ক উত্তম কুমার*(Uttam Kumar)। যার প্রকৃত নাম অরুণকুমার চট্টোপাধ্যায়। উত্তম কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল 'দৃষ্টিদান'। এরপর 'সাড়ে চুয়াত্তর' মুক্তি পাবার পরে তিনি চলচ্চিত্র জগতে স্থায়ী আসন লাভ করেন। সাড়ে চুয়াত্তর ছবিতে তিনি প্রথম অভিনেত্রী সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেন। এই ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম-সুচিত্রা জুটির সূত্রপাত হয়।

*• ২০০৩* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি চলচ্চিত্র জগতের অভিনেতা *শমিত ভঞ্জ*(Samit Bhanja)। তিনি ছিলেন যৌবনের দূত। বাংলার ‘দামাল ছেলে’। বড় পর্দায় প্রথম ব্রেক পান বলাই সেনের ‘সুরের আগুন’ ছবিতে৷ তপন সিনহার ‘আপনজন’, সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’, তরুণ মজুমদারের ‘ফুলেশ্বরী’র মতো ছবিতে তাঁর অভিনয় স্বর্ণযুগ পেরিয়ে আজও দর্শকদের আবিষ্ট করে রাখে৷ ‘বুবু’ ডাকনামেই পরিচিত ছিলেন ইন্ডাস্ট্রিতে৷

🇮🇳job in india🇮🇳
🍑কিছু প্রথম লেখা কাব্যগ্রন্থ/কবিতা/উপন্যাস/গল্প🍑

১)রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?কত সাল?
☆☆বনফুল, ১৮৭৫।

২)নজরুলের প্রথম কবিতা কী?
☆☆মুক্তি।

৩)জীবনানন্দের প্রথম কাব্য কী?
■■ঝরাপালক।

৪)দীনবন্ধু মিত্রের প্রথম  নাটক কী?
■■নীলদর্পণ ।

৫)জীবনানন্দের শ্রেষ্ঠ কাব্যের নাম কী?
◇◇বনলতা সেন ।

৬)নবীনচন্দ্র সেনের প্রথম কাব্যের নাম কী?
♤♤অবকাশরঞ্জিনী।

৭)বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যের নাম কী?
♤♤গ্রহচ্যুত।

৮)বিহারীলাল চক্রবর্তীর প্রথম গদ্য রচনা কী?
♡♡স্বপ্নদর্শন।

৯)বুদ্ধদেব বসুর প্রথম ভ্রমণ কাহিনীর নাম কী?
◇◇সব পেয়েছির দেশ।

১০)মন্মথ রায়ের প্রথম নাটকের নাম কী?
◇◇রানী দুর্গাবতী।

১১) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতার নাম কী?◇◇অভিলাষ ।

১২)জসীমুদ্দীনের প্রথম কাব্যের নাম কী?
◇◇রাখালী (১৯২৭)।

১৩)রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম স্বাক্ষর যুক্ত কবিতার নাম কী?
♡♡হিন্দুমেলার উপহার।

১৪)শিবনাথ শাস্ত্রীর প্রথম কাব্যের নাম কী?◇◇নির্বাসিতের বিলাপ।

১৫)বুদ্ধদেব বসুর প্রথম কাব্য ও শেষ কাব্য কী?
◇◇প্রথম কাব্য - মর্মবাণী ,শেষ কাব্য -স্বাগত বিদায়।

১৬)স্বর্ণকুমারী দেবীর প্রথম কাব্যের নাম কী?◇◇গাথা।

১৭)স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসের নাম কী?
◇◇দীপনির্বাণ।

১৮)স্বর্ণকুমারী দেবীর প্রথম প্রবন্ধের নাম কী?
♡♡পৃথিবী ।

১৯)অজিত দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
◇◇কুসুমের মাস।

২০)নজরুল ইসলামের প্রথম কাব্যের নাম কী?
■■অগ্নিবীণা ।

২১)নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কী?♤♤বাঁধনহারা ।

২২)নজরুল ইসলামের প্রথম গল্পের নাম কী?
■■বাউন্ডুলের আত্মকাহিনী ।

২৩)মধুসূদন দত্তের প্রথম কাব্য গ্রন্থ কী?
●●তিলোত্তমাসম্ভব, ১৮৬০।

২৪)স্বর্ণকুমারী দেবীর প্রথম নাটক কী?
◇◇বিবাহ উৎসব।

২৫)বিহারীলাল চক্রবর্তী'র শ্রেষ্ঠ কাব্যগ্রন্থৈর নাম কী?
♤♤সারদামঙ্গল।

২৬)প্রেমেন্দ্র মিত্রের শেষ কাব্যগ্রন্থ কী?
♡♡নতুন কবিতা,১৯৮১।

২৭)জসীমউদ্দীন এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কী?
◇◇নকশী কাঁথার মাঠ।

২৭)মোহিতলাল মজুমদারের প্রথম কাব্য কী?
◇◇দেবেন্দ্রমঙ্গল,১৯১২ ।

২৮)বিষ্ণু দের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
◇◇ঊর্বশী ও আর্টেমিস।

২৯)সুধীন্দ্রনাথের প্রথম ও শেষ কাব্যের নাম কী?◇◇প্রথম তন্বী,শেষ দশমী।

৩০)প্রিয়ম্বদা দেবীর প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
◇◇রেণু।

৩১)শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা কী?
♧♧যম।

৩২) যতীন্দ্রমোহন বাগচীর প্রথম কাব্য কী?
♡♡লেখা ।

৩৩) তারকানাথ গঙ্গোপাধ‍্যায়ের শ্রেষ্ঠ উপন‍্যাস কী?◇◇স্বর্ণলতা ।

৩৪)অরুণ মিত্রের প্রথম কাব্যগ্রন্থ কী?♤♤প্রান্তরেখা-১৯৪৩।

৩৫)সত‍্যেন্দ্রনাথ দত্ত এর প্রথম কাব্যগ্রন্থ কী?
♡♡সবিতা।

৩৬)সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
◇◇পদাতিক ।

৩৭)মধুসূদন দত্তের শ্রেষ্ঠ ও শেষ কাব্যগ্রন্থ কী কী?
◇◇মেঘনাদবধ কাব্য ও হেক্টরবধ।

৩৮)রমেশচন্দ্র দত্তের প্রথম উপন্যাস কোনটি?
♡♡বঙ্গবিজেতা।

৩৯)সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যের নাম কী?
◇◇ছাড়পত্র ।

৪০)হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর প্রথম কাব্যের নাম কী?♡♡চিন্তাতরঙ্গিনী।

৪১)জ‍্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক কী?♤♤পুরবিক্রম ।

৪২)বঙ্কিমচন্দ্রের প্রথম, শ্রেষ্ঠ ও শেষ উপন্যাস কোনগুলি?
☆☆দুর্গেশনন্দিনী,আনন্দ মাঠ,সীতারাম।

৪৩)'প্রত‍্যয়' কার প্রথম রচনা?
◇◇নবনীতা দেব সেন ।

৪৪)ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি?
◇◇কঙ্কাবতী ।

৪৫)বিহারীলাল চক্রবর্তীর শেষ রচনা কী?
◇◇বাউলবিংশতি।

৪৬)মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি?
◇◇বিষাদ সিন্ধু।

৪৭)অমিয় চক্রবর্তীর প্রথম গদ্য রচনা কোনটি?◇◇ভারতীয় শিল্প প্রতিভা।

৪৮)বিহারীলালের প্রথম রচনা কোনটি?
◇◇স্বপ্নদর্শন।

৪৯)বুদ্ধদেব বসুর প্রথম ছোট গল্পের নাম কি?
◇◇রজনী হল উতলা।

৫০)বুদ্ধদেব বসুর প্রথম প্রবন্ধের নাম কী?
◇◇হঠাৎ আলোর ঝলকানি ।

৫১)অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ কোনটি?◇◇কবিতাবলী।

৫২)সন্তোষকুমার ঘোষের প্রথম উপন্যাস কোনটি?
◇◇কিনু গোয়ালার গোলি (১৯৫০)।

৫৩)তারাশঙ্কর বন্দোপাধ‍্যায়ের প্রথম উপন‍্যাস কী ?
◇◇চৈতালী ঘূর্ণি ।

৫৪)"কাঞ্চীকাবেরী" কার শেষ কাব্যগ্রন্থ?
◇◇রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়,১৮৭৯।

৫৫)লীলা মজুমদারের প্রথম উপন্যাস কোনটি?
◇◇চীনা লন্ঠন।

৫৬)যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর প্রথম কাব্যগ্রন্থ কী?
◇◇মরীচিকা ।

৫৭)সমরেশ বসুর প্রথম রচিত ও প্রকাশিত উপন্যাসের নাম কী?
◇◇নয়নপুরের মাটি,উত্তরঙ্গ।

৫৮)তারাশঙ্করের প্রথম নাটক কী?
◇◇মারাঠা তর্পণ।

৫৯)শচীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম নাটক কোনটি?
◇◇রক্তকমল।

৬০)ক্ষীরোদপ্রসাদ বিদ‍্যাবিনোদের প্রথম নাটক কী?♧♧ফুলশয্যা ।

৬১)কবিতা সিংহের প্রথম উপন্যাস ও কাব্যগ্রন্থের নাম কী?
◇◇চার রাগী যুবতী,সহজসুন্দরী।

৬২)অন্নদাশঙ্করের প্রথম উপন‍্যাস কী?
◇◇আগুন নিয়ে খেলা- ১৯৩০।

৬৩)সৈয়দ মুজতবা আলির প্রথম ও শেষ উপন্যাস কোনটি?
◇◇অবিশ্বাস্য, তুলনাহীন ।

৬৪)মনোজ মিত্রের প্রথম নাটকের নাম কী?
◇◇মৃত্যুর চোখে জল।

৬৫)দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক

নাটক কী?
♧♧তারাবাঈ।

৬৬)সতীনাথ ভাদুড়ীর প্রথম উপন্যাস কোনটি?
◇◇জাগরী,১৯৪৫।

৬৭)অন্নদাশঙ্করের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি?◇◇সত্যাসত্য ।

৬৮)সন্তোষকুমার ঘোষের প্রথম প্রকাশিত গল্প কোনটি?
◇◇বিলাতী ডাক।

৬৯)বেগম রোকেয়ার প্রথম কাব্যের নাম কী?
♤♤পদ্মরাগ ।

৭০) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম উপন্যাস, প্রকাশিত গল্প ও গল্প সংকলনের নাম কী?
♧♧উপনিবেশ,নিশীথের মায়া,বীতংস।

৭১)উৎপল দত্ত এর শ্রেষ্ঠ নাটক কী?
♧◇টিনের তলোয়ার ।

৭২)বাদল সরকার এর শ্রেষ্ঠ নাটক কী?
◇◇এবং ইন্দ্রজিৎ।

৭৩)আশাপূর্ণা দেবীর প্রথম কবিতা, উপন্যাস,ছোটদের ছোটগল্প সংকলন এর নাম কী?
◇◇ বাইরের ডাক,প্রেম ও প্রয়োজন, ছোট ঠাকুরদার কাশীযাত্রা।

৭৪)শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ কী?
■■দিনগুলি রাতগুলি।

৭৫)পরশুরামের প্রথম গল্পগ্রন্থের নাম কী?
◇◇গড্ডালিকা।

৭৬)নিরুপমা দেবী প্রথম উপন্যাসের নাম কী?
■■উশৃঙ্খল ।

৭৭)সুকুমার রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
◇◇আবোল তাবোল ।

৭৮)ভোলা নাথ মুখোপাধ্যায়ের প্রথম প্রহসনের নাম কী?
◇◇কনের মা কাঁদে আর টাকার পুটলি বাঁধে।

৭৯)রাম বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
♧♧তোমাকে ।

৮০)সৈয়দ ওয়ালীউল্লাহ এর প্রথম উপন্যাসের নাম কী?◇◇লালসালু ।

৮১)"নীল ঘরের নটী" কার লেখা প্রথম উপন্যাস কী?◇◇সৈয়দ মুস্তাফা সিরাজ ।

৮২)কমলকুমার মজুমদার এর প্রথম উপন্যাসের নাম কী?
◇◇অন্তর্জলী যাত্রা।

৮৩)পরশুরামের প্রথম গল্প কোনটি? এর একটি বিশেষত্ব আছে সেটি কী?
◇◇শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড।

৮৪)মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস কী?◇◇নটী(১৯৫৭)।

৮৫)শিবরাম চক্রবর্তীর প্রথম গল্প কোনটি?
◇◇আর এক ফাল্গুনে( প্রকাশিত)।

৮৬)"প্লাবন" কার লেখা প্রথম নাটক?
♧♧মনোজ বসু ।

৮৭)D.L.ROY এর প্রথম পৌরাণিক নাটক কী?♧♧পাষাণী।

৮৮) রবীন্দ্রনাথের প্রথম নাটক কোনটি?
◇◇রুদ্রচন্ড।

৮৯)দ্বিজেন্দ্রলালের প্রথম নাটক কোনটি?♧♧একঘরে।

৯০)গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ গীতিনাট্য, পৌরানিক, ঐতিহাসিক, সামাজিক নাটক কোনটি?
◇♧আবু হোসেন,জনা,সিরাজউদ্দৌলা,প্রফুল্ল।

৯১)মোহিত চট্টোপাধ্যায় এর প্রথম নাটকের নাম কী?◇◇কণ্ঠনালীতে সূর্য ।

৯২)দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম গদ্য রচনা কোনটি?
♧♧একঘরে।

৯৩)রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ রূপক সাংকেতিক নাটক কোনটি?
♧♧রক্তকরবী ।

৯৪)অক্ষয় কুমার বড়ালের প্রথম কাব্যের নাম কী?
◇◇প্রদীপ।

৯৫)রবীন্দ্রনাথের প্রথম গদ্য নাটক কোনটি?
♧♧নলিনী।

৯৬)মৃদুল দাশগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ কী?
◇◇জলপাই কাঠের এসরাজ।

৯৭)সমর সেন এর প্রথম কাব্যগ্রন্থ কী?

