ইতিহাস আজকের দিনে ১১ই জানুয়ারি

Post Top Ad

Your Ad Spot

ইতিহাস আজকের দিনে ১১ই জানুয়ারি

ইতিহাস আজকের  দিনে ১১ই জানুয়ারি

important question WBP 2021


ঘটনাবলী


● ১১৫৮ - দ্বিতীয় ভ্লাদিস্লাভ বোহেমিয়ার রাজা হন।

● ১৬১৩ - মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।

● ১৬৯৩ - ইতালির সিসিলিতে মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পে সিসিলি ও মাল্টায় ব্যপক ধ্বংসযজ্ঞ।

● ১৭৫৯ - যুক্তরাষ্ট্রে প্রথম জীবন বীমা কম্পানি যাত্রা শুরু করে।

● ১৭৭৯ - চিং-থাং কোম্বা মণিপুরের রাজা হিসেবে অভিষিক্ত হন।

● ১৭৮২ - সিংহলের ত্রিংকোমালির কাছে ব্রিটিশের কাছে ডাচ বাহিনী আত্মসমর্পণ করে।

● ১৮৪৬ - নন্দকুমার কবিরত্নের সম্পাদনায় পাক্ষিক ‘নিত্য ধর্মানুরঞ্জিতা’ পত্রিকা প্রকাশিত হয়।

● ১৮৬৬ - অষ্টেলিয়া যাবার পথে জাহাজ ‘লন্ডন’ বিধ্বস্ত হয়ে ২৩১ জনের মৃত্যু।

● ১৮৭৯ - এ্যাংলো-জুলু যুদ্ধ শুরু।

● ১৯০৮ - গ্রান্ড ক্যানিয়ন জাতীয় সৌধ তৈরী করা হয়।

● ১৯২২ - মানবদেহে ডায়াবেটিস রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার।

● ১৯২৬ - জেদ্দায় ইবনে সউদ কর্তৃক নিজকে হেজাজের বাদশাহ ঘোষণা করেন।

● ১৯২৮ - সোভিয়েত রাশিয়ার নেতা জোসেফ স্টালিন তৎকালীন বলশেভিক নেতা লিও ট্রটস্কিকে নির্বাসনে প্রেরণ করেছিলেন।

● ১৯৩৮ - চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ইয়াংসি নদী ব্যুরোর মুখপত্র ‘সিনহুয়া’ ডেইলি উহান শহরের হানখৌতে প্রকাশিত হয়।

● ১৯৭২- মঙ্গোলিয়া এবং পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

● ১৯৭২ - বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়।

● ১৯৭৬ - ইকুয়েডরে শান্তিপূর্ণ সামরিক অভ্যুত্থান ঘটে।

● ১৯৭৯ - ইরানের ইসলামী বিপ্লবের সবচেয়ে স্পর্শকাতর সময় চলছিলো।

● ১৯৯২ - আলজেরিয়ার প্রেসিডেন্ট শাদলি বেনজাদিদ পদত্যাগ করেন।

● ২০০২ - কিউবার গুয়ান্টানামো বে অবস্থিত মার্কিন নির্যাতন শিবিরে প্রথম বন্দিদের প্রেরণ করা হয়েছিলো।


♦️জন্ম♦️


● ১৫৫৪ -জাপানের কোমইয়ো।

● ১৭৫৫ - আলোজান্ডার হ্যামিলটন, মার্কিন রাজনীতিজ্ঞ।

● ১৮৪২ - উইলিয়াম জেম্‌স, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।

● ১৮৫৯ - ব্রিটিশ রাজনীতিক লর্ড কার্জন, ভারতের সাবেক গভর্নর জেনারেল ও ভাইসরয়।(মৃ.২০/০৩/১৯২৫)

● ১৮৬৪ - এইচ. জর্জ সেলফরিজ, যুক্তরাজ্যের সেলফরিজ এন্ড কোং নামের চেইন স্টোরের প্রতিষ্ঠাতা।

● ১৮৬৬ - লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী, ভারতীয় আলোকচিত্র শিল্পী।(মৃ.০৮/১১/১৯৩৩)

● ১৮৬৮ - ছাই ইউয়ানফেই, চীনের আধুনিক শিক্ষাবিদ।

● ১৮৭৩ - হাইম বিয়ালিক, হিব্রু কবি।

● ১৮৮১ - মাখনলাল সেন অনুশীলন সমিতির সদস্য, বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক। (মৃ.১১/০৫/১৯৬৫)

● ১৯০৩ - জেকব রোসেনফেল্ড, আন্তর্জাতিকতাবাদী যোদ্ধা।

● ১৯৩৪ - টোনি হোর, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।

● ১৯৩৮ - মীর শওকত আলী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

● ১৯৪২ - আঞ্জুমান আরা বেগম, একুশে পদক বিজয়ী বাংলাদেশী সঙ্গীতশিল্পী। (মৃ. ২০০৪)

● ১৯৪৫ - সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা।

● ১৯৫৬ - ফিলিস লোগান, স্কটিশ অভিনেত্রী।

● ১৯৭১ - ম্যারি জে. ব্লাইজ, মার্কিন গায়িকা, গীতিকার, অভিনেত্রী ও মানবহিতৈষী।


️মৃত্যু♦️


● ১৫৫৪ - ডোমেনিকো ঘির্লানদাইয়ো, ইতালির শিল্পী।

● ১৭৬২ - লুই ফ্রাঁসোয়া রুবিইয়ক, ফরাসি ভাস্কর।

● ১৮৯১ - জর্জ ওউসমান, পারিসের পুনঃপরিকল্পক।

● ১৯২৮ - টমাস হার্ডি, ইংরেজ ঔপন্যাসিক।

● ১৯৬৬ - লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী।(জ.০২/১০/১৯০৪)

● ২০০৮ - এড্‌মান্ড হিলারি নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী।

● ২০১৪ - এরিয়েল শ্যারন, ইসরায়েলের ১১তম প্রধানমন্ত্রী।

● ২০১৪ - মুহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশের বিচারপতি।

● ২০১৫- চাষী নজরুল ইসলাম, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক।

No comments:

Post a Comment

RRB / NTPC mock test