Job Alert
Digital job alerthttps://digitaljobalert.blogspot.com/?m=1
Bangla questioins
Digital Job Alert
WhatsApp group
WBCS/NTPC/WBP/PSC/Delhi Police Question
Bangla question job in india 🇮🇳
ইতিহাসে আজকের দিনে (২৬ আগস্ট)*
*♦ঘটনাবলী♦*
*
*• ১৯৪২* সালে আজকের দিনে আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
• ১৩০৩* সালে আজকের দিনে আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিত্তরগড় দখলে নেন।
*• ১৮৮৩* সালে আজকের দিনে ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরি অগ্নুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু হয়।
*• ১৯২০* সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হয়।
*• ১৯২৭* সালে আজকের দিনে কলকাতায় রেডিও সেন্টার 'আকাশবাণী' প্রথম চালু হয়।
*• ১৯৩০* সালে আজকের দিনে অবিভক্ত বাংলায় বিধানসভায় শিক্ষামন্ত্রী নাজিমুদ্দিন একটি শিক্ষা বিল আনেন , তাতে প্রাথমিক শিক্ষার প্রতি দায় দায়িত্ব মেটানোর জন্য জমিদার শ্রেণীর উপর 'শিক্ষা সেস কর' ধার্য করার কথা বলা হয়।
*• ১৯৫৫* সালে আজকের দিনে সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ করে।
*♦জন্ম♦*
• *১৮৬৯* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ডিটেক্টিভ কাহিনিকার ও প্রাবন্ধিক *দীনেন্দ্রকুমার রায়*(Dinendra Kumar Roy)। ‘পল্লীচিত্র’ নামে তার একটি উৎকৃষ্ট গ্রন্থ আছে।
*• ১৯১০* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আলবেনীয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী *মাদার তেরেসা*(Mother Teresa)। ১৯৫০ সালে কলকাতায় তিনি দ্য মিশনারিজ অফ চ্যারিটি(দাতব্য ধর্মপ্রচারক সংঘ) নামে একটি খ্রিস্ট ধর্মপ্রচারণাসংঘ প্রতিষ্ঠা করেন। ২০১২ সালে এই সংঘের সাথে যুক্ত ছিলেন ৪৫০০ সন্ন্যাসিনী। প্রথমে ভারতে ও পরে সমগ্র বিশ্বে তার এই ধর্মপ্রচারণা কার্যক্রম ছড়িয়ে পড়ে। ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে 'সন্ত' হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং ক্যাথলিক গির্জায় তিনি 'কলকাতার সন্ত টেরিজা' হিসেবে আখ্যায়িত হন। তিনি ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার , ১৯৮০ সালে ভারতরত্ন , ১৯৮৫ সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ১৯৭৮ সালে বালজান পুরস্কারে ভূষিত হন।
*• ১৯২০* সালে আজকের দিনে পূর্ববঙ্গ, ব্রিটিশ রাজ(এখন বাংলাদেশ)'এ জন্ম গ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় কৌতুকাভিনেতা *ভানু বন্দ্যোপাধ্যায়*(Bhanu Bandopadhyay)। ভানুর অভিনয়-জীবন শুরু হয় ১৯৪৭-এ, ‘জাগরণ’ ছবির মাধ্যমে। সেই বছরই ‘অভিযোগ’ নামে অন্য একটি ছবি মুক্তি পায়। এরপর ধীরে ধীরে ছবির সংখ্যা বাড়তে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ‘মন্ত্রমুগ্ধ’(১৯৪৯), ‘বরযাত্রী’(১৯৫১), ‘পাশের বাড়ি’(১৯৫২), ‘সাড়ে চুয়াত্তর’(১৯৫৩), ‘ওরা থাকে ওধারে’(১৯৫৪), ‘ভানু পেল লটারি’(১৯৫৮), ‘যমালয়ে জীবন্ত মানুষ’(১৯৫৮)।
*• ১৯৫১* সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন পদার্থবিদ *স্বপন চট্টোপাধ্যায়*(Swapan Chattopadhyay)।
*• ১৯৫৬* সালে আজকের দিনে নিউ দিল্লীতে জন্ম গ্রহণ করেন রাজনীতিক *মানেকা গান্ধী*(Maneka Gandhi)। She is a member of the Lok Sabha, the lower house of the Indian parliament and a member of the Bharatiya Janata Party (BJP).