♧♧কয়েকটি কবিতা ।

🇮🇳Job in india🇮🇳
*ইতিহাসে আজকের দিনে (২৫ জুলাই)*

*♦ঘটনাবলী♦*

*• ১৮১৪* সালে আজকের দিনে জর্জ স্টিফেনসন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।
*• ১৯০৬* সালে আজকের দিনে 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' যা পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।
*• ১৯৪৩* সালে আজকের দিনে 'ফ্যাসিবাদের জনক' ইতালির শাসক বেনিতো মুসোলিনির পতন হয়।
*• ১৯৪৬* সালে আজকের দিনে প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়।
*• ১৯৫৫* সালে আজকের দিনে দিল্লীতে পর্তুগিজ সরকারের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়।
*• ১৯৭৮* সালে আজকের দিনে বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি লুই ব্রাউনের জন্ম হয়।
*• ২০০৭* সালে আজকের দিনে প্রতিভা প্যাটেল , ভারতের ১৩তম রাষ্ট্রপতির(ও প্রথম মহিলা রাষ্ট্রপতি) হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
*• ২০১২* সালে আজকের দিনে ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন প্রণব মুখোপাধ্যায়।

*♦জন্ম♦*

*• ১৮৭৫* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত পরিবেশবিদ ও লেখক *জিম করবেট*(Jim Corbett)। জিম করবেট একজন ইংলিশ শিকারী। তবে জন্ম ভারতের কুমায়ুন অঞ্চলের নৈনিতাল শহরে। স্থানটি বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে। তিনি নামকরা শিকারী ছাড়াও একজন বিখ্যাত পরিবেশবাদীও ছিলেন। তার নামানুসারে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে 'জিম করবেট ন্যাশনাল পার্কে'র নামকরণ করা হয়।
*• ১৮৯২* সালে আজকের দিনে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে জন্ম গ্রহণ করেন প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার *প্রভাত কুমার মুখোপাধ্যায়*(Prabhat Kumar Mukhopadhyaya)। প্রভাত কুমারের জীবনের বৃহত্তম এবং মহত্তম কীর্তি তথা সর্বশ্রেষ্ঠ অনন্য সৃষ্টি হল চার খণ্ডে রচিত "রবীন্দ্রজীবনী"।জীবনীটি লিখতে তাঁর সময় লেগেছে দীর্ঘ পঁচিশ বছর(১৯২৯ - ১৯৫৪)। তাঁর রচিত 'বাংলা গ্রন্থবর্গীকরণ' ও'বাংলা দশমিক বর্গীকরণ' বই দুটি গ্রন্থাগার বিষয়ে উল্লেখযোগ্য সংযোজন।
*• ১৯২৯* সালে আজকের দিনে আসামে(চেজপুরে) জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ এবং ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার প্রাক্তন অধ্যক্ষ *সোমনাথ চট্টোপাধ্যায়*(Somnath Chatterjee)। তিনি সিপিআই(এম) দলের সদস্য ছিলেন। ১০ বার লোকসভা নির্বাচনে জিতেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। দশম বারেই স্পিকার হন। সেটা ছিল চতুর্দশ লোকসভা। সবচেয়ে পুরনো সাংসদ হিসেবে প্রথমে হন প্রোটেম স্পিকার। তার পরে তিনিই সর্বসম্মত ভাবে নির্বাচিত হন স্পিকার পদে। 

*♦মৃত্যু♦*

*• ১৯৫৩* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন সংস্কৃত পণ্ডিত, বিশিষ্ট সাংসদ, আইনজ্ঞ, বাগ্মী ও উন্নত চেতনার পথপ্রদর্শক এবং ভারতের স্বাধীনতার এক গুরুত্বপূর্ণ সৈনিক পণ্ডিত *লক্ষ্মীকান্ত মৈত্র*(Lakshmikanta Maitra)। ১৯২১ খ্রিস্টাব্দে ২৬ বৎসর বয়সে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন। ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ ই আগস্ট সংসদে তাঁর ও সুচেতা কৃপালনির দ্বৈতকণ্ঠে গীত 'জনগনমন' ও 'বন্দেমাতরম' পর অধিবেশনের কাজ শুরু হয়েছিল। তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য-সহ বহু পদে আসীন ছিলেন।
*• ১৯৮০* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিশ শতকের বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক
*বিনয় ঘোষ*(Binoy Ghosh)। তিনি ১৯৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর বক্তৃতামালার প্রথম বক্তা ছিলেন। ১৯৫৮-১৯৬০ পর্যন্ত রকফেলার রিসার্চ স্কলার হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে গবেষণা করেন। পশ্চিমবঙ্গের সংস্কৃতি (১৯৫৭) গ্রন্থের জন্য ১৯৫৯-এ রবীন্দ্র পুরস্কার লাভ করেন। চল্লিশটিরও বেশি গ্রন্থের প্রণেতা তিনি। 'কালপেঁচা' ছিল তাঁর ছদ্মনাম।

*• ২০০১* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের "দস্যু রানী" নামে পরিচিত *ফুলন দেবী*(Phoolan Devi)। ভারতের নিচু বর্ণ হিসেবে পরিচিত মাল্লা বর্ণের এক পরিবারে ১৯৬৩ সালে জন্ম নেন ফুলন। তিনি একাধিক বার পুরুষ নিষ্ঠুরতার বলি হয়েছিলেন। পুলিশের নিকট থেকেও তিনি ন্যায় পান নাই যার জন্য তিনি বাধ্য হয়ে ডাকাত জীবন গ্রহণ করেছিলেন। উত্তর প্রদেশের বেহমাই গাও নামক স্থানের কয়েকজন ঠাকুর সম্প্রদায়ের জমিদার ফুলন দেবীকে ২৩দিন যাবৎ ধর্ষন করে। ১৯৮১ সনে সেই গ্রামের ২২জন ঠাকুরকে ডাকাত হত্যা করেছিল। হত্যার জন্য ফুলন দেবীকে অভিযুক্ত করা হয়। বেশীরভাগ অপরাধ তিনি নির্যাতিত মহিলা ও বিশেষকরে নিম্ন শ্রেনীর মহিলাকে ন্যায় প্রদানের জন্য সংঘঠিত করেছিলেন। ২০বছরের কম বয়সের এক নিম্ন শ্রেনীর প্রায় নিরক্ষর কিশোরী সমগ্র ভারতে আলোড়নের সৃষ্টি করেছিল। পরবর্তী সময়ে তিনি আত্ম-সমর্পন করেন ও ভারতীয় রাজনীতিতে যোগদান করেন।

Job in india
📚📚📚📚📚📚📚📚
ভারতীয় সংবিধানের পটভূমি

🍑ব্রিটিশ ভারতে যে সমস্ত আইন রচিত হয়েছিল, সেই সব আইনগুলিকে ভারতের সংবিধানের পটভূমি হিসাবে গন্য করা হয়। এক নজরে ব্রিটিশ আইনগুলি দেখে নেওয়া যাক।

🔰1858 – ভারত শাসন আইন (ইষ্ট ইন্ডিয়া কর্তৃক অধিকৃত ভারতীয় ভূখন্ডের শাসন ব্যবস্থা ইংল্যান্ডের মহারানী ভিক্টরিয়ার হাতে ন্যস্ত । স্থলবাহিনী ও নৌবাহিনীর উপর অধিকার মহারানীর হাতে ন্যস্ত হল। একজন ভারতসচিব পদের সৃষ্টি হল যিনি ভারতের শাসনকার্য্য সম্পর্কিত যাবতীয় কাজকর্কের জন্য ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকবেন)

🔰1861 – ভারতীয় পরিষদ আইন (আইন প্রনয়নের ক্ষেত্রে ভারতবাসীর অংশগ্রহনের সুযোগ সৃষ্টি করা হল। বিচারব্যবস্থার ক্ষেত্রে বিশেষ সংস্কারসাধন করা হয় )
🔰1892 – ভারতীয় পরিষদ আইন (প্রাদেশিক আইন পরিষদগুলিতে পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয় এবং প্রাদেশিক আইন পরিষদের ক্ষমতা বাড়ানো হয়)
🔰1909 –  ভারতীয় পরিষদ আইন ও মর্লে-মিন্টো সংস্কার (কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সদস্যস্নগখ্যা বাড়ানো হয়। সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থার সূচনা, মুসলমানদের জন্য পৃথক প্রতিনিধিত্বের ব্যবস্থাও করা হয় ।)

🔰1919 –  ভারত শাসন আইন ও মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট (শাসনকার্য্যের সাথে ভারতীয়দের অধিক যুক্ত করা হয়, কেন্দ্রীয় আইনসভাকে দ্বি-কক্ষ বিশিষ্ট করা হল)
🔰1935 – ভারত শাসন আইন (কেন্দ্রীয় আইনসভাকে দ্বি-কক্ষ বিশিষ্ট করা হয় এবং উচ্চকক্ষের নাম রাজ্য পরিষদ ও নিন্মকক্ষের নাম যুক্তরাষ্ট্রীয় আইনসভা করা হয়।  বিভিন্ন সম্প্রদায়ের জন্য পৃথক প্রতিনিধিত্বের ঘোষণা, কেন্দ্রে দ্বৈতশাসন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজন, যুক্তরাষ্ট্রীয় আদালত)

👉1935 – জাতীয় কংগ্রেস সরকারী ভাবে সংবিধান গঠনের দাবী জানায়
           ⇓
👉1938 – পন্ডিত নেহেরু সংবিধান সভা সম্পর্কে তার সুস্পষ্ট দাবী প্রকাশ করেন।
           ⇓
👉1940 – ইংল্যান্ডের কোয়ালিশন সরকার এই দাবী মেনে নেয়।
           ⇓
👉1942 – বৃটিশ সরকারের প্রস্তাব সম্পর্কে এক খসড়া ঘোষনাপত্র নিয়ে ক্রিপস্ মিশন ভারতে এলো ।
            ⇓
👉1946 – ক্যাবিনেট মিশন প্লান (সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের সিদ্ধান্ত)
            ⇓
👉1946, 9th Dec. – গণপরিষদের প্রথম অধিবেশন (মুসলীম লীগের সদস্যরা অনুপস্থিত )
           ⇓
👉1946, 13th Dec. – নেহেরুর objective resolution উত্থাপণ
           ⇓
👉1947, 20th Feb – ব্রিটিশ সরকার এক বিবৃতি দিয়ে জানালো, তারা June, 1948 মধ্যে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করবে ।
           ⇓
👉1947, 4th July – ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় ।
           ⇓
👉1947, 18th July – ভারতীয় স্বাধীনতা আইন পাস (June, 1947 মধ্যে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত)
           ⇓
👉1947, 26th Aug. – আম্বেদকরকে সভাপতি করে খসড়া কমিটি গঠিত
          ⇓
👉1948, February – প্রথম খসড়া সংবিধান প্রকাশিত
          ⇓
👉1949, 26th Nov. –গণপরিষদ কতৃক সংবিধান গৃহীত (নাগরিকাধিকার, নির্বাচন, সাময়িক সংসদ বিষয়ক ও আন্তবর্তীকালীন উপবন্ধগুলি কার্যকর হয়)
           ⇓

👉1950, 26th Jan. – সংবিধান বলবৎ হলো।

question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 

(VII) 
🍑job in india🍑
📚গনপরিষদ📚

✒1934 সালে জাতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে গনপরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহন করল।

✒1942 গনপরিষদ গঠনের উদ্দেশ্যে ক্রিপস মিশন ভারতে এল ।
ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গনপরিষদের সদস্য সংখ্যা স্থির হয় ৩৮৯ জন।
ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ১৯৪৬ সালের জুলাই মাসে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ।

✒1946, 9th Dec. – গণপরিষদের প্রথম অধিবেশন বসে, ২০৭ জন সদস্য যোগদান করেন ।
✒1950, 24th Jan — গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে ।

👉গনপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি নির্বাচিত হন — ড. সচ্চিদানন্দ সিনহা ।

👉গনপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন — ড. রাজেন্দ্র প্রসাদ ।

👉গনপরিষদের খসড়া কমিটির সভাপতি হন — ড. বি. আর. আম্বেদকর ।

👉গনপরিষদের আইনি উপদেষ্টা কে ছিলেন ?-– বি.এন. রাও ।

👉ভারতের প্রথম শিক্ষামন্ত্রী — মৌলানা আবুল কালাম আজাদ ।

👉ভারতের প্রথম রেল মন্ত্রী — জন মাথাই ।

👉খসড়া কমিটি চূড়ান্ত পর্বে সংবিধানে ৩৯৫ টি ধারা এবং ৮ টি তফশিল তৈরি করে ।

👉ভারতীয় সংবিধান গনপরিষদে গৃহীত হয় ২৬ শে নভেম্বর ,১৯৪৯ সালে ।

👉ভারতীয় সংবিধান গনপরিষদ দ্বারা কার্যকর হয় ২৬ শে জানুয়ারী ,১৯৫০ সালে 

👉মুসলীম লীগ গঠিত হয় ১৯০৬ সালে।

👉মুসলীম লীগ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবী তোলে ১৯৪০ সালে, লাহোর অধিবেশনে ।
👉জাতীয় কংগ্রেস ভারত বিভাগের পরিকল্পনাটি মেনে নেয় ১৯৪৭ সালে মাউন্টব্যাটেন পরিকল্পনার মধ্য দিয়ে ।

👉২৬ শে জানুয়ারী ,১৯৫০ সালে ভারত একটি সার্বভৌম, গনতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিনত হলো ।

Job in india
📚📚📚📚📚📚📚📚
ভারতীয় সংবিধানের পটভূমি

🍑ব্রিটিশ ভারতে যে সমস্ত আইন রচিত হয়েছিল, সেই সব আইনগুলিকে ভারতের সংবিধানের পটভূমি হিসাবে গন্য করা হয়। এক নজরে ব্রিটিশ আইনগুলি দেখে নেওয়া যাক।

