ইতিহাস আজকের দিন ২৬ই ফেব্রুয়ারি
♦️ঘটনাবলী♦️
● ৩১৯ - চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রের (পাটনা) সম্রাট হিসেবে কার্যভার গ্রহণ করেন।
● ১৫৩১ - লিসবনে ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।
● ১৭৯৭ - ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।
● ১৮৪৮ - দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত।
● ১৮৬৩ - লিংকন জাতীয় মুদ্রানীতি স্বাক্ষর করেন।
● ১৮৭০ - নিউ ইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়।
● ১৮৭১ - ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর।
● ১৮৮৪ - ব্রিটেন ও পর্তুগালের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
● ১৯০৭ - রয়েল অয়েল ও শেল একত্র হয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের যাত্রা শুরু।
● ১৯৩১ - কলকাতায় মুসলিম ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
● ১৯২১ - ইরান ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
● ১৯৩৭ - ব্রিটিশ বাংলার প্রায় সওয়া ২ লাখ চটকল শ্রমিকের ৭৪ দিনের সাধারণ ধর্মঘট শুরু।
● ১৯৫২ - ব্রিটেন পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা করে।
● ১৯৬৯ - রাওয়ালপিন্ডিতে সরকার ও বিরোধী দলের মধ্যে গোল টেবিল বেঠক।
● ১৯৮০ - ইসরাইল ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
● ১৯৮৭ - জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস।
● ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধের অবসান।
♦️জন্ম♦️
● ১৮০২ - ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী।(মৃ.২২/০৫/১৮৮৫)
● ১৮৬১ - বুলগেরিয়ার জার প্রথম ফার্দিনান্দের জন্মগ্রহণ করে।
● ১৮৬৯ - রুশ বিপ্লবী ও লেনিনের জীবনসঙ্গিনী নাদেজদা ক্রুপস্কায়া জন্মগ্রহণ করেন।
● ১৯০০ - অনাথনাথ বসু,বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ।(মৃ.২৬/১২/১৯৬১)
● ১৯০৮ - শিশু সাহিত্যিক লীলা মজুমদার জন্মগ্রহণ করেন।(মৃ.২০০৭)
● ১৯০৯ - তালাল বিন আবদুল্লাহ, জর্ডান এর দ্বিতীয় বাদশাহ।
● ১৯৩৬ - নূর মোহাম্মদ শেখ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা৷
● ১৯৩৭ - মনমোহন দেশাই প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ।(মৃ.১/০৩/১৯৯৪)
● ১৯৭৩ - ওলে গানার সলশেয়ার, একজন নরওয়েজীয় ফুটবলার।
● ১৯৮২ - লি না, চীন তথা এশিয়ার ১ম খেলোয়াড় হিসেবে যে-কোন গ্রাণ্ড স্লাম বিজয়ী।
♦️মৃত্যু♦️
● ১৫৭৭ - সুইডেনের রাজা ষোড়শ এরিক মৃত্যুবরণ করেন।
● ১৯৬৬ - বিনায়ক দামোদর সাভারকর - ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও হিন্দুত্ববাদী নেতা।
● ১৯৮০ - শ্যামমোহিনী দেবী নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী ও স্ত্রীশিক্ষা বিস্তারসহ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্রণী ব্যক্তিত্ব।(জন্ম- ১০ ফেব্রুয়ারি,১৮৮৭)
● ১৯৮৫ - সন্তোষকুমার ঘোষ ভারতের প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।(জ.০৯/০৯/১৯৩০)
● ১৯৮৬ - ইরানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত শিল্পী গোলাম মোহসিন বানান মৃত্যুবরণ করেন।
● ২০১৫ - অভিজিৎ রায়, বাংলাদেশী নাস্তিক লেখক ও ব্লগার।
♦️ছুটি ও অন্যান্য♦️
● স্বাধীনতা দিবস (কুয়েত)
No comments:
Post a Comment