wbp /psc/ssc/rellway/ntpc/banking
exam model paper
*ইতিহাসে আজকের দিনে (২৫ জুলাই)*exam model paper
Job Alert
Digital job alerthttps://digitaljobalert.blogspot.com/?m=1
Bangla questioins
Digital Job Alert
WhatsApp group
*♦ঘটনাবলী♦*
*• ১৮১৪* সালে আজকের দিনে জর্জ স্টিফেনসন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।
*• ১৯০৬* সালে আজকের দিনে 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' যা পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।
*• ১৯৪৩* সালে আজকের দিনে 'ফ্যাসিবাদের জনক' ইতালির শাসক বেনিতো মুসোলিনির পতন হয়।
*• ১৯৪৬* সালে আজকের দিনে প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়।
*• ১৯৫৫* সালে আজকের দিনে দিল্লীতে পর্তুগিজ সরকারের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়।
*• ১৯৭৮* সালে আজকের দিনে বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি লুই ব্রাউনের জন্ম হয়।
*• ২০০৭* সালে আজকের দিনে প্রতিভা প্যাটেল , ভারতের ১৩তম রাষ্ট্রপতির(ও প্রথম মহিলা রাষ্ট্রপতি) হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
*• ২০১২* সালে আজকের দিনে ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন প্রণব মুখোপাধ্যায়।
Digital Job Alert
Bangla question
*• ১৮৭৫* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত পরিবেশবিদ ও লেখক *জিম করবেট*(Jim Corbett)। জিম করবেট একজন ইংলিশ শিকারী। তবে জন্ম ভারতের কুমায়ুন অঞ্চলের নৈনিতাল শহরে। স্থানটি বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে। তিনি নামকরা শিকারী ছাড়াও একজন বিখ্যাত পরিবেশবাদীও ছিলেন। তার নামানুসারে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে 'জিম করবেট ন্যাশনাল পার্কে'র নামকরণ করা হয়।
*• ১৮৯২* সালে আজকের দিনে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে জন্ম গ্রহণ করেন প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার *প্রভাত কুমার মুখোপাধ্যায়*(Prabhat Kumar Mukhopadhyaya)। প্রভাত কুমারের জীবনের বৃহত্তম এবং মহত্তম কীর্তি তথা সর্বশ্রেষ্ঠ অনন্য সৃষ্টি হল চার খণ্ডে রচিত "রবীন্দ্রজীবনী"।জীবনীটি লিখতে তাঁর সময় লেগেছে দীর্ঘ পঁচিশ বছর(১৯২৯ - ১৯৫৪)। তাঁর রচিত 'বাংলা গ্রন্থবর্গীকরণ' ও'বাংলা দশমিক বর্গীকরণ' বই দুটি গ্রন্থাগার বিষয়ে উল্লেখযোগ্য সংযোজন।
*• ১৯২৯* সালে আজকের দিনে আসামে(চেজপুরে) জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ এবং ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার প্রাক্তন অধ্যক্ষ *সোমনাথ চট্টোপাধ্যায়*(Somnath Chatterjee)। তিনি সিপিআই(এম) দলের সদস্য ছিলেন। ১০ বার লোকসভা নির্বাচনে জিতেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। দশম বারেই স্পিকার হন। সেটা ছিল চতুর্দশ লোকসভা। সবচেয়ে পুরনো সাংসদ হিসেবে প্রথমে হন প্রোটেম স্পিকার। তার পরে তিনিই সর্বসম্মত ভাবে নির্বাচিত হন স্পিকার পদে।
Digital Job Alert
Bangla question
*• ১৯৫৩* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন সংস্কৃত পণ্ডিত, বিশিষ্ট সাংসদ, আইনজ্ঞ, বাগ্মী ও উন্নত চেতনার পথপ্রদর্শক এবং ভারতের স্বাধীনতার এক গুরুত্বপূর্ণ সৈনিক পণ্ডিত *লক্ষ্মীকান্ত মৈত্র*(Lakshmikanta Maitra)। ১৯২১ খ্রিস্টাব্দে ২৬ বৎসর বয়সে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন। ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ ই আগস্ট সংসদে তাঁর ও সুচেতা কৃপালনির দ্বৈতকণ্ঠে গীত 'জনগনমন' ও 'বন্দেমাতরম' পর অধিবেশনের কাজ শুরু হয়েছিল। তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য-সহ বহু পদে আসীন ছিলেন।
*• ১৯৮০* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিশ শতকের বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক
*বিনয় ঘোষ*(Binoy Ghosh)। তিনি ১৯৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর বক্তৃতামালার প্রথম বক্তা ছিলেন। ১৯৫৮-১৯৬০ পর্যন্ত রকফেলার রিসার্চ স্কলার হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে গবেষণা করেন। পশ্চিমবঙ্গের সংস্কৃতি (১৯৫৭) গ্রন্থের জন্য ১৯৫৯-এ রবীন্দ্র পুরস্কার লাভ করেন। চল্লিশটিরও বেশি গ্রন্থের প্রণেতা তিনি। 'কালপেঁচা' ছিল তাঁর ছদ্মনাম।
*• ২০০১* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের "দস্যু রানী" নামে পরিচিত *ফুলন দেবী*(Phoolan Devi)। ভারতের নিচু বর্ণ হিসেবে পরিচিত মাল্লা বর্ণের এক পরিবারে ১৯৬৩ সালে জন্ম নেন ফুলন। তিনি একাধিক বার পুরুষ নিষ্ঠুরতার বলি হয়েছিলেন। পুলিশের নিকট থেকেও তিনি ন্যায় পান নাই যার জন্য তিনি বাধ্য হয়ে ডাকাত জীবন গ্রহণ করেছিলেন। উত্তর প্রদেশের বেহমাই গাও নামক স্থানের কয়েকজন ঠাকুর সম্প্রদায়ের জমিদার ফুলন দেবীকে ২৩দিন যাবৎ ধর্ষন করে। ১৯৮১ সনে সেই গ্রামের ২২জন ঠাকুরকে ডাকাত হত্যা করেছিল। হত্যার জন্য ফুলন দেবীকে অভিযুক্ত করা হয়। বেশীরভাগ অপরাধ তিনি নির্যাতিত মহিলা ও বিশেষকরে নিম্ন শ্রেনীর মহিলাকে ন্যায় প্রদানের জন্য সংঘঠিত করেছিলেন। ২০বছরের কম বয়সের এক নিম্ন শ্রেনীর প্রায় নিরক্ষর কিশোরী সমগ্র ভারতে আলোড়নের সৃষ্টি করেছিল। পরবর্তী সময়ে তিনি আত্ম-সমর্পন করেন ও ভারতীয় রাজনীতিতে যোগদান করেন।
No comments:
Post a Comment