Job Alert
Digital job alerthttps://digitaljobalert.blogspot.com/?m=1
Bangla questioins
Digital Job Alert
WhatsApp group
https://digitaljobalert.blogspot.com/?m=1
*Some Important GK*
1. ঔষধশিল্পে ভারতে প্রথম কোন অঞ্চলের প্রাধান্য রয়েছে ?
👉কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল
2. বর্তমানে‘মথুরা‘কি নামে পরিচিত ?
👉ইসলামাবাদ
3. বিশ্বে ‘চিনির ভান্ডার‘বলে পরিচিত কোন দেশ ?
👉কিউবা
4. কোন জেলা ভারতের গ্লাসসো নামে পরিচিত ?
👉হাওড়া জেলা
5. মামা –ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?
👉বীরভূম জেলার দুবরাজপুরে
6. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
👉কাঞ্চিকল জলপ্রপাত
7..SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
👉 নেপালের কাঠমান্ডুতে
8.স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
👉২৬ শে জানুয়ারি, ১৯৫০
9. রাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম কি?
👉বিধান পরিষদ
10. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সবার উপরে কি রয়েছে?
👉জেলা পরিষদ
11• কে জুলিয়াস সিজার কে হত্যা করেছিল?
উঃ- ব্রুটাস
12•ক্যাবিনেট মিশন কবে দিল্লিতে আসে?
উঃ- 24 মার্চ 1946
13• যন্ত্রপাতি তৈরিতে প্রথমে কোন ধাতুর ব্যাবহার হয়?
উঃ- তামা
14- মানুষ প্রথম কোন দানাশস্য ফলন করে?
উঃ- ভুট্টা
15- চায়ের উৎপত্তি কোন দেশে?
উঃ- চীন
16- পৃথিবীর ব্যাস কে প্রথম পরিমাপ করেন?
উঃ- টলেমি
17- লোকসভার প্রথম স্পিকার কে?
উঃ- জি এস মভলঙ্কর
18- বিশ্ব পর্যটন দিবস কবে উৎযাপন করা হয়?
উঃ- 27 সেপ্টেম্বর
19- রসুনের ঝাঁঝালো গন্ধ কিসের উপস্থিতির ফলে হয়?
উঃ- সালফার যৌগ
20- অ্যালমিনিয়ামের আকরিকের নাম কী?
উঃ- বক্সাইট
Digital job alert
*ইতিহাসে আজকের দিনে (৫ই সেপ্টেম্বর)*2020
*♦ঘটনাবলী♦*
*• ১৬১২* সালে আজকের দিনে চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠিত হয়।
*• ১৬৬৬* সালে আজকের দিনে লন্ডনের অগ্নিকান্ডের সমাপ্তি হয়। তিনদিন যাবৎ চলা এই অগ্নিকান্ডে ১০০০০ বাড়ি পুড়ে যায়। এতে প্রায় ১৬ জনের প্রানহানি ঘটে।
*• ১৭৬২* সালে আজকের দিনে ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাশিমকে পরাজিত করে।
*• ১৮৮৭* সালে আজকের দিনে চীনের বৃহত্তম হোয়াং হো নদীর ব্যাপক জলোচ্ছাস শুরু হয়।
*• ১৯৬০* সালে আজকের দিনে রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী(আমেরিকার বাসিন্দা) বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেণ।
*• ১৯৬২* সালে আজকের দিনে থেকে ভারতে শিক্ষক দিবস উদযাপন শুরু হয়।
*• ২০০৩* সালে আজকের দিনে বারমুডা দ্বীপে ‘ফ্যাবিয়ান’ হ্যারিকেন আছড়ে পড়ায় প্রায় পঁচিশ হাজার মানুশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
*• ২০০৭* সালে আজকের দিনে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ভ্রমনের জন্য ত্রিশ বছর বয়সি কো সান-কে দক্ষিণ কোরিয়ার প্রথম মহাকাশচারী হিসেবে নির্বাচিত করা হয়।
*♦জন্ম♦*
*• ১৮৮৮* সালে আজকের দিনে তিরুত্তানিতে(তামিলনাড়ু) জন্ম গ্রহণ করেছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি *সর্বপল্লী রাধাকৃষ্ণণ*(Sarvepalli Radhakrishnan)।
*• ১৯৫২* সালে আজকের দিনে শ্রীনগরে(জম্মু ও কাশ্মীর) জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, ও অভিনেতা *বিধু বিনোদ চোপড়া*(Vidhu Vinod Chopra)। তিনি ৬টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৫টি ফিল্মফেয়ার পুরস্কার, ২টি আইফা পুরস্কারসহ আরও বেশ কয়েকটি পুরস্কার লাভ করেন।
*• ১৯৭৯* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শিল্পী(সরোদিয়া) *আয়ান আলি খান*(Ayaan Ali Khan)।
