wbp /psc/ssc/rellway/ntpc/banking
exam model paper
*ইতিহাসে আজকের দিনে (২৭ জুলাই)*exam model paper
Job Alert
Digital job alerthttps://digitaljobalert.blogspot.com/?m=1
Bangla questioins
Digital Job Alert
WhatsApp group
*♦ঘটনাবলী♦*
*• ১৮৬৮* সালে আজকের দিনে আটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপনের কাজ শেষ হয়।
*• ১৮৮৯* সালে আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয়।
*• ১৯০৮* সালে আজকের দিনে লন্ডনে চতুর্থ অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়।
*• ১৯২০* সালে আজকের দিনে বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু হয়।
*• ১৯৮৭* সালে আজকের দিনে ভারত-শ্রীলংকা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
*• ২০০৫* সালে আজকের দিনে আরব সাগরে ভারতের একটি তেল ও গ্যাস উত্তলন মঞ্চ অগ্নিকান্ডে ধ্বংস হয়ে।
*♦জন্ম♦*
*• ১৯১৩* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রিটিশবিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেত্রী *কল্পনা দত্ত(যোশী)*(Kalpana Datta)। অবিভক্ত বাংলার(বর্তমানে বাংলাদেশ) চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা -এর শ্রীপুর গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে তার জন্ম হয়। শহীদ ক্ষুদিরাম এবং বিপ্লবী কানাইলাল দত্তের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি বেথুন কলেজ-এ গড়ে ওঠা ছাত্রী সংঘ-এ যোগদান করেন। পূর্ণেন্দু দস্তিদারের মাধ্যমে তিনি মাস্টার দা সূর্য সেনের সাথে পরিচিত হন এবং মাস্টার দা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, চট্টগ্রাম শাখা-য় যোগদান করেন। তার বিপ্লবী মনভাবের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'অগ্নিকন্যা' বলেছেন।
*• ১৯৩১* সালে আজকের দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জন্মগ্রহণ করেছিলেন বাংলা লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী *আব্দুল আলীম*(Abdul Alim)। পরবর্তীকালে তিনি বাংলাদেশের লোক সঙ্গীতের শিল্পী নামেই পরিচিত হন।
*• ১৯৫৫* সালে আজকের দিনে অস্ট্রেলিয়াতে জন্ম গ্রহণ করেছিলেন অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার ও কোচ *অ্যালান রবার্ট বর্ডার*(Allan Border)। অ্যালান বর্ডার মাঠে এ.বি. নামেই বিশ্ব ক্রিকেট অঙ্গনে অধিক পরিচিত ছিলেন।অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের হয়ে অনেকগুলো বছর অধিনায়কের দায়িত্বও পালন করেছেন।
*• ১৯৬৭* সালে আজকের দিনে বেঙ্গালুরুতে(কর্ণাটক) জন্ম গ্রহণ করেছিলেন খ্যাতনাম ভারতীয় অভিনেতা, চিত্রনাট্যলেখক, পরিচালক এবং সমাজকর্মী *রাহুল বোস*(Rahul Bose)। তাকে বলিউডের পেয়ার কি সাইড এফেক্টস, ঝঙ্কার বিটস্ এর মত চলচ্চিত্রে দেখা গেছে। ২০১৩ সালের তামিল-হিন্দি চলচ্চিত্র বিশ্বরূপম-এ ও তিনি অভিনয় করেন।
*• ১৯৬৯* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার ও কোচ *জোনাথন নেইল জন্টি রোডস*(Jonty Rhodes)। ফিল্ডিংয়ে ভীষণ দক্ষ ছিলেন। বিশেষ করে মাঠে ফিল্ডিং করে ক্যাচে সিদ্ধহস্তের পারঙ্গমতা প্রদর্শন করেছেন। ১৯৯২ থেকে ২০০৩ সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছিলেন।
*♦মৃত্যু♦*
*• ১৯৯২* সালে আজকের দিনে মৃত্যবরণ করেন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক *আমজাদ খান*(Amjad Khan)।আমজাদ খানের জন্ম ১৯৪০ সালের ১২ নভেম্বর অবিভক্ত ভারতের পেশোয়ারে। পুরো নাম আমজাদ জাকারিয়া খান। হিন্দি সিনেমার ইতিহাসে সেরা খলনায়কদের তালিকায় চোখ বুজে শীর্ষে ঠাঁই করে নেবে যে চরিত্রটি সেটি হলো গাব্বার সিং। 'শোলে' সিনেমার এই দুর্ধ্বর্ষ ডাকাতের চরিত্রটিকে অভিনয়গুণে যিনি সিনেমার সবচেয়ে আকর্ষণীয় চরিত্রে পরিণত করেছেন তিনি হলেন আমজাদ খান।
*• ২০১৫* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় বিখ্যাত ইঞ্জিনিয়ার, অধ্যাপক ও ১১ তম রাষ্ট্রপতি *আবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম*(A. P. J. Abdul Kalam)। কালামের জন্ম(১৫ অক্টোবর ১৯৩১) বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। তিনি পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফ'স কলেজ থেকে এবং বিমান প্রযুক্তিবিদ্যা (এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিষয় নিয়ে মাদ্রাজ ইন্সটিটিউট অব টেকনোলজি (এম আই টি) থেকে পড়াশোনা করেছিলেন। এরপর চল্লিশ বছর তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন (ডিআরডিও) ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় (ইসরো) বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেন। ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি ও সামরিক সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে তিনি অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিলেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ‘ভারতের ক্ষেপণাস্ত্র মানব’ বা ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয়। ১৯৯৮ সালে পোখরান-২ পরমাণু বোমা পরীক্ষায় তিনি প্রধান সাংগঠনিক, প্রযুক্তিগত ও রাজনৈতিক ভূমিকা পালন করেন। এটি ছিল ১৯৭৪ সালে স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত প্রথম পরমাণু বোমা পরীক্ষার পর দ্বিতীয় পরমাণু বোমা পরীক্ষা।
No comments:
Post a Comment