*• ১৯৬৮* সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন বিখ্যাত চিত্র পরিচালক *মধুর ভাণ্ডারকর*(Madhur Bhandarkar)। He made his directorial successful films are :- Dil Toh Baccha Hai Ji(2011), Fashion(2008), Corporate(2006), Page 3(2005), Aan: Men at Work(2004).
*♦মৃত্যু♦*
*• ১৭২৩* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন নেদারল্যান্ডসের ১৬৮০ সালে অণুজীবের অবাতবৃদ্ধি আবিষ্কারক *অ্যান্থনি ভন লিউয়েনহুক*(Antonie van Leeuwenhoek)। তিনি প্রথম অণুবীক্ষণযন্ত্র তৈরি করেন এবং ব্যাক্টেরিয়া, স্নায়ুকোষ, হাইড্রা, ভলভক্স ইত্যাদির অত্যন্ত সঠিক বর্ণনা দেন।
*• ১৯৩৪* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি কবি, গীতিকার এবং গায়ক *অতুলপ্রসাদ সেন*(Atul Prasad Sen)। তার রচিত দেশাত্মবোধক গানগুলির মধ্যে প্রসিদ্ধ *মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা*! গানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অণুপ্রেরণা জুগিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের বিশেষ গুণগ্রাহী ছিলেন। অতুলপ্রসাদের গানের সংখ্যা ২০৮টি।
*• ১৯৬১* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন দক্ষিণ ২৪ পরগণা বিশিষ্ট অধ্যাপক ও বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের রচয়িতা *চারুচন্দ্র ভট্টাচার্য*(Charu Chandra Bhattacharya)। এম. এ পাশের পর পরই তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন এবং দীর্ঘ ৩৫ বৎসর তিনি সেখানে অধ্যাপনা করেছেন । আর এ প্রসঙ্গে তিনি বলতেন- *বাংলার পাঁচজন এফ.আর.এস - এর মধ্যে একজন আমার শিক্ষক, বাকি চারজন ছাত্র* । শিক্ষক হচ্ছেন আচার্য জগদীশ চন্দ্র বসু এবং ছাত্ররা হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু , মেঘনাদ সাহা, প্রশান্তচন্দ্র মহলানবীশ ও শিশিরকুমার মিত্র।
*• ১৯৮২* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পূর্ব মেদিনীপুরের ভারতের প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক *সুশোভন সরকার*(Susobhan Sarkar)। ১৯৩১ সালে প্রতিষ্ঠিত 'পরিচয়' পত্রিকাগোষ্ঠীর সদস্য তিনি 'বিজন রায়' ছদ্মনামে পরিচয়ের প্রথম সংখ্যা থেকেই লেখেন 'রুশ বিপ্লবের পটভূমিকা'। তারপর বাংলার নবজাগরণ নিয়ে ইংরাজীতে যে পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেন তার জন্য তিনি ১৯৮১ খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার পান। তার শেষ গ্রন্থ হল 'রবীন্দ্রস্মৃতি'।
*• ২০০৬* সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট নেতা ও কমিউনিস্ট আন্দোলনের বিশিষ্ট গবেষক *সুবোধ রায়*(Subodh Roy)। ১৪ বছর বয়সে তিনি বিপ্লবী নেতা সূর্য সেনের(মাস্টারদা) নির্দেশনায় ১৯৩০-৩১ সালে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী ছিলেন। এ মামলায় যাদের সাজা দেওয়া হয় সুবোধ তাদের মধ্যে প্রথমদিকের দন্ডিত হওয়া ব্যক্তি।

No comments:
Post a Comment