🔰1858 – ভারত শাসন আইন (ইষ্ট ইন্ডিয়া কর্তৃক অধিকৃত ভারতীয় ভূখন্ডের শাসন ব্যবস্থা ইংল্যান্ডের মহারানী ভিক্টরিয়ার হাতে ন্যস্ত । স্থলবাহিনী ও নৌবাহিনীর উপর অধিকার মহারানীর হাতে ন্যস্ত হল। একজন ভারতসচিব পদের সৃষ্টি হল যিনি ভারতের শাসনকার্য্য সম্পর্কিত যাবতীয় কাজকর্কের জন্য ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকবেন)

🔰1861 – ভারতীয় পরিষদ আইন (আইন প্রনয়নের ক্ষেত্রে ভারতবাসীর অংশগ্রহনের সুযোগ সৃষ্টি করা হল। বিচারব্যবস্থার ক্ষেত্রে বিশেষ সংস্কারসাধন করা হয় )
🔰1892 – ভারতীয় পরিষদ আইন (প্রাদেশিক আইন পরিষদগুলিতে পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয় এবং প্রাদেশিক আইন পরিষদের ক্ষমতা বাড়ানো হয়)
🔰1909 –  ভারতীয় পরিষদ আইন ও মর্লে-মিন্টো সংস্কার (কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সদস্যস্নগখ্যা বাড়ানো হয়। সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থার সূচনা, মুসলমানদের জন্য পৃথক প্রতিনিধিত্বের ব্যবস্থাও করা হয় ।)

🔰1919 –  ভারত শাসন আইন ও মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট (শাসনকার্য্যের সাথে ভারতীয়দের অধিক যুক্ত করা হয়, কেন্দ্রীয় আইনসভাকে দ্বি-কক্ষ বিশিষ্ট করা হল)
🔰1935 – ভারত শাসন আইন (কেন্দ্রীয় আইনসভাকে দ্বি-কক্ষ বিশিষ্ট করা হয় এবং উচ্চকক্ষের নাম রাজ্য পরিষদ ও নিন্মকক্ষের নাম যুক্তরাষ্ট্রীয় আইনসভা করা হয়।  বিভিন্ন সম্প্রদায়ের জন্য পৃথক প্রতিনিধিত্বের ঘোষণা, কেন্দ্রে দ্বৈতশাসন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজন, যুক্তরাষ্ট্রীয় আদালত)

👉1935 – জাতীয় কংগ্রেস সরকারী ভাবে সংবিধান গঠনের দাবী জানায়
           ⇓
👉1938 – পন্ডিত নেহেরু সংবিধান সভা সম্পর্কে তার সুস্পষ্ট দাবী প্রকাশ করেন।
           ⇓
👉1940 – ইংল্যান্ডের কোয়ালিশন সরকার এই দাবী মেনে নেয়।
           ⇓
👉1942 – বৃটিশ সরকারের প্রস্তাব সম্পর্কে এক খসড়া ঘোষনাপত্র নিয়ে ক্রিপস্ মিশন ভারতে এলো ।
            ⇓
👉1946 – ক্যাবিনেট মিশন প্লান (সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের সিদ্ধান্ত)
            ⇓
👉1946, 9th Dec. – গণপরিষদের প্রথম অধিবেশন (মুসলীম লীগের সদস্যরা অনুপস্থিত )
           ⇓
👉1946, 13th Dec. – নেহেরুর objective resolution উত্থাপণ
           ⇓
👉1947, 20th Feb – ব্রিটিশ সরকার এক বিবৃতি দিয়ে জানালো, তারা June, 1948 মধ্যে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করবে ।
           ⇓
👉1947, 4th July – ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় ।
           ⇓
👉1947, 18th July – ভারতীয় স্বাধীনতা আইন পাস (June, 1947 মধ্যে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত)
           ⇓
👉1947, 26th Aug. – আম্বেদকরকে সভাপতি করে খসড়া কমিটি গঠিত
          ⇓
👉1948, February – প্রথম খসড়া সংবিধান প্রকাশিত
          ⇓
👉1949, 26th Nov. –গণপরিষদ কতৃক সংবিধান গৃহীত (নাগরিকাধিকার, নির্বাচন, সাময়িক সংসদ বিষয়ক ও আন্তবর্তীকালীন উপবন্ধগুলি কার্যকর হয়)
           ⇓

👉1950, 26th Jan. – সংবিধান বলবৎ হলো।

 job in india
📚গনপরিষদ📚

✒1934 সালে জাতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে গনপরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহন করল।

✒1942 গনপরিষদ গঠনের উদ্দেশ্যে ক্রিপস মিশন ভারতে এল ।
ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গনপরিষদের সদস্য সংখ্যা স্থির হয় ৩৮৯ জন।
ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ১৯৪৬ সালের জুলাই মাসে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ।

✒1946, 9th Dec. – গণপরিষদের প্রথম অধিবেশন বসে, ২০৭ জন সদস্য যোগদান করেন ।
✒1950, 24th Jan — গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে ।
question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 

(VIII) 



👉গনপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি নির্বাচিত হন — ড. সচ্চিদানন্দ সিনহা ।

👉গনপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন — ড. রাজেন্দ্র প্রসাদ ।

👉গনপরিষদের খসড়া কমিটির সভাপতি হন — ড. বি. আর. আম্বেদকর ।

👉গনপরিষদের আইনি উপদেষ্টা কে ছিলেন ?-– বি.এন. রাও ।

👉ভারতের প্রথম শিক্ষামন্ত্রী — মৌলানা আবুল কালাম আজাদ ।

👉ভারতের প্রথম রেল মন্ত্রী — জন মাথাই ।

👉খসড়া কমিটি চূড়ান্ত পর্বে সংবিধানে ৩৯৫ টি ধারা এবং ৮ টি তফশিল তৈরি করে ।

👉ভারতীয় সংবিধান গনপরিষদে গৃহীত হয় ২৬ শে নভেম্বর ,১৯৪৯ সালে ।

👉ভারতীয় সংবিধান গনপরিষদ দ্বারা কার্যকর হয় ২৬ শে জানুয়ারী ,১৯৫০ সালে 

👉মুসলীম লীগ গঠিত হয় ১৯০৬ সালে।

👉মুসলীম লীগ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবী তোলে ১৯৪০ সালে, লাহোর অধিবেশনে ।
👉জাতীয় কংগ্রেস ভারত বিভাগের পরিকল্পনাটি মেনে নেয় ১৯৪৭ সালে মাউন্টব্যাটেন পরিকল্পনার মধ্য দিয়ে ।

👉২৬ শে জানুয়ারী ,১৯৫০ সালে ভারত একটি সার্বভৌম, গনতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিনত হলো


 question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 

(IX) 

Job in india
*ইতিহাসে আজকের দিনে (২৬ জুলাই)*

*♦️ঘটনাবলী♦*

*• ১৮৩৫* সালে আজকের দিনে হাওয়াইয়েতে প্রথম আখ চাষ শুরু হয়।
*• ১৮৫৬* সালে আজকের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতবর্ষের সকল বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ দ্য হিন্দু উইডোস রিম্যারেজ অ্যাক্ট বৈধতা পায়।
*• ১৮৭৬* সালে আজকের দিনে কলকাতার এলবার্ট হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ‘ভারত সভা’ (Indian Association) প্রতিষ্ঠা করেন।
*• ১৯৫৬* সালে আজকের দিনে মিসরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদুন নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করেন।
*• ১৯৬৫* সালে আজকের দিনে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।
*• ১৯৬৯* সালে আজকের দিনে 'এপোলো ১১' অভিযানের অংশ হিসাবে নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র চাঁদে অবতরণ করেন। নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।

*♦️জন্ম♦*

*• ১৮৬৫* সালে আজকের দিনে পাবনা জেলায়, ব্রিটিশ ভারত(বর্তমান বাংলাদেশ)
জন্ম গ্রহণ করেছিলেন প্রখ্যাত বাঙালি কবি, গীতিকার এবং সুরকার *রজনীকান্ত সেন*(Rajanikanta Sen)। দ্বিজেন্দ্রলাল রায়ের সমসাময়িক এই গীতিকারের গানগুলো খুবই জনপ্রিয়। ঈশ্বরের আরাধনায় ভক্তিমূলক ও দেশের প্রতি গভীর মমত্ববোধ বা স্বদেশ প্রেমই তাঁর গানের প্রধান বৈশিষ্ট্য ও উপজীব্য বিষয়।
*• ১৯৭২* সালে আজকের দিনে মুম্বাইতে জন্ম গ্রহণ করেন হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা *যুগল হংসরাজ*(Jugal Hansraj)। নায়ক হিসেবে তার প্রথম ছবি, ‘আ গলে লগ জা’ মুক্তি পায় ১৯৯৪ সালে। ‘মাসুম’ ছবিতে তাঁর বোনের ভূমিকায় অভিনয় করা ঊর্মিলা মাতন্ডকর-ই ছিলেন ‘আ গলে লগ জা’ ছবির নায়িকা। ছবির পাশাপাশি যুগল কাজ করেন বেশ কিছু বিজ্ঞাপনেও। সংবাদপত্র এবং টেলিভিশনের বিজ্ঞাপনে তিনি ছিলেন পরিচিত মুখ।
*• ১৯৭৪* সালে আজকের দিনে বেঙ্গালুরুতে(কর্ণাটক) জন্ম গ্রহণ করেন অভিনেত্রী *সুমন রঙ্গনাথ*(Suman Ranganathan)। তাঁর প্রথম ছবি ‘সিবিআই শঙ্কর’ মুক্তি পায় ১৯৮৯ সালে। কন্নর এই ছবি হিট করেছিল। অভিনয় করেছেন হিন্দি ছাড়াও বিভিন্ন দক্ষিণী ভাষার ছবিতে। বেশির ভাগ হিন্দি ছবিতেই অভিনয় করেছেন পার্শ্বনায়িকা হিসেবে। সেগুলির মধ্যে অন্যতম ‘ফরেব’, ‘আ অব লট চলে’ এবং ‘বাঘবান’। ‘হম তুমহারে হ্যায় সনম’ ছবিতে সুমন অভিনয় করেছিলেন শাহরুখ খানের বোনের ভূমিকায়।
*• ১৯৭৮* সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন টালিগঞ্জের সাহসী অভিনেত্রী *ঋতুপর্ণা সেন*(Rituparna Sen)। তার অভিনীত প্রথম চলচ্চিত্র তেপান্তরের মাঠে, তবে এটি এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায় নি। তিনি বিষ, গান্ডু এবং কসমিক সেক্স ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন

*♦মৃত্যু♦*

*• ১৮৯১* সালে এই দিনে মৃত্যুবরণ করেন কলকাতার প্রখ্যাত ঐতিহাসিক, পুরাতত্ত্ববিদ ও প্রাবন্ধিক *রাজেন্দ্রলাল মিত্র*(Rajendralal Mitra)। তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত প্রথম আধুনিক ভারততত্ত্ববিদ এবং বাংলায় জন্মগ্রহণকারী প্রথম scientific history রচয়িতা। বাঙালি নবজাগরণের এক অন্যতম পথিকৃৎ , তিনি পুরাতত্ত্ব এবং প্রত্নতত্ত্ববিদ রূপেও সুখ্যাতি অর্জন করেছিলেন
*• ১৯৫২* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কাঁচড়াপাড়ার(চব্বিশ পরগণা জেলার) বিংশ শতাব্দীর বিখ্যাত বাঙালি কবি এবং সাহিত্য সমালোচক *মোহিতলাল মজুমদার*(Mohitlal Majumdar)। তিনি বাংলা সাহিত্যের অন্যতম প্রবন্ধকার ছিলেন। গভীর অন্তর্দৃষ্টি, নিপুণ বিশ্লেষণ ও ভাব-গম্ভীর ভাষার মহিমায় মোহিতলালের সমালোচনাধর্মী গ্রন্থগুলো ধ্রুপদী সাহিত্যের পর্যায়ে উন্নীত হয়েছে।
*• ১৯৮৭* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন উত্তর ২৪পরগণা জেলার পানিহাটির বিশিষ্ট বাঙালি রবীন্দ্র সঙ্গীত শিল্পী
*চিন্ময় চট্টোপাধ্যায়*(Chinmoy Chattopadhyay)। তিনি কলকাতার তীর্থপতি ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক এবং আশুতোষ কলেজ থেকে বি.এ পাস করেন। তিনি দেড়শোর উপরে রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করেছেন। তিনি আকাশবাণীর নিয়মিত শিল্পী এবং রাজ্য সঙ্গীত আকাদেমির সহ সভাপতি ছিলেন।

*♦অন্যান্য♦*

*•* আজ ২৬শে জুলাই - *ভারতবর্ষের কার্গিল যুদ্ধে বিজয় দিবস।* আজকের দিনটির মাহাত্ম আর পাঁচটা সাধারণ দিনের তুলনায় অনেকটাই বেশি। কারণ, আজ থেকে ঠিক একুশ বছর আগে ১৯৯৯ সালে আজকের দিনেই পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিল ভারত। সেই যুদ্ধ প্রাণ গিয়েছিল প্রায় ৫০০ জন ভারতীয় সেনার, পাশাপাশি আহত হয়েছিল প্রায় ১৩০০-রও বেশি ভারতীয় সেনা। সারা ভারতবর্ষের কাছে  আজকের দিনটি অত্যন্ত গর্বের হলেও যেসব সেনাজওয়ান কার্গিলের যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন তাঁদেরকে শ্রদ্ধা জানানো প্রত্যেকটি ভারতীয় নাগরিকের রীতি।


Job in india
📚সংবিধানের প্রধান কিছু বৈশিষ্ঠ্য📚

✒বিশ্বের সর্ববৃহৎ লিখিত এবং জটিল সংবিধান । রচনা করার সময়ে সংবিধানে ৩৯৫ টি ধারা এবং ৮ টি তফশিল ছিল, কিন্তু বর্তমানে সংবিধানে ৪৫০ টির বেশী ধারা (Article) এবং ১২ টি তফশিল (Schedule) এবং ২২ টি অংশ (Part) রয়েছে ।
✒প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম (Sovereign), সমাজতান্ত্রিক (Socialist), ধর্মনিরপেক্ষ (Secular), গনতান্ত্রিক (Democratic) এবং সাধারনতন্ত্র (Republic) বলে অভিহিত করা হয়েছে ।
✒বিচারবিভাগকে শাসনবিভাগের প্রভাব থেকে মুক্ত রাখা হয়েছে ।
✒৬ রকম মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে ।
✒রাষ্ট্রপরিচালনার নির্দেশ্মূলক নীতিগুলি বর্নিত হয়েছে ।
✒১১ প্রকার মৌলিক কর্তব্যের স্বীকৃতি দেওয়া হয়েছে ।
✒এক-নাগরিক্ত্বের ব্যবস্থা গ্রহন করা হয়েছে ।
✒যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার স্বীকৃতি দেওয়া হয়েছে ।
✒দেশের অস্বাভাবিক অবস্থার মোকাবিলার জন্য তিন প্রকার জরুরী অবস্থা ঘোষনার ক্ষমতা দেওয়া হয়েছে ।
✒অনগ্রসর ফশিলী এবং উপজাতীদের জন্য সংরক্ষনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে ।
✒১৮ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের অধিকার দেওয়া হয়েছে ।
✒সাম্যের অধিকার স্বীকৃত হয়েছে ।

🍑📌সার্বভৌম (Sovereign): রাষ্ট্রের আইন রাষ্ট্রের অভ্যন্তরে প্রত্যেকে মান্য করবে, রাষ্ট্র অপর কোন বৈদেশিক নীতি মান্য করবে না। অর্থাৎ রাষ্ট্র বৈদেশিক প্রভাব থেকে সম্পূর্ন স্বাধীন এবং মুক্ত। ভারত যেহেতু কমনওয়েলথ দেশগুলির অন্তর্ভুক্ত , এক্ষেত্রে সার্বভৌমতা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় । কারন কমনওয়েলথ দেশগুলিতে ইংল্যান্ডের রানীকেই সর্বাগ্রে রাখা হয় ।
   
🍑📌সমাজতান্ত্রিক (Socialist):* সংবিধান সংশোধন ও শাসনতান্ত্রিক সংস্কারের মপধ্যে দিয়ে ্সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
ধর্মনিরপেক্ষ (Secular): রাষ্ট্রের নিজস্ব কোন ধর্ম থাকবে না, রাষ্ট্র সব ধর্মের প্রতি নিরপেক্ষ ব্যবহার করবে 

🍑📌গনতান্ত্রিক (Democratic):* প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে ।
🍑📌সাধারনতন্ত্র বা প্রজাতান্ত্রিক (Republic): ভারতে রাজা বা রাজতন্ত্রের কোন স্থান নাই।  দেশের যিনি সাংবিধানিক প্রধান, সেই রাষ্ট্রপতি জনগনের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হবেন ।

🍑📌যুক্তরাষ্ট্রঃ* একটি কেন্দ্রীয় সরকারের সাথে সাথে কিছু প্রাদেশিক সরকার থাকে, এই ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলে।  এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য উভয়েই নিজ নিজ গন্ডির মধ্য থেকে সংবিধান অনুযায়ী শাসনকার্য্য পরিচালনা করেন।

🍑📌ভেটো ক্ষমতাঃ* রাষ্ট্রপতি বা রাজ্যপাল যদি কোন বিলে অসম্মতি প্রদান করেন, তবে তাকে ভেটো ক্ষমতা বলে। তবে সংবিধানের ১১১ ধারা অনুযায়ী কোন বিল বাতিল হওয়ার পর যদি দ্বিতীয়বার কোন রকম সংশোধন ছাড়া বিলটি সংসদে উত্থাপিত হয়, তবে রাষ্ট্রপতি এক্ষেত্রে সম্মতি প্রদান করতে বাধ্য থাকেন ।
  
🍑📌অর্ডিন্যান্স বা অধ্যাদেশ ঃ* অর্ডিন্যান্স বা অধ্যাদেশ একপ্রকার জরুরি আইন। পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন রাষ্ট্রপতি এই আইন জারি করতে পারেন সংবিধানের ১২৩ ধারা অনুযায়ী, রাজ্যের ক্ষেত্রে সংবিধানের  ২১৩ ধারাবলে রাজ্যপাল এই অধ্যাদেশ জারি করতে পারেন।
  
🍑📌কোরামঃ* লোকসভার কোন বৈধ অধিবেশনে মোট সদস্য সংখ্যার ন্যুনতম  এক-দশমাংশ সদস্য  উপস্থিত না থাকলে সেই অধিবেশন শুরু করা যায়না। ন্যুনতম এই সংখ্যাকে বলে কোরাম সংখ্যা। ইহা কোন সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য।

🍑📌প্রিভেনশন ডিটেনশন অ্যাক্টঃ* এই আইনে কোন ব্যক্তিকে শুধুমাত্র সন্দেহের বশে গ্রেফতার বা আটক করা যায়। কোন ব্যক্তি অদূর ভবিষ্যতে অপরাধ করতে পারে শুধু এই সন্দেহের বশে এই আইনে সতর্কতার জন্য তাকে গ্রেফতার করা যায়। পার্লামেন্ট এবং রাজ্যের আইনসভাগুলি এই আইন প্রয়োগ করতে পারে।
question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 
(X) 

Job in india🇮🇳

*🍑সংবিধানের প্রস্তাবনাঃ–🍑*

✒প্রস্তাবনা হল সংবিধানের মুখবন্ধ। প্রস্তাবনা সংবিধানের মৌলিক আইন এবং নীতিগুলিকে ব্যক্ষা করে । ভারতের সংবিধানের প্রস্তাবনাটি তৈরি করেন পন্ডিত জওহরলাল নেহেরু, ১৯৪৬ সালের ১৩ ই ডিসেম্বর গনপরিষদের সভায় তিনি এই প্রস্তাবনাটি উত্থাপন করেন। প্রায় সব দেশের লিখিত সংবিধানের শুরুতেই একটি প্রস্তাবনা আছে,  এবং প্রায় অধিকাংশ দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা অনুসরণ করে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ , গণতান্ত্রিক, প্রজাতন্ত্র হিসাবে বর্ননা করা হয়েছে।

 *📚সংবিধানের প্রস্তাবনাটি নিন্মে দেওয়া হইলঃ-📚*

       আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম ,সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক , সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে:সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার ;চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা ; প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন; এবং তাঁহাদের সকলের মধ্যে ব্যক্তি-মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভ্রাতৃভাব বর্ধিত হয় , তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য, ২৬ নভেম্বর, ১৯৪৯ তারিখে, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ, বিধিবদ্ধ এবং আমাদিগকে অর্পণ করিতেছি।

       WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN, SOCIALIST, SECULAR, DEMOCRATIC, REPUBLIC and to secure to all its citizens: JUSTICE, social, economic and political; LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity; and to promote among them all FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation IN OUR CONSTITUENT ASSEMBLY this 26th day of November, 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.

🍑বিষয়ভিত্তিক কিছু সংক্ষিপ্ত  প্রশ্নোত্তরঃ🍑

👉কোন দেশের লিখিত সংবিধান নেই ? a) ইংল্যান্ড b) ইজরায়েল, নিউজিল্যান্ড, সৌদিআরব, কানাডা c) উত্তর আয়ারল্যান্ড *d)সবগুলি*   
👉আজ পর্যন্ত কতবার সংবিধানের প্রস্তাবনা অংশটি সংশোধন হয়েছে? *a)১ বার* b)২ বার c)৩ বার d) এক বারও নয়  (১৯৭৬ সালে, ৪২ তম সংশোধনীতে )
👉ভারতীয় রাজনীত মূল শক্তির উৎস কি? a)রাজনৈতিক দল b) রাষ্ট্রপতি *c)সাধারণ ভোটার* d)সুপ্রিম কোর্ট।
👉সুপ্রীমকোর্ট কোন মামলায় প্রস্তাবনাকে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করেছে ?
a) বেরুবারী মামলা b) গোলকনাথ মামলা *c) কেশবানন্দ ভারতী vs কেরালা মামলা* d) মিনার্ভা মিলস মামলা
👉সংবিধান বলবৎ হওয়ার পর প্রথমবার রাজ্য পুনগর্ঠন করা হয় কার নেতৃত্বাধীন কমিশনের সুপারিশে ?
a) সর্দার প্যাটেল *b) ফজল আলী* c) জহরলাল নেহেরু d) সারকারিয়া
👉গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল ?
a) ২৬ শে জানুয়ারী, ১৯৫০ b) ২৬ শে জানুয়ারী, ১৯৪৯ *c) ৯ই ডিসে.,১৯৪৬* d) ১৩ই ডিসে., ১৯৪৬
👉ভারতীয় পার্লামেন্ট কি নিয়ে গঠিত ?
a) লোকসভা b)  রাজ্যসভা c) লোকসভা ও রাজ্যসভা *d) লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি*
👉সংবিধান বলবৎ করার দায়িত্ব কার উপরে ন্যস্ত আছে ?
a) রাষ্ট্রপতি b) পার্লামেন্ট *c) সুপ্রীম কোর্ট* d) এগুলোর সবকটি
👉গণপরিষদের সহ-সভাপতি কে ছিলেন ?
a) রাজেন্দ্র প্রসাদ b) বি. এন. রাও c) এইচ. সি. মুখার্জি *d) ড. সচ্চিদানন্দ সিনহা*
👉গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
a) বি. এন. রাও b) এইচ. সি. মুখার্জি c) জওহরলাল নেহেরু *d) বি. আর. আম্বেদকর*
👉ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ?
a) ১৩ই ডিসে., ১৯৪৬ *b) ২৬ শে নভেম্বর, ১৯৪৯* c) ২৬ শে জানুয়ারী, ১৯৫০ d) ৯ই ডিসে.,১৯৪৬
👉কোন আইনের অধীনে Constituent Assembly গঠিত হয়েছিল ?- ক্যাবিনেট মিশন প্লান ১৯৪৬ ।
👉Constituent Assembly –শেষ বৈঠকটি কবে অনুষ্ঠিত হয় ? – ২৪ শে জানুয়ারী ১৯৫০ ।
👉প্রথম সাধারণ নিব্বার্চন কতসালে অনুষ্টিত হয় ? – ১৯৫১-৫২
👉কে Constituent Assembly –তে Objective Resolution উত্থাপণ করেছিলেন ? – জওহরলাল নেহেরু ।
👉Constituent Assembly –র President কে নিব্বার্চিত হয়েছিলেন ? – রাজেন্দ্র প্রসাদ ।
👉Constituent Assembly –র আইনি উপদেষ্টা কে ছিলেন ?-  বি.এন. রাও ।
ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ? – ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর ।

👉January 26 কে সংবিধান কাযর্করী করার দিন হিসেবে কেন নিব্বার্চন করা হয়েছিল ?- ১৯৩০ সালে জাতীয় কংগ্রেস স্বরাজ ঘোষনা করেছিলো ।
question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 
(XI) 

🍑 job in india 🇮🇳🍑
*ইতিহাসে আজকের দিনে (২৭ জুলাই)*

*♦ঘটনাবলী♦*

*• ১৮৬৮* সালে আজকের দিনে আটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপনের কাজ শেষ হয়।
*• ১৮৮৯* সালে আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয়।
*• ১৯০৮* সালে আজকের দিনে লন্ডনে চতুর্থ অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়।
*• ১৯২০* সালে আজকের দিনে বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু হয়।
*• ১৯৮৭* সালে আজকের দিনে ভারত-শ্রীলংকা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
*• ২০০৫* সালে আজকের দিনে আরব সাগরে ভারতের একটি তেল ও গ্যাস উত্তলন মঞ্চ অগ্নিকান্ডে ধ্বংস হয়ে।

*♦জন্ম♦*

*• ১৯১৩* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রিটিশবিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেত্রী *কল্পনা দত্ত(যোশী)*(Kalpana Datta)। অবিভক্ত বাংলার(বর্তমানে বাংলাদেশ) চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা -এর শ্রীপুর গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে তার জন্ম হয়। শহীদ ক্ষুদিরাম এবং বিপ্লবী কানাইলাল দত্তের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি বেথুন কলেজ-এ গড়ে ওঠা ছাত্রী সংঘ-এ যোগদান করেন। পূর্ণেন্দু দস্তিদারের মাধ্যমে তিনি মাস্টার দা সূর্য সেনের সাথে পরিচিত হন এবং মাস্টার দা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, চট্টগ্রাম শাখা-য় যোগদান করেন। তার বিপ্লবী মনভাবের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'অগ্নিকন্যা' বলেছেন।
*• ১৯৩১* সালে আজকের দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জন্মগ্রহণ করেছিলেন বাংলা লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী *আব্দুল আলীম*(Abdul Alim)। পরবর্তীকালে তিনি বাংলাদেশের লোক সঙ্গীতের শিল্পী নামেই পরিচিত হন।
*• ১৯৫৫* সালে আজকের দিনে অস্ট্রেলিয়াতে জন্ম গ্রহণ করেছিলেন অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার ও কোচ *অ্যালান রবার্ট বর্ডার*(Allan Border)। অ্যালান বর্ডার মাঠে এ.বি. নামেই বিশ্ব ক্রিকেট অঙ্গনে অধিক পরিচিত ছিলেন।অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের হয়ে অনেকগুলো বছর অধিনায়কের দায়িত্বও পালন করেছেন।
*• ১৯৬৭* সালে আজকের দিনে বেঙ্গালুরুতে(কর্ণাটক) জন্ম গ্রহণ করেছিলেন খ্যাতনাম ভারতীয় অভিনেতা, চিত্রনাট্যলেখক, পরিচালক এবং সমাজকর্মী *রাহুল বোস*(Rahul Bose)। তাকে বলিউডের পেয়ার কি সাইড এফেক্টস, ঝঙ্কার বিটস্‌ এর মত চলচ্চিত্রে দেখা গেছে। ২০১৩ সালের তামিল-হিন্দি চলচ্চিত্র বিশ্বরূপম-এ ও তিনি অভিনয় করেন।
*• ১৯৬৯* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার ও কোচ *জোনাথন নেইল জন্টি রোডস*(Jonty Rhodes)। ফিল্ডিংয়ে ভীষণ দক্ষ ছিলেন। বিশেষ করে মাঠে ফিল্ডিং করে ক্যাচে সিদ্ধহস্তের পারঙ্গমতা প্রদর্শন করেছেন। ১৯৯২ থেকে ২০০৩ সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছিলেন।

*♦মৃত্যু♦*

*• ১৯৯২* সালে আজকের দিনে মৃত্যবরণ করেন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক *আমজাদ খান*(Amjad Khan)।আমজাদ খানের জন্ম ১৯৪০ সালের ১২ নভেম্বর অবিভক্ত ভারতের পেশোয়ারে। পুরো নাম  আমজাদ জাকারিয়া খান। হিন্দি সিনেমার ইতিহাসে সেরা খলনায়কদের তালিকায় চোখ বুজে শীর্ষে ঠাঁই করে নেবে যে চরিত্রটি সেটি হলো গাব্বার সিং। 'শোলে' সিনেমার এই দুর্ধ্বর্ষ ডাকাতের চরিত্রটিকে অভিনয়গুণে যিনি সিনেমার সবচেয়ে আকর্ষণীয় চরিত্রে পরিণত করেছেন তিনি হলেন আমজাদ খান।

*• ২০১৫* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় বিখ্যাত ইঞ্জিনিয়ার, অধ্যাপক ও ১১ তম রাষ্ট্রপতি *আবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম*(A. P. J. Abdul Kalam)। কালামের জন্ম(১৫ অক্টোবর ১৯৩১) বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। তিনি পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফ'স কলেজ থেকে এবং বিমান প্রযুক্তিবিদ্যা (এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিষয় নিয়ে মাদ্রাজ ইন্সটিটিউট অব টেকনোলজি (এম আই টি) থেকে পড়াশোনা করেছিলেন। এরপর চল্লিশ বছর তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন (ডিআরডিও) ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় (ইসরো) বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেন। ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি ও সামরিক সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে তিনি অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিলেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ‘ভারতের ক্ষেপণাস্ত্র মানব’ বা ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয়। ১৯৯৮ সালে পোখরান-২ পরমাণু বোমা পরীক্ষায় তিনি প্রধান সাংগঠনিক, প্রযুক্তিগত ও রাজনৈতিক ভূমিকা পালন করেন। এটি ছিল ১৯৭৪ সালে স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত প্রথম পরমাণু বোমা পরীক্ষার পর দ্বিতীয় পরমাণু বোমা পরীক্ষা।
question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 

(XII) 

Job in india

*📚Constitution of India – 22 Part📚*

👉PART I (1-4 ধারা) ——– ভারতীয় ভূখণ্ড, প্রশাসন, নতুন রাজ্যের সূচনা ৷
👉PART II (5-11ধারা)——-  নাগরিকত্ব |
👉PART III (12-35 ধারা)—  মৌলিফ অধিকার ৷
👉PART IV (36-51 ধারা)—-  রাষ্টের নির্দেশমূলক নীতিসমূহ ৷
👉PART IV (A) (51A ধারা)— মৌলিক কর্তব্য ।
👉PART V (52-151 ধারা)———- কেন্দ্রের শাসনব্যবস্থা ও সরকার।
👉PART VI (১৫২-২৩৭ ধারা)— রাজ্যের শাসনব্যবস্থা ও সরকার |
👉PART VII (  238 ধারা)——– সপ্তম সংবিধান সংশোধনের (১৯৫৬) মাধ্যমে এটি বাতিল করা হয়েছে ।
👉PART VIII (  239-241 ধারা)— কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা !
👉PART IX (  242-243 ধারা)— সপ্তম সংবিধান সংশোধনের (১৯৫৬) মাধ্যমে এটি বাতিল করা হয়েছে 
👉PART IXA (  242P-243ZG ধারা)— পৌরসভা ।
👉PART X (  244 ধারা)———– তফশিলী জাতি ও উপজাতিভুক্ত অঞ্চল ।
👉PART XI (  245-263 ধারা)— কেন্দ্র ও রাজাের মধ্যে শাসনতাস্তিক সম্পর্ক ৷
👉PART XII (  264-300 ধারা)— অর্থ, সম্পদ, চুক্তি এবং মামলা মোকদ্দমা  প্রভৃতি৷
👉PART XIII (301-307 ধারা)— ব্যবসা, বাণিজ্য এবং আন্তঃরাজ্য সম্পর্ক  ৷
👉PART XIV (308-323 ধারা)— কেন্দীয় ও রাজ্য সরকারী চাকরী।
👉PART XIV(A) (323A-323B ধারা)— বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন।
👉PART XV (324-329 ধারা)——- নির্বাচন ও নির্বাচন কমিশন ।
👉PART XVI (330-342 ধারা)—– তফশিলী জাতি ও উপজাতিদের জন্য ও ইঙ্গ-ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা ।
👉PART XVII (343-351 ধারা)—-সরকারী ভাষাসমূহ ৷
👉PART XVIII (352-360 ধারা)—- জরুরী অবস্থাসংক্রান্ত ব্যবস্থাদি ।
👉PART XIX (361-367 ধারা)—- ফৌজদারী মামলা থেকে রাষ্ট্রপতি ও রাজাপালদের নিষ্কৃতি দেবার জন্য বিশেষ ব্যবস্থাদি |
👉PART XX (368 ধারা)———- সংবিধান সংশোধন পদ্ধতি ৷
👉PART XXI (369-392 ধারা)—- অস্থায়ী, বিশেষ ব্যবস্থা গ্রহণ |

👉PART XXII (393- ধারা)—- সংবিধানের সংক্ষিপ্ত শিরোনাম, সূচনা বাতিল সম্পর্কিত বিষয়াদি ৷
question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 

(XIII) 

Job in india
🍑🍑
*📚সংবিধানে মোট ৪৫০ এর অধিক আর্টিকেল বা অনুচ্ছেদ আছে ।সংবিধানের যে ধারাগুলি বিভিন্ন পরিক্ষায় বার বার আসে, শুধুমাত্র সেই ধারাগুলি এখানে তুলে ধরা হলো। এখন এই অনুচ্ছেদগুলি এক নজরে দেখে নেওয়া যাক-📚*          

                           
👉Article  1: কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম ।
👉Article 2ঃ নতুন রাজ্য গঠন ।
👉Article  3ঃ নতুন রাজ্যের গঠন পদ্ধতি, সীমানা নির্ধারন , নামকরন ।
👉Article  4ঃ নতুন রাজ্যের আইন রচনা ।
👉 Article   (5-11): নাগরিকত্ব
👉Article   ( 12-35): মৌলিক অধিকার ।
👉Article  14: আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষনের ব্যবস্থা 
👉Article  15(C): মহিলা এবং শিশুদের জন্য যানবাহনে সিট সংরক্ষনের ব্যবস্থা ।
👉Article  16: সরকারী চাকুরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা ।
👉Article 17: অস্পৃশ্যতা দূরীকরন ।
👉Article  18: বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোন খেতাব দান করতে পারবে না । (রাজা, মহারাজা, পন্ডিত ইত্যাদি বিলোপ করা হল)
👉Article 19:বাক স্বাধীনতার অধিকার ।
👉Article 20:অপরাধীর অপরাধ সংক্রান্ত তিনটি অধিকারের কথা আছে ।
👉Article 21:জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ আছে 
👉Article 21(A):শিক্ষার অধিকার ।
👉Article 22:গ্রেফতার ও আটক সংক্রান্ত কিছু অধিকার বলা আছে ।
👉Article 23:মানুষ কেনাবেচা বন্ধ করা এবং জোর করে কাজ করানো বন্ধ করার ব্যবস্থা।
👉Article 24:শিশুশ্রম বন্ধ করা হয়েছে ।
👉Article 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার যেমন ধর্মবিশ্বাস, ধর্মানুষ্ঠান ও ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়েছে ।
👉Article 31(1):সম্পত্তির অধিকার আগে এই ধারায় ছিল । বর্তমানে সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার নেই। তাই সম্পত্তির অধিকারকে বর্তমানে 300(A) ধারায় নিয়ে যাওয়া হয়েছে ।
👉Article 32:সংবিধানের মৌলিক অধিকার প্রতিবিধানের জন্য সুপ্রীম কোর্ট ৫ রকম লেখ, নির্দেশ বা রিট জারী করতে পারে ।
👉Article 40:গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা ।
👉Article 41: বেকার ও বার্ধক্য ভাতা ।
👉Article 45: অবৈতনিক বাধ্যতামূলক শিশুশিক্ষা ।
👉Article 47: রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ ।
👉Article 48(A): পরিবেশ , বন এবং বন্যপ্রানী রক্ষা ।
👉Article 49: মনুমেন্ট, জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষন ও রক্ষা ।
👉Article 51(A):11 টি মৌলিক কর্তব্য এই ধারায় বর্নিত আছে ।
👉Article 52: ভারতের রাষ্ট্রপতি ।
👉Article 54: রাষ্ট্রপতি নির্বাচন ।
👉Article 55: রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ।
👉Article 61:রাষ্ট্রপতির অপসারণ বা   ইমপিচমেন্ট পদ্ধতি ।
👉Article 72:রাষ্ট্রপতি কোন আসামীর মৃত্যুদন্ড রদ করতে পারে এই ধারা অনুযায়ী ।
👉Article 75(3): মন্ত্রীপরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে ।
👉Article 76: অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ।
👉Article 93:স্পিকার এবং ডেপুটি স্পিকার ।
👉 Article 108: কিছু বিশেষ ক্ষেত্রে সংসদের যৌথ অধিবেশন ।
👉Article 110: অর্থ বিল ।
👉Article 112: বাজেট ।
👉Article 123: সংসদের অধিবেশন বন্ধ থাকলেও রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে ।
👉Article 124: সুপ্রীম কোর্ট।
👉Article 148: কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল। ( C&AG)
👉Article 153: রাজ্যপাল
👉Article 165: অ্যাডভোকেট জেনারেল ।
👉Article 214: হাই কোর্ট।
👉Article 226: কিছু বিশেষ ক্ষেত্রে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা।
👉Article 243:. পঞ্চায়েত।
👉Article 243A:. গ্রাম সভা 
👉Article 266.: Consolidated Funds and public accounts of India and of the States
👉Article 267:. আপৎকালীন তহবিল ।
👉Article 280:. অর্থ কমিশন ।
👉Article 300A:. সম্পত্তির অধিকার ।
👉Article 312:. সর্বভারতীয় প্রবেশিকা পরিক্ষা (IAS) .
👉Article 315:. কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন ।  (UPSC & PSC)
👉Article 324:. ইলেকশন কমিশন ।
👉Article 326:. প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছে ।
👉Article 335:. চাাকরির ক্ষেত্রে  SC &  CT দের সংরক্ষনের ব্যবস্থা ।
👉Article 343:. কেন্দ্রের সরকারী ভাষা ।
👉Article 352:. দেশে জাতীয় জরূরী অবস্থা ঘোষনা 
👉Article 356:. রাজ্যে জরুরী অবস্থা ঘোষনা ।
👉Article 360:. আর্থিক জরুরী অবস্থা ঘোষনা ।
👉Article 368: সংসদের অনুমোদন সাপেক্ষে সংবিধান সংশোধনের অধিকার ।

👉Article 370: জম্মু কাশ্মীরের জন্য বিশেষ আইন।


🍑২৮শে জুলা

*♦ঘটনাবলী♦*

*• ১৮২১* সালে আজকের দিনে দক্ষিণ আমেরিকার দেশ পেরু স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।
*• ১৯১৪* সালে আজকের দিনে সার্বিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া-হাঙ্গেরির যুদ্ধ ঘোষণা এবং  প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত শুরু।
*• ১৯২১* সালে আজকের দিনে জাতীয় কংগ্রেস ইংরেজ শাসনের বিরুদ্ধে অসহযোগ ও বিদেশী দ্রব্য বর্জন আন্দোলন শুরু করে।
*• ১৯৬৭* সালে আজকের দিনে পূর্ব চীনের তাঙ্ক শান শহরে সাত দশমিক নয় মাত্রার ভয়াবহ ভুমিকম্প হয়েছিল।

*♦জন্ম♦*

*• ১৬৩৫* সালে আজকের দিনে ইংল্যাণ্ডে জন্ম গ্রহণ করেন মাইক্রোস্কোপি 
'কোষ' শব্দের প্রবর্তন *রবার্ট হুক*(Robert Hooke)। ১৬৬০ সালে বিজ্ঞানী হুক পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন যা হুকের সূত্র নামে পরিচি।তার সূত্রের বিবৃতি হলো, " স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক।"
*• ১৯৩০* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বাংলাদেশের প্রথিতযশা নজরুলসঙ্গীত শিল্পী *ফিরোজা বেগম*(Firoza Begum)। সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন। ভারতীয় উপমহাদেশে পরবর্তী প্রজন্মের কাছে তাকে বাংলা সঙ্গীতের প্রতীকিরূপ হিসেবে বিবেচনা করা হয়।
*• ১৯৩৮* সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা এবং চলচ্চিত্র জগতের পরিচালক *সুখেন দাস*(Sukhen Das)।
*• ১৯৭২* সালে আজকের দিনে জম্মু ও কাশ্মীরে জন্ম গ্রহণ করেন হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেত্রী *আয়েষা জুলকা*(Ayesha Jhulka)।আয়েশা অনেক সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমনঃ- কুরবান(১৯৯১),কথা দিলাম(১৯৯১), খিলাড়ি(১৯৯২) , দালাল (১৯৯৩), বলমা(১৯৯৩), ওয়াক্ত হামারা হ্যায়(১৯৯৩), রঙ(১৯৯৩), সংগ্রাম(১৯৯৩), মাসুম(১৯৯৬)।
*• ১৯৮৩* সালে আজকের দিনে তামিলনাড়ুতে জন্ম গ্রহণ করেন তামিল চলচ্চিত্র শিল্প জগতের বিখ্যাত অভিনেতা *ধনুষ*(Dhanush)। ধনুষ ২০০২ সালে তার পিতা কস্তুরি রাজ পরিচালিত তামিল চলচ্চিত্র 'তুল্লুভাদো ইলামাইতে' অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তী দশবছরে ধনুষ ২৫ টি চলচ্চিত্রে অভিনয় করেন। 'হোয়াই দিজ কোলাভেরি দি' গানের মাধ্যমে ধনুষ আন্তর্জাতিক পরিচয় লাভ করেন। এটাই কোন ভারতীয় গান যা ইউটিউবে সর্বপ্রথম ১০০০ লাখ বার দেখা হয়েছে।
*• ১৯৮৫* সালে আজকের দিনে মুম্বাইতে জন্ম গ্রহণ করেন ভারতীয় নৃত্যশিল্পী, মডেল এবং অভিনেত্রী *অহনা দেওল*(Ahana Deol)। তিনি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র এবং অভিনেত্রী হেমা মালিনীর দ্বিতীয় কন্যা।
*• ১৯৯৩* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের অধিনায়ক *হ্যারি কেন*(Harry Kane) , যিনি মধ্যভাগের আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের প্রিমিয়ার লীগে টটেনহ্যাম হটস্পার এবং ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন। 

*♦মৃত্যু♦* 

*• ১৯৭২* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন(শিলিগুড়ির) ভারতের প্রখ্যাত নকশালপন্থী ও মাওবাদী রাজনীতিবিদ *চারু মজুমদার*(Charu Majumdar)। 
*• ২০১৬* সালে আ🍑২৮শে জুলাই, ইতিহাসে আজকের দিনে🍑

*♦ঘটনাবলী♦*

*• ১৮২১* সালে আজকের দিনে দক্ষিণ আমেরিকার দেশ পেরু স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।
*• ১৯১৪* সালে আজকের দিনে সার্বিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া-হাঙ্গেরির যুদ্ধ ঘোষণা এবং  প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত শুরু।
*• ১৯২১* সালে আজকের দিনে জাতীয় কংগ্রেস ইংরেজ শাসনের বিরুদ্ধে অসহযোগ ও বিদেশী দ্রব্য বর্জন আন্দোলন শুরু করে।
*• ১৯৬৭* সালে আজকের দিনে পূর্ব চীনের তাঙ্ক শান শহরে সাত দশমিক নয় মাত্রার ভয়াবহ ভুমিকম্প হয়েছিল।

*♦জন্ম♦*

*• ১৬৩৫* সালে আজকের দিনে ইংল্যাণ্ডে জন্ম গ্রহণ করেন মাইক্রোস্কোপি 
'কোষ' শব্দের প্রবর্তন *রবার্ট হুক*(Robert Hooke)। ১৬৬০ সালে বিজ্ঞানী হুক পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন যা হুকের সূত্র নামে পরিচি।তার সূত্রের বিবৃতি হলো, " স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক।"
*• ১৯৩০* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বাংলাদেশের প্রথিতযশা নজরুলসঙ্গীত শিল্পী *ফিরোজা বেগম*(Firoza Begum)। সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন। ভারতীয় উপমহাদেশে পরবর্তী প্রজন্মের কাছে তাকে বাংলা সঙ্গীতের প্রতীকিরূপ হিসেবে বিবেচনা করা হয়।
*• ১৯৩৮* সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা এবং চলচ্চিত্র জগতের পরিচালক *সুখেন দাস*(Sukhen Das)।
*• ১৯৭২* সালে আজকের দিনে জম্মু ও কাশ্মীরে জন্ম গ্রহণ করেন হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেত্রী *আয়েষা জুলকা*(Ayesha Jhulka)।আয়েশা অনেক সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমনঃ- কুরবান(১৯৯১),কথা দিলাম(১৯৯১), খিলাড়ি(১৯৯২) , দালাল (১৯৯৩), বলমা(১৯৯৩), ওয়াক্ত হামারা হ্যায়(১৯৯৩), রঙ(১৯৯৩), সংগ্রাম(১৯৯৩), মাসুম(১৯৯৬)।
*• ১৯৮৩* সালে আজকের দিনে তামিলনাড়ুতে জন্ম গ্রহণ করেন তামিল চলচ্চিত্র শিল্প জগতের বিখ্যাত অভিনেতা *ধনুষ*(Dhanush)। ধনুষ ২০০২ সালে তার পিতা কস্তুরি রাজ পরিচালিত তামিল চলচ্চিত্র 'তুল্লুভাদো ইলামাইতে' অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তী দশবছরে ধনুষ ২৫ টি চলচ্চিত্রে অভিনয় করেন। 'হোয়াই দিজ কোলাভেরি দি' গানের মাধ্যমে ধনুষ আন্তর্জাতিক পরিচয় লাভ করেন। এটাই কোন ভারতীয় গান যা ইউটিউবে সর্বপ্রথম ১০০০ লাখ বার দেখা হয়েছে।
*• ১৯৮৫* সালে আজকের দিনে মুম্বাইতে জন্ম গ্রহণ করেন ভারতীয় নৃত্যশিল্পী, মডেল এবং অভিনেত্রী *অহনা দেওল*(Ahana Deol)। তিনি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র এবং অভিনেত্রী হেমা মালিনীর দ্বিতীয় কন্যা।
*• ১৯৯৩* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের অধিনায়ক *হ্যারি কেন*(Harry Kane) , যিনি মধ্যভাগের আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের প্রিমিয়ার লীগে টটেনহ্যাম হটস্পার এবং ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন। 

*♦মৃত্যু♦* 

*• ১৯৭২* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন(শিলিগুড়ির) ভারতের প্রখ্যাত নকশালপন্থী ও মাওবাদী রাজনীতিবিদ *চারু মজুমদার*(Charu Majumdar)। 
*• ২০১৬* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী *মহাশ্বেতা দেবী*(Mahasweta Devi)। ১৯২৬ সালে ব্রিটিশ ভারতের ঢাকা শহরে মহাশ্বেতা দেবী জন্মগ্রহণ করেছিলেন। মহাশ্বেতা দেবীর বিদ্যালয়-শিক্ষা শুরু হয়েছিল ঢাকা শহরেই। ভারত বিভাজনের পর তিনি ভারতের পশ্চিমবঙ্গে চলে আসেন। এরপর তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর-প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবনে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল হাজার চুরাশির মা, রুদালি, অরণ্যের অধিকার ইত্যাদি। তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার(বাংলায়), জ্ঞানপীঠ পুরস্কার ও র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার সহ একাধিক সাহিত্য পুরস্কার এবং ভারতের চতুর্থ ও দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান যথাক্রমে পদ্মশ্রী ও পদ্মবিভূষণ লাভ করেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান 'বঙ্গবিভূষণে' ভূষিত করেছিল। 

*♦অন্যান্য♦*

*• আজ ২৮শে জুলাই* - "বিশ্ব হেপাটাইটিস দিবস" (World Hepatitis Day) এবং থিম-২০২০ঃ "Hepatitis-free future"। যার উদ্দেশ্যই হলো বিশ্ব জুড়ে হেপাটাইটিস রোগ-নির্ণয়, তার প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতা গড়ে তোলা। নোবেল বিজয়ী  প্রফেসর Baruch Samuel Blumberg এর হেপাটাইটিস-বি ভাইরাসের আবিষ্কারককে সম্মান জানাতে ২৮শে জুলাই তাঁর জন্মদিনে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়।।


question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 

(XIV) 

Job in  india🇮🇳
ভারতের কৃষিজ গবেষণাগার-
    
✔ ইণ্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ➖ নতুন দিল্লী (দিল্লী)

✔ ইণ্ডিয়ান বোটানিকাল সার্ভে➖ কলকাতা (পঃবঃ)

✔ দুগ্ধ গবেষণা কেন্দ্র➖ কার্ণাল (হরিয়ানা)

✔ পাট গবেষণা কেন্দ্র➖ ব্যারাকপুর (পঃবঃ)

✔ ছাগল গবেষণা কেন্দ্র➖ মথুরা (উত্তর প্রদেশ)

✔ ইক্ষু গবেষণা কেন্দ্র➖ লখনৌ (উত্তর প্রদেশ), কোয়েম্বাটুর (তামিলনাড়ু)

✔ মৌমাছি গবেষণা কেন্দ্র➖ পুনে (মহারাষ্ট্র)

✔ কার্পাস গবেষণা কেন্দ্র➖ নাগপুর (মহারাষ্ট্র)

✔ পোলট্রি গবেষণা কেন্দ্র➖ ব্যাঙ্গালুরু (কর্ণাটক)

✔ সিল্ক গবেষণা কেন্দ্র➖ মাইসোর (কর্ণাটক)

✔ কফি গবেষণা কেন্দ্র➖ কাশাড়াগাড় (কেরালা), চিকমাগালুর (কর্ণাটক)

✔ চামড়া গবেষণা কেন্দ্র➖ চেন্নাই (তামিলনাড়ু)

✔ রবার গবেষণা কেন্দ্র➖ কোট্টায়াম (কেরালা)

✔ আলু গবেষণা কেন্দ্র➖ সিমলা (হিমাচল প্রদেশ)

✔ চা গবেষণা কেন্দ্র➖ টোকলাই, জোরহাট (অসম); পুণে (মহারাষ্ট্র)

✔ তামাক গবেষণা কেন্দ্র➖ রাজামুন্দ্রি (অন্ধ্রপ্রদেশ)

✔ ধান গবেষণা কেন্দ্র➖ কটক (ওড়িশা), চুঁচুড়া (পঃবঃ)

✔ গম গবেষণা কেন্দ্র➖ পুসা (দিল্লী)

✔ কলা গবেষণা কেন্দ্র➖ তিরুচি (তামিলনাড়ু)

✔ তুলা গবেষণা কেন্দ্র➖ নাগপুর (মহারাষ্ট্র)

✔ মিলেট গবেষণা কেন্দ্র➖ যোধপুর ও হায়দ্রাবাদ

✔ বার্ড ফ্লু পরীক্ষা কেন্দ্র➖ ভোপাল (মধ্যপ্রদেশ), পুণে (মহারাষ্ট্র), বেলেঘাটা (পঃবঃ), ব্যাঙ্গালুরু (কর্ণাটক)

✔ চিংড়ি গবেষণা কেন্দ্র➖ নেলোর (অন্ধ্রপ্রদেশ)

✔ ভারতীয় দুগ্ধ নিগম➖ আনন্দ (গুজরাট)

✔ জাতীয় মশলা গবেষণা কেন্দ্র➖ কালিকট (কেরালা)


✔ আন্তর্জাতিক বাগিচা গবেষণা কেন্দ্র➖ ব্যাঙ্গালুরু (কর্ণাটক)

Job in india
*ইতিহাসে আজকের দিনে (২৯ জুলাই)*

*♦ঘটনাবলী♦*

*• ১৮৭৭* সালে আজকের দিনে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় সাহিত্য, দর্শন-বিজ্ঞান বিষয়ক মাসিক পত্রিকা 'ভারতী' প্রকাশিত হয়।
*• ১৮৭৮* সালে আজকের দিনে ডা মহেন্দ্রলাল সরকার উচ্চ শিক্ষার জাতীয় প্রতিষ্ঠান ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সাইন্স কলকাতায় প্রতিষ্ঠা করেন।
*• ১৯১১* সালে আজকের দিনে কলকাতার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ইষ্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে হারিয়ে প্রথম আইএফএ শীল্ড লাভ করে।
*• ১৯৫৮* সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্‌স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা নাসা(NASA) প্রতিষ্ঠিত হয়।
*• ১৯৮৭* সালে আজকের দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রধানমন্ত্রী ইংলিশ চ্যানেলের নিচে সুরঙ্গপথ (ইউরোটানেল) নির্মাণের চুক্তি স্বাক্ষর করেন।
*• ১৯৯৭* সালে আজকের দিনে প্রথম প্রতিবন্ধী সাঁতারু মাসুদুর রাহমান বৈদ্য ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
*• ২০০৫* সালে আজকের দিনে জ্যোর্তিবিদরা সৌরজগতের অন্যতম বামন গ্রহ 'এরিস' আবিস্কার করেন।

*♦জন্ম♦*

*• ১৯০৪* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় পাইলট, উদ্যোক্তা, টাটা গ্রুপের চেয়ারম্যান এবং টাটা সনসের অংশীদার *জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটা*(J. R. D. Tata)। তিনি ১৯২৯ সালে ভারতের প্রথম উড়োজাহাজ চালানো লাইসেন্স লাভ করা পাইলটে পরিগণিত হন। তিনি বিশেষত টাটা গ্রুপের অধীনে বিভিন্ন উদ্যোগ যেমন টাটা কনসাল্টটেন্সী সার্ভিসেস, টাটা মোটরস, টাইটেন ইন্ডাস্ট্রীজ, টাটা সল্ট, ভল্টাস, এবং এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠার জন্য পরিচিত। তার অবদানের জন্য ভারত সরকার ১৯৫৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ এবং ১৯৯২ সালে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করে।
*• ১৯৫৩* সালে আজকের দিনে উত্তরাখন্ডে জন্ম গ্রহণ করেন ভারতীয় সঙ্গীতের উল্লেখযোগ্য ধারা ভজন এবং উর্দু গীতধারা গজলের খ্যাতিমান গায়ক *অনুপ জালোটা*(Anup Jalota)।ভজনে অসামান্য দক্ষতা ও নিপুণতার জন্যে তিনি 'ভজন সম্রাট' নামে আখ্যায়িত হয়েছেন। তার কিছু জনপ্রিয় ভজন এবং গজলে অংশ নেওয়া গান যেমন , 'এ্যাইসি লাগি লগন' , 'রঙ দে চুনারিয়া' , 'লাগা চুনারি মে দাগ' , 'শ্রী হনুমান চলিসা' আজও সুপারহিট।
*• ১৯৫৯* সালে আজকের দিনে মুম্বাইতে জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র জগতের অত্যন্ত পরিচিত বিখ্যাত অভিনেতা *সঞ্জয় দত্ত*(Sanjay Dutt)।১৯৮১ সালে 'রকি' চলচ্চিত্রে অভিষেকের পর তিনি ১৮০-এর অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

*♦মৃত্যু♦*

*• ১৮৯১* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ঊনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার *ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর*(Ishwar Chandra Vidyasagar)। (জন্ম : ২৬শে সেপ্টেম্বর ১৮২০ - বীরসিংহ গ্রাম, হুগলি জেলা, বাংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত - অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায়) তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের 'প্রথম শিল্পী' বলে অভিহিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন জনপ্রিয় শিশুপাঠ্য 'বর্ণপরিচয়' সহ একাধিক পাঠ্যপুস্তক যেমন - কথামালা, বোধোদয়, আখ্যানমঞ্জরী ব্যাকরণ কৌমুদী, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা প্রভৃতি। বিধবা বিবাহ ও স্ত্রীশিক্ষার প্রচলন, বহুবিবাহ ও বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরিত হয় যথোচিত শ্রদ্ধার সঙ্গে। বাংলার নবজাগরণের এই পুরোধা ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ছিলেন ‘দয়ার সাগর’ নামে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে তার স্মৃতিরক্ষায় স্থাপিত হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। রাজধানী কলকাতার আধুনিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বিদ্যাসাগর সেতু তারই নামে উৎসর্গিত।
*• ১৯৯৬* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পাঞ্জাবের ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সমাজকর্মী *অরুণা আসফ আলী*(Aruna Asaf Ali)। অরুণা আসফ আলীকে আন্তঃরাষ্ট্রীয় বোঝাপড়ার ক্ষেত্রে ১৯৯১ সালে জওহরলাল নেহরু পুরস্কার প্রদান করা হয়। ১৯৯৭ সালে ভারত সরকার তাকে দেশের সর্ব্বোচ্চ সম্মান ভারত-রত্ন উপাধিতে সম্মানিত করে আর ১৯৬৪ সালে তাকে আন্তঃরাষ্ট্রীয় লেলিন শান্তি পুরস্কারে বিভূষিত করা হয়। সমাজে প্রগতি আর শান্তির চেষ্টার কারণে ১৯৫৫ সালে তাকে সোভিয়েট দেশে নেহরু পুরস্কারে সম্মানিত করে। তিনি দিল্লী মহানগরের প্রথম মহিলা মেয়র ছিলেন। তিনি জাতীয় মহিলা ফেডারেশনের সভানেত্রীও ছিলেন। তিনি জাতীয় মহিলা কনফারেন্সের সাথে জড়িত থাকার কারণে দিল্লী কংগ্রেস কমিটীর সভানেত্রী হন।
*• ২০০৪* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী *প্রতিমা বন্দ্যোপাধ্যায়*(Pratima Bandopadhyay)। তার সেই বিখ্যাত গান 'একটা গান লিখো আমার জন্য' এখনো সংগীত প্রিয় মানুষের মনে গেঁথে রয়েছে।
*• ২০১৮* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন খড়গপুরের বাঙালি ঔপন্যাসিক এবং গল্পকার *রমাপদ চৌধুরী*(Ramapada Chowdhury)। ১৯৮৮ সালে তার 'বাড়ি বদলে যায়' উপন্যাসের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার পান। তিনি আনন্দবাজার পত্রিকার সঙ্গে বহু বছর যুক্ত ছিলেন , এমনকি তিনি পত্রিকার 'রবিবাসরীয়' বিভাগের সম্পাদক পদ অলঙ্কৃত করেন।

*♦অন্যান্য♦*


*•* আজ ২৯শে জুলাই - *'বিশ্ব বাঘ দিবস'*। সমগ্র বিশ্বে বাঘের সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ২৯শে জুলাই তারিখে পালন করা হয় বিশ্ব বাঘ দিবস। ২০১০ সালে সেণ্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাঘ্র অভিবর্তনে এই দিবসের সূচনা হয়। এই দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হল বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘের সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এর সম্পর্কে থাকা ভুল ধারণা ও ভয় দূর করা। বাঘ ভারতের জাতীয় পশু হওয়ার কারণে এই দিবসের মহত্ব এখানে বেশি ধরা হয়।

question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 

(xv) 

Job in india 🇮🇳
❑প্রশ্ন: কাজের একক কী?
☞ উত্তর: জুল।
❑প্রশ্ন: সিলিন্ডারের ব্যাস মাপা যায়
কিসের সাহায্যে?
☞ উত্তর: স্লাইড ক্যালিপার্স।
❑প্রশ্ন: শক্তির মাত্রা কী?
☞ উত্তর: ML2T-2
❑প্রশ্ন: ত্বরণের মাত্রা কী?
☞ উত্তর: LT-2
❑প্রশ্ন: ঘনত্বের মাত্রা কী?
☞ উত্তর: MLT-3
❑প্রশ্ন: দৈর্ঘ্যের একক কী?
☞ উত্তর: মিটার।
❑প্রশ্ন: চাপের একক কী?
☞ উত্তর: প্যাসকেল।
❑প্রশ্ন: তড়িৎপ্রবাহের একক কী?
☞ উত্তর: অ্যাম্পিয়ার।
❑প্রশ্ন: তাপমাত্রার একক কী?
☞ উত্তর: কেলভিন।
❑প্রশ্ন: তাপের একক কী?
☞ উত্তর: জুল।
❑প্রশ্ন: পদার্থের জড়তার পরিমাপ কী?
☞ উত্তর: ভর।


❑প্রশ্ন: নিউটন গতিসূত্র প্রকাশ করেন কত সালে?
☞ উত্তর: ১৬৮৭ সালে।
❑প্রশ্ন: ভরবেগ P-এর মাত্রা সমীকরণ কী?
☞ উত্তর: [P]=[MLT-1] ।
❑ প্রশ্ন: রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে
কোন সূত্র
কাজ করে?
☞ উত্তর: নিউটনের তৃতীয় সূত্র তথা ভরবেগের
সংরক্ষণ সূত্র।
❑ প্রশ্ন: বেগ ও দ্রুতির একক কী?
☞ উত্তর: ms-1
❑ প্রশ্ন: বেগ ও দ্রুতির মাত্রা কী?
☞ উত্তর: [LT-1]
❑ প্রশ্ন: দ্রুতি কী?
☞ উত্তর: বস্তুর বেগের মান।
❑ প্রশ্ন: বেগ কী?
☞ উত্তর: নির্দিষ্ট দিকে দ্রুতিই বেগ।
❑ প্রশ্ন: মন্দন কী?
☞ উত্তর: সরল পথে চলমান বস্তুর সময়ের সঙ্গে
বস্তুর
বেগ হ্রাসই মন্দন।
❑ প্রশ্ন: ফিলোসোফিয়া ন্যাচারালিস
প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থটির লেখক
কে?
☞ উত্তর: স্যার আইজাক নিউটন।
❑ প্রশ্ন: মহাকর্ষীয় ধ্রুবক (G)-এর মান কত?
☞ উত্তর: ৬.৬৭৩১০১১Nm2kg-2
❑ প্রশ্ন: মহাকর্ষ ধ্রুবক G-এর একক কোনটি?
☞ উত্তর: Nm2kg-2
❑ প্রশ্ন: পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন কে?
☞ উত্তর: গ্যালিলিও।
❑ প্রশ্ন: কোথায় অভিকর্ষজ ত্বরণ ‘g’-এর মান
সবচেয়ে বেশি?
☞ উত্তর: মেরু অঞ্চলে।

❑ প্রশ্ন: কোনো বস্তুর ওজন কোথায় বেশি
হয়?
☞ উত্তর: মেরু অঞ্চলে।
❑ প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত?
☞ উত্তর: শূন্য (০) ।
❑ প্রশ্ন: বস্তুর মৌলিক ধর্ম কী?
☞ উত্তর: ভর।
❑ প্রশ্ন: মহাকর্ষ কী?
☞ উত্তর: মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর
মধ্যে
যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে।
নিউটনের মহাকর্ষ তত্ত্ব
❑ প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ
ত্বরণের (g)
মান কত?
☞ উত্তর: শূন্য (০) ।
❑ প্রশ্ন: কোনো বস্তুর অভিকর্ষ কেন্দ্র কয়টি?
☞ উত্তর: একটি।
❑ প্রশ্ন: মহাশূন্যে পাঠানো প্রথম উপগ্রহ
কোনটি?
☞ উত্তর: স্পুটনিক-১।
☆ মিনামাটা রোগ কোন ধাতুর কারনে হয় ? : পারদ
☆ ব্ল্যাক ফুট ডিজিজ কোন ধাতুর কারনে হয় ? : অার্সেনিক
☆ ফ্লুরোসিস রোগ কেন হয় ? : ফ্লোরাইড দুষন
☆ কালো ফুসফুস রোগ কাদের হয় ?: কয়লা কারখানার শ্রমিকদের ।
☆প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি ? : কার্বন ডাইঅক্সাইড
☆ জৈব গ্রীন হাউস গ্যাস কোনটি ?: মিথেন
☆ বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী আর্সেনিকের নিরাপদ মাত্রা কতো ?? : প্রতি লিটার জলে ০.০১ মিলিগ্রা
☆ মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কতো ? : প্রতি লিটার জলে ০.০৫ মিলিগ্রাম ।
☆ওজোনস্তরের ক্ষতির জন্য প্রধান দায়ী কোন গ্যাস ? : ক্লোরোফ্লোরো কার্বন ।
☆ইকোসিস্টেম নামকরন কে করেন ? : ট্যানসলে ।
☆ বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয় ? : ২৩ শে মার্চ ।
☆ ফ্লাই অ্যাশ এর উতস কি ? : তাপ বিদ্যুত কেন্দ্র ।
☆ ভূ- তাপমাত্রা বৃদ্ধির কারন কি ?: গ্রীন হাউস গ্যাস ।
☆ GIS- এর পুরো নাম কি ?: Geographical Information System .
☆ তৈগা কি ? : পাইন গাছের বনভূমি ।
☆ ভারতে বনভূমির পরিমান কতো ? : ১৯.৩৯%
☆পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় হয়? : স্টকহোমে।
☆আর্সেনিকোসিস হলো-: জলদুষনের ফল/ আর্সেনিক দুষনের ফল ।
☆ চিপকো শব্দের অর্থ কি ? : জড়িয়ে ধরা।
☆ শব্দের তীব্রতা মাপার একক কি ? : ডেসিবল ।
☆ চিপকো আন্দোলনের মুল দাবী কি ছিল ? : অরণ্য সংরক্ষণের দাবী।
☆টর্নেডো কথাটি কোন দেশের সঙ্গে যুক্ত ?: আমেরিকা ।
☆হ্যারিকেন কোন দেশের ঝড় ? : ওয়েষ্ট ইন্ডিজ।
☆ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি ?: সিসমোগ্রাফ।
☆ টাইফুন কি ?: জাপানের ঘূর্ণবাত ।
☆ পশ্চিমবঙ্গে বাঘ্র প্রকল্প আছে- সুন্দরবনে।


☆ ইকোলজি কথার অর্থ- বাস্তুবিদ্যা।
☆বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা- একমুখী ।
☆ "ইকোসিস্টেম"- শব্দটির প্রবর্তক- ট্যান্সলি।
☆ কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবের পরিমান বা সর্বমোট সংখ্যাকে বলা হয়- বায়োমাস।
☆দশ শতাংশ সুত্রের প্রবক্তা- লিন্ডেম্যান।
☆জলে ভাসমান আণুবিক্ষনিক জীবদের বলা হয়- প্ল্যাংটন।
☆ উদ্ভিদের বলা হয়- ফাইটোপ্ল্যাংটন।
☆প্রানিদের বলা হয় - জু-প্ল্যাংটন ।
☆ফাইটোপ্ল্যাংটন হলো জলজ বাস্তুতন্ত্রের- উত্পাদক উপাদান ।
☆ যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাতার কেটে বেড়ায় তাদের বলে- নেকটন।
☆নেকটনের উদাহরণ- মাছ ও তিমি।
☆ যেসব প্রাণী জলের নীচে বসবাস করেন তাদের বলা হয়- বেনথস।
☆ বেনথসের উদাহরণ- শামুক ও প্রবাল।
☆ পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম- জলদাপাড়া।
☆ভারতের দুটো লুপ্তপ্রায় প্রাণীর নাম- একশৃঙ্গ গন্ডার ও সিংহ ।
☆ভারতের দুটো বিলুপ্ত প্রাণীর নাম- গোলাপী মাথা হাস ও পাহাড়ি বটের।

☆ ফাইটোপ্ল্যাংট
উদাহরণ-

question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 

(XVI) 


Job in india
🍑৩০শে জুলাই, ইতিহাসে আজকের দিনে🍑

*♦ঘটনাবলী♦*

*• ১৫০২* সালে আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস হন্ডুরাসের উপকূলে গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।
*• ১৬২৯* সালে আজকের দিনে ইতালির ন্যাপলস শহরে ভূমিকম্পে কমপক্ষে ১০ হাজার লোক প্রাণ হারায়।
*• ১৯৩৫* সালে আজকের দিনে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।
*• ১৯৪৮* সালে আজকের দিনে লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।
*• ১৯৬৯* সালে আজকের দিনে মার্কিন নভোখেয়া মেরিনার ৬-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠানো হয়।

