ইতিহাস আজকের দিন ২৫ই ফেব্রুয়ারি

Post Top Ad

Your Ad Spot

ইতিহাস আজকের দিন ২৫ই ফেব্রুয়ারি

 *ইতিহাস আজকের দিন ২৫ই ফেব্রুয়ারি*


♦️ঘটনাবলী♦️


● ১৩৮ - রোমান সম্রাট হাড্রিয়ান আন্তোনিউস পাইউসকে দত্তক নেন।

● ৬২৮ - দ্বিতীয় খসরু তার পুত্র দ্বিতীয় কাভাদ কর্তৃক ক্ষমতাচ্যুত হন।

● ১৫৮৬ - সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন।

● ১৭৫৩ - বৃটিশ চিকিৎসক রিচার্ড হকিস্টি এস্কোরবেট রোগ নিরাময়ের উপায় আবিস্কার করেন।

● ১৭৭৪ - ক্রিকেট খেলার আইন-কানুন সূত্রবদ্ধ হয়।

● ১৮৩৬ - স্যামুয়েল কোল্ট কোল্ট রিভলবারের প্যাটেন্ট পান।

● ১৮৪৭ - স্টেট ইউনিভার্সিটি অব আইওয়া প্রতিষ্ঠিত হয়।

● ১৮৬২ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।

● ১৯০৮ - হাডসন নদীর নিচ দিয়ে প্রথম টানেল খুলে দেওয়া হয়।

● ১৯১৬ - প্রথম বিশ্বযুদ্ধ: জার্মানরা ফ্রান্সের ফর দুয়ামোঁ নামক দুর্গ দখল করে নেয়।

● ১৯২৬ - ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ফ্রান্সের জেনারেল মনোনীত হন।

● ১৯৩২ - অ্যাডলফ হিটলার জার্মান নাগরিকত্ব লাভ করেন।

● ১৯৩৩ - জাপান লীগ অফ নেশনস্ পরিত্যাগ করে।

● ১৯৩৮ - লর্ড হ্যালিফ্যাঙ্ ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হন।

● ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: তুরস্ক জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

● ১৯৪৫ - মার্কিন বিমান টোকিও আক্রমণ করে।

● ১৯৫৪ - সিরিয়ায় প্রেসিডেন্ট আদিব আল শিশাকলির স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে গণ-বিদ্রোহ শুরু হয়।

● ১৯৫৪ - জামাল আবদেল নাসের মিশরের প্রধানমন্ত্রী হন।

● ১৯৭২ - প্রথম অনারব মুসলিম দেশ দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

● ১৯৭৭ - কুমিল্লার ময়নামতিতে ১৩শ’ বছর আগের স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া যায়।

● ১৯৮৬ - ফিলিপাইনের স্বৈরাচারি শাসক ও ‘আজীবন প্রেসিডেন্ট’ ফার্ডিনান্ড মার্কোস সপরিবারে দেশ থেকে পালিয়ে যান।

● ১৯৮৬ - কোরাজন অ্যাকুইনো ফিলিপাইনের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

● ১৯৯১ - মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর হাতে ২০ হাজার ইরাকি সেনা বন্দী হয়।

● ১৯৯১ - ন্যাটো জোটের প্রতিদ্বন্দ্বি ওয়ারশো জোটের দেশগুলো এই সামরিক জোটকে বিলুপ্ত ঘোষণা করেন।

● ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধ: ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দাহরানে মার্কিন সামরিক ঘাটিতে আঘাত করে ফলে ২৮জন মার্কিন সেনা নিহত হয়।

● ১৯৯৪ - হেবরন মসজিদ হত্যাকাণ্ড: পশ্চিম তীরের হেবরন শহরে ইব্রাহিমী মসজিদে গোলাগুলির ঘটনায় ২৯জন ফিলিস্তিনি নিহত ও ১২৫জন আহত হয়।

● ১৯৯৪ - অধিকৃত ফিলিস্তিনের আলখলিল শহরে হযরত ইব্রাহীম (আঃ)’র মাজারে একজন উগ্র ইহুদিবাদী নামাজরত রোজাদারদের ওপর গুলি চালালে ২৯ জন শহীদ এবং আরো অনেক ফিলিস্তিনী আহত হয়।

● ২০০৯ - ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়। 



♦️জন্ম♦️


● ১৬