*• ১৯৮৬* সালে আজকের দিনে ভুবেনেশ্বরে (উড়িষ্যা) জন্ম গ্রহণ করেন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার *প্রজ্ঞান ওঝা*(Pragyan Ojha)।
*♦মৃত্যু♦*
*১৯৯৫* সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার *সলিল চৌধুরি*(Salil Chowdhury)। ১৯৫৩ সালে বিমল রায় পরিচালিত "দো ভিঘা জামিন" চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে সলিল চৌধুরীর হিন্দি চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। সলিল চৌধুরীর ছোট গল্প "রিকসাওয়ালা" অবলম্বনে এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছিল। এই চলচ্চিত্রটি তার কর্মজীবনকে নতুন মাত্রা যোগ করে যখন এটি প্রথমে ফিল্মফেয়ার সেরা চলচ্চিত্র পুরস্কার এবং কান চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয়। তিনি প্রায় ৭৫টির বেশি হিন্দি চলচ্চিত্র, ৪০টির বেশি বাংলা চলচ্চিত্র, প্রায় ২৬টি মালয়ালাম চলচ্চিত্র, এবং বেশ কিছু মারাঠী, তামিল, তেলেগু, কান্নাডা, গুজরাটি, ওড়িয়া এবং অসামীয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন।
*• ১৯৯৭* সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন নোবেল পুরস্কার বিজয়ী আলবেনীয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী *মাদার তেরেসা*(Mother Teresa)। ১৯৫০ সালে কলকাতায় তিনি দ্য মিশনারিজ অফ চ্যারিটি(দাতব্য ধর্মপ্রচারক সংঘ) নামে একটি খ্রিস্ট ধর্মপ্রচারণাসংঘ প্রতিষ্ঠা করেন। ২০১২ সালে এই সংঘের সাথে যুক্ত ছিলেন ৪৫০০ সন্ন্যাসিনী। প্রথমে ভারতে ও পরে সমগ্র বিশ্বে তার এই ধর্মপ্রচারণা কার্যক্রম ছড়িয়ে পড়ে। ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে 'সন্ত' হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং ক্যাথলিক গির্জায় তিনি 'কলকাতার সন্ত টেরিজা' হিসেবে আখ্যায়িত হন। তিনি ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার , ১৯৮০ সালে ভারতরত্ন , ১৯৮৫ সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ১৯৭৮ সালে বালজান পুরস্কারে ভূষিত হন।
*♦অন্যান্য♦️*
*• আজ ৫ই সেপ্টেম্বর - শিক্ষক দিবস(Teachers Day , ভারত)।* শিক্ষক আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। প্রতি বছর ৫ই সেপটেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি এবং আজকের দিনেই ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন শিক্ষক ছিলেন। ১৯৬২ সালে ছাত্রদের অনুরোধে তিনি ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন প্রথম শিক্ষক দিবস অনুষ্ঠান পালন করার অনুপ্রেরণা দেন। তিনি ছিলেন একজন বিদ্বান ব্যক্তি ও উপদেষ্টা। ভারতবর্ষের সকল বিদ্যার্থী তাকে সম্মান জানানোর জন্য আজকের দিনে শিক্ষক দিবস পালন করে থাকে।
*• আজ ৫ই সেপ্টেম্বর - আন্তর্জাতিক দাতব্য দিবস(International Day of Charity)।* এটি ২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষণা করা হয়েছিল। আন্তর্জাতিক দাতব্য দিবসটির মূল উদ্দেশ্য হলো ব্যক্তিকেন্দ্রিক, দাতব্য, জনহিতকর এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি তাদের জন্য বিশ্বজুড়ে দাতব্য সংক্রান্ত কার্যক্রমের জন্য সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরের উদ্দেশ্যে একটি সাধারণ প্ল্যাটফর্ম নিশ্চিত করা।
*• আজ ৫ই সেপ্টেম্বর - শকুন সচেতনতা দিবস(Vulture Awareness Day)*৷ শকুনই একমাত্র প্রাণী, যা রোগাক্রান্ত মৃত প্রাণী খেয়ে হজম করতে পারে এবং অ্যানথ্রাক্স, যক্ষ্মা, খুরারোগের সংক্রমণ থেকে অবশিষ্ট জীবকুলকে রক্ষা করে। প্রসঙ্গত, অ্যানথ্রাক্স আক্রান্ত মৃতদেহ মাটিতে পুঁতে রাখলেও তা একশ বছর সংক্রমণক্ষম থাকে। সারা বিশ্বে, শকুনকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার আন্তর্জাতিক শকুন দিবস পালিত হয়ে থাকে।
No comments:
Post a Comment