*♦জন্ম♦*

*• ১৮২২* সালে আজকের দিনে উত্তরপ্রদেশে জন্ম গ্রহণ করেন অযোধ্যার নবাব *ওয়াজেদ আলি শাহ*(Wajid Ali Shah)। তিনি ১৩ ফেব্রুয়ারি ১৮৪৭ থেকে ১১ ফেব্রুয়ারি ১৮৫৬ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ১৮৫৬ সালে তার রাজ্য ব্রিটিশরা অধিকার করে নেয়। এরপর তিনি কলকাতার মেটিয়াবুরুজে নির্বাসিত হন। বাকি জীবন তিনি পেনশন নিয়ে অতিবাহিত করেন।

*• ১৮৬৩* সালে আজকের দিনে আমেরিকায় জন্ম গ্রহণ করেছিলেন ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা *হেনরি ফোর্ড*(Henry Ford)। হেনরি ফোর্ডকে সস্তা পণ্যের বহু উৎপাদনশীলতার জনক বলা হয়ে থাকে কারণ তিনি তার কোম্পানিতে ব্যায়বহুল শ্রমশক্তি এবং যন্ত্র সমন্বয়ে অধিক উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন। হেনরি ফোর্ড হচ্ছেন পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার যিনি শিল্প বিপ্লবের পথিকৃৎ হিসেবে পরিচিত এবং ফোর্ড মোটর কোম্পানির মালিক হিসেবে তিনি পৃথিবীর অন্যতম ধনী ও সম্মানিত ব্যক্তিত্ব।

*• ১৮৮২* সালে আজকের দিনে মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী *সত্যেন্দ্রনাথ বসু/সত্যেন বোস*(Sattendranath Bose)। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি "ছাত্রভাণ্ডার" গড়ে তোলেন। এখানে তাঁত, ব্যায়ামচর্চা ইত্যাদির আড়ালে বিপ্লবীদের ঘাঁটি তৈরি হয়। বীর ক্ষুদিরাম বসু তার সাহায্যে বিপ্লবী দলভুক্ত হয়ে এখানে আশ্রয় পান। ক্ষুদিরাম তারই নির্দেশে "সোনার বাংলা" শীর্ষক বিপ্লবাত্মক ইশতেহার বিলি করে গ্রেপ্তার হন। আলিপুর বোমা মামলার রাজসাক্ষী নরেন গোঁসাইকে গুলি করে হত্যা করার জন্য ২৩শে নভেম্বর, ১৯০৮ সালে সত্যেন্দ্রনাথ বসুর প্রেসিডেন্সি জেলে ফাঁসি হয়।

*• ১৮৮৬* সালে আজকের দিনে তামিলনাড়ুতে জন্ম গ্রহণ করেন ভারতের প্রথম মহিলা বিধায়ক *ড. মুথুলক্ষ্মী রেড্ডি*(Muthulakshmi Reddy)। ১৯০৭ সালে তিনি মাদ্রাজ মেডিকেল কলেজে ভর্তি হন এবং ১৯১২ সালে ডাক্তারি পাস করেন। এরপর তিনি সরকারি মাতৃত্ব ও চক্ষুসংক্রান্ত হাসপাতালের প্রথম নারী সার্জন হিসেবে নিযুক্ত হন।

*• ১৯৬৯* সালে আজকের দিনে উত্তরপ্রদেশে জন্ম গ্রহণ করেন অভিনেত্রী *মন্দাকিনী*(Mandakini)। ১৯৮৫ সালে 'রাম তেরি গঙ্গা ময়লি' নামক বলিউড চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন।

*• ১৯৭৩* সালে আজকের দিনে হরিয়ানায় জন্ম গ্রহণ করেন ভারতীয় জনপ্রিয় হিন্দি এবং কন্নড় ভাষার সঙ্গীত শিল্পী *সোনু নিগম*(Sonu Nigam)।এছাড়াও তিনি অসংখ্য উড়িয়া, তামিল, অসমীয়া, পাঞ্জাবী, বাংলা, মালায়ালাম, মারাঠি, তেলুগু এবং নেপালী ছবিতে গান গেয়েছেন।

*• ১৯৮২* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইংল্যাণ্ড দলের আন্তর্জাতিক ক্রিকেটার *জেমস অ্যান্ডারসন*(James Anderson)। 

*♦মৃত্যু♦*

*• ১৯৮০* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার খ্যাতনামা বাঙালি চিত্রশিল্পী *গোপাল ঘোষ*(Gopal Ghosh)। তিনি ছবি আঁকার বিষয়বস্তু সংগ্রহ করার জন্য সাইকেলে সারা ভারত ঘুরেছিলেন। গোপাল ঘোষ ১৯৩১ থেকে ১৯৩৫ সাল অবধি জয়পুরের চারুকলা বিদ্যালয়ে অঙ্কনশিক্ষা করেন। ১৯৫১ থেকে ১৯৭১ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি সরকারী চারুকলা মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। 


*• ১৯৮৭* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় বাঙালী ঔপন্যাসিক ও ছোট গল্পকার *বিভূতিভূষণ মুখোপাধ্যায়*(Bibhutibhushan Mukhopadhyay)। বিভূতিভূষণ মুখোপাধ্যায় ১৮৯৪ সালের ২৪শে অক্টোবর বিহারের দ্বারভাঙ্গা জেলার পান্ডুল গ্রামে জন্মগ্রহণ করেন। দ্বারভাঙ্গা রাজ স্কুল থেকে ম্যাট্রিক এবং রিপন কলেজ থেকে আই এ পাশ করেন। তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. পাশ করেন। তার শ্রেষ্ঠ সৃষ্টি 'পথের পাঁচালী' ; এছাড়া দৃষ্টিপ্রদীপ(১৩৪২), আরণ্যক(১৩৪৫), দেবযান(১৩৫১), ইছামতি(১৩৫৬) উল্লেখযোগ্য। বর্ধমান বিশবিদ্যালয় তাকে সম্মানসূচক 'ডি. লিট' উপাধি প্রদান করেন। এছাড়া তিনি আনন্দ পুরস্কার, শরৎস্মৃতি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার লাভ করেন।

question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 

(XVII) 
Job in india 🇮🇳
*🔰রাজ্যপাল🔰*

✒কোন রাজ্যের সাংবিধানিক প্রধান হকেন রাজ্যপাল। কিন্তু প্রকৃতভাবে জনগনের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রধান প্রতিনিধি রাজ্যের মুখ্যমন্ত্রীই হলেন প্রকৃত ক্ষমতার অধিকারী।

🔰ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপাল কে?
👉রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত, কোন রাজ্যের নিয়মতান্ত্রিক সাংবিধানিক প্রধান।

🔰রাজ্যপাল কে শপথ বাক্য পাঠ করান কে?
👉সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি অথবা তার অনুপস্থিতিতে সেই রাজ্যের প্রবীণতম বিচারপতি

*🔰রাজ্যপালের ক্ষমতা🔰*

✒সংবিধান অনুসারে ভারতের কোন রাজ্যের রাজ্যপাল সাধারণত পাঁচ রকম ক্ষমতা ভোগ করে থাকেন। এগুলি হল-
👉শাসন সংক্রান্ত ক্ষমতা
👉আইন সংক্রান্ত ক্ষমতা
👉অর্থ সংক্রান্ত ক্ষমতাা
বিচার সংক্রান্ত ক্ষমতা এবং
স্বেচ্ছাধীন ক্ষমতা


🔰রাজ্যপাল হতে গেলে কি কি যোগ্যতা লাগে?
👉ভারতের নাগরিক হতে হবে
👉বয়স হতে হবে ন্যূনতম 35 বছরর
👉লোকসভা বা বিধানসভার সদস্য হিসেবে থাকা যাবে না
কোন লাভজনক পদে থাকা যাবে না

🔰রাজ্য আইনসভার অধিবেশন কে আহ্বান করেন এবং স্থগিত রাখতে পারেন?
👉রাজ্যপাল ।

🔰মন্ত্রীর পরামর্শ অনুসারে রাজ্যপাল কি বিধানসভা ভেঙে দিতে পারেন ?
👉 হ্যাঁ, পারেন ।

🔰রাজ্যপালের অনুমতি ছাড়া কোন অর্থবিল কি বিধানসভায় পেশ করা যায়?
👉না যায় না ।

🔰মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রাজ্যপাল কি ক্ষমা প্রদর্শন করতে পারেন ?
👉না, মৃত্যুদণ্ড রদ করতে পারেন না, তবে সাজার মেয়াদ কমাতে পারেন।

🔰বিধান সভার অধিবেশন না থাকলে, রাজ্যপাল কি অর্ডিন্যান্স জারি করতে পারেন?
👉হ্যাঁ , পারেন।


🔰রাজ্যপাল কাদের নিয়োগ করেন ?
👉রাজ্যের মুখ্যমন্ত্রী।
👉মুখ্যমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদের।
👉রাজ্যের এডভোকেট জেনারেল।
👉রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের।
👉হাইকোর্টের চেয়ে নিন্ম আদালতের বিচারকদের নিয়োগ করেন।
👉রাজ্য বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) দের নিযুক্ত করেন।
👉রাজ্যের বিধানসভায় একজন অ্যাংলো ইন্ডিয়ান কে মনোনিত করতে পারেন।
👉রাজ্য বিধান পরিষদে মোট সদস্যের ছয় ভাগের এক ভাগ সদস্যকে মনোনিত করতে পারেন।

🔰দেশের শাসনতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রপতি এবং রাজ্যপালের মধ্যে কি কি পার্থক্য দেখা যায়?
 👉রাষ্ট্রপতি কোন স্বেচ্ছাধীন ক্ষমতা নেই কিন্তু সংবিধানের 163 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালের কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা আছে,
যেমন,- মুখ্যমন্ত্রীর নিয়োগ, মুখ্যমন্ত্রীর অপসারণ, বিধানসভা  ভেঙে দেওয়া , এবং শাসন সংক্রান্ত অচলাবস্থার রিপোর্ট কেন্দ্রের কাছে পেশ করা এছাড়াও রাষ্ট্রপতির অনুমতির জন্য বিল সংরক্ষণ করা ইত্যাদি। 👉1976 সালের 42 তম সংবিধান সংশোধনী অনুযায়ী কেন্দ্রের মন্ত্রী সভার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কাজ করতে বাধ্য রাজ্যপালের ক্ষেত্রে সে রকম কোনো বাধ্যবাধকতা নেই ।

🔰পশ্চিমবংগের প্রথম রাজ্যপাল – 
👉চক্রবর্তী রাজা 
গোপালাচারী ।

🔰বর্তমান রাজ্যপাল –
👉কেশরীনাথ ত্রিপাঠি ।

🔰রাজ্যপালের মেয়াদ কতদিন? 
👉রাজ্যপালকে সাধারণত ৫ বছরের জন্য নিয়োগ করা হয়।  কিন্তু, রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করে, তিনি যতদিন মনে করবেন ততদিন পদে বহাল থাকেন।

🔰রাজ্যপাল কার কাছে পদত্যাগপত্র জমা করেন ? 👉রাষ্ট্রপতি।

🔰রাজ্যপালের যদি মৃত্যু হয় বা তিনি পদত্যাগ করেন তবে, সেই দায়িত্ব কে পালন করেন?  👉সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি।

🔰রাজ্যপাল তার কৃতকর্মের জন্য কার কাছে দায়ী থাকেন ? 
👉রাষ্ট্রপতি ।

🔰রাজ্যের আপৎকালীন তহবিল (কনটিনজেন্সি ফান্ড ) কার তত্ত্বাবধানে থাকে?
👉রাজ্যপাল।

🔰কোন রাজ্যে ৩৫৬ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা হবে কিনা, সেই বিষয়ে রাষ্ট্রপতিকে কে পরামর্শ দেন ?
👉রাজ্যপাল।

🔰রাজ্যপালের পারিশ্রমিক কোথা থেকে দেওয়া হয়?
👉রাজ্যের সাধারণ তহবিল ( কনসলিডেটেড ফান্ড )

🔰রাজ্যপালের পদের বৈধতা নিয়ে কোন কমিশন গঠিত হয়েছিল?
👉সারকারিয়া কমিশন।

🔰ভারতের প্রথম দলিত মুখ্যমন্ত্রী কে ছিলেন?
👉মায়াবতী (উত্তর প্রদেশ)

🔰ভারতের কোন মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশীদিন পদে বহাল ছিলেন?
👉জ্যোতি বসু ।( পশ্চিমবঙ্গ)


🔰যদি মুখ্যমন্ত্রী মারা যান বা পদত্যাগ করেন তবে , তার মন্ত্রীপরিষদের কি হবে ?
👉সমস্ত মমন্ত্রীপরিষদ ভেঙে যায়, এবং সবাইকে পদত্যাগ করতে হয়।

🔰রাজ্য মন্ত্রীপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান কে ?
👉রাজ্যপাল ।

🔰বিধানসভার সদস্য না হয়েও সর্বাধিক কতদিন মন্ত্রীপরিষদের সদস্য থাকা যায়?
👉৬ মাস ।

🔰রাজ্য মন্ত্রীপরিষদের সদস্যরা কার কাছে দায়বদ্ধ থাকেন ?
👉রাজ্য বিধানসভা ।

🔰বর্তমানে ভারতের কোন কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইন পরিষদ আছে, অর্থাৎ বিধান পরিষদ আছে?
👉জম্মু ও কাশ্মীর , বিহার , উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক এবং অন্ধ্র প্রদেশ ।

🔰রাজ্য বিধানপরিষদের সভাপতি কে কি বলা হয় ?
👉চেয়ারম্যান ।

🔰বিধান পরিষদের চেয়ারম্যানকে কারা নির্বাচিত করেন ?
👉বিধান পরিষদের অন্যান্য সদস্যরা ।


🔰কোন রাজ্যের বিধান পরিষদের সদস্য স

question paper  wbp /psc/ ssc/ Rellway/ntpc /
Sarkari chakryir question  bangla 
(XIX) 


No comments:

Post a Comment

RRB / NTPC mock test