Job in India
All bangla question
ইতিহাসে আজকের দিনে (২০ জুলাই)Digital job alerthttps://digitaljobalert.blogspot.com/?m=1
Bangla questioins
Digital Job Alert
WhatsApp group
*♦️ঘটনাবলী♦*
*• ১৯০৫* সালে আজকের দিনে লন্ডনে বাংলা ভাগ করা নিয়ে আইন অনুমোদিত হয়।
*• ১৯৫৯* সালে আজকের দিনে ভারতের পঞ্চম অস্থায়ী রাষ্ট্রপতি হন মুহাম্মদ হিদায়াতউল্লাহ।
*• ১৯৬০* সালে আজকের দিনে(তবে অনেকের মতে ২১শে জুলাই) বিশ্বের ইতিহাসে শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
*• ১৯৬৯* সালে আজকের দিনে 'অ্যাপোলো ১১' অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।
*• ১৯৭৬* সালে আজকের দিনে মার্কিন নভোযান ভাইকিং মঙ্গলগ্রহে অবতরণ করে। এই প্রোগ্রামে দুটি অরবিটার এবং প্রতিটি অরবিটারের সাথে একটি করে ল্যান্ডার ছিল। ভাইকিং ১ ৬ বছর এবং ভাইকিং ২ ৩ বছর কর্মক্ষম ছিল । ভাইকিং ল্যান্ডারগুলোই প্রথম মঙ্গলের রঙিন ছবি রিলে করে পৃথিবীতে পাঠিয়েছিল।
*♦️জন্ম♦*
*• ১৯০২* সালে আজকের দিনে বিহারের গিরিডিতে(ব্রিটিশ ভারত) জন্ম গ্রহণ করেন বাঙালি শিশুসাহিত্যিক ও কবি *সুনির্মল বসু*(Sunirmal Basu)। তিনি পাটনার গিরিডি স্কুল থেকে ১৯২০ সালে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে তিনি কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হন, কিন্তু ১৯২১ সালে গান্ধীজীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কলেজ ত্যাগ করেন।
*• ১৯১৯* সালে আজকের দিনে নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্ম গ্রহণ করেন পর্বতারোহী এবং অভিযাত্রী *এডমুন্ড হিলারী*(Edmund Hillary)। তিনি তেনজিং নরগের সাথে ১৯৫৩ সালে ২৯শে মে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেছিলেন।
*• ১৯৫০* সালে আজকের দিনে উত্তরপ্রদেশ রাজ্যের বরাবাঁকিতে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় চলচ্চিত্র তারকা অভিনেতা *নাসিরুদ্দিন শাহ্*(Naseeruddin Shah)। তিনি নৈনিতালের সেন্ট আন্সেলম্স আজমের ও সেন্ট জোসেফ্স কলেজে পড়াশুনা করেন। ১৯৭১ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে কলা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় অভিনয়ের প্রশিক্ষণ গ্রহণ করেন। তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার ফিল্মফেয়ার পুরস্কার এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে একটি ভল্পি কাপ লাভ করেন। ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৮৭ সালে পদ্মশ্রী ও ২০০৩ সালে পদ্মভূষণ পদকে ভূষিত করে।
*♦️মৃত্যু♦️*
*• ১৯২০* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি (জয়রামবাটী ,বাঁকুড়া) হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী *শ্রীশ্রীমা সারদা দেবী*। ভক্তগণ তাকে শ্রীশ্রীমা নামে অভিহিত করে থাকেন। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য।
*• ১৯৬৫* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি(বর্ধমান জেলায় জন্ম) ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা *বটুকেশ্বর দত্ত*(Batukeshwar Dutt)। ১৯২৯ সালের ৮ এপ্রিল ভগৎ সিংয়ের সাথে নয়া দিল্লীর কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা ফাটানোর জন্য তিনি বিখ্যাত ছিলেন। তারা পরিকল্পনা মোতাবেক দুটি বোমা ফেলেন, যাতে কারো কোনো ক্ষতি না হয়। ফরাসী নৈরাজ্যবাদী বিপ্লবী বৈলেয়ন্টের মতোই ভগৎ সিংহের বক্তব্য ছিল 'বধিরকে শোনাতে উচ্চকণ্ঠ প্রয়োজন'। বটুকেশ্বর দত্ত ও তিনি ইস্তাহার ছড়িয়ে দেন নিজেদের বক্তব্যের সমর্থনে, স্লোগান দেন এবং শান্তভাবে গ্রেপ্তারবরণ করেন।
*• ১৯৭২* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিখ্যাত বাঙালি(জন্ম :- বেঙ্গল প্রেসিডেন্সি , ব্রিটিশ ভারত - বর্তমানে শরিয়তপুর জেলা , বাংলাদেশ) সঙ্গীতশিল্পী *গীতা দত্ত*(Geeta Dutt)। তিনি মূলত ১৯৫০ এবং ১৯৬০এর দশকে হিন্দি ছবিতে নেপথ্য সঙ্গীত এবং বাংলা আধুনিক গান গাওয়ার জন্য বিখ্যাত।
*• ১৯৭৪* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রথিতযশা সঙ্গীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক *কমল দাশগুপ্ত*(Kamal Dasgupta জন্ম :- কালিয়া, নড়াইল, ব্রিটিশ ভারত)। ত্রিশ এবং চল্লিশের দশকে গ্রামোফোন ডিস্কে তার সুরে গাওয়া বহু গান অত্যন্ত জনপ্রিয় ছিল। গানগুলোর গীতিকার ছিলেন প্রণব রায় এবং কণ্ঠশিল্পী ছিলেন যুথিকা রায়। 'সাঁঝের তারকা আমি' , 'আমি ভোরের যুথিকা' প্রভৃতি গান আজও সমাদৃত।
No comments:
Post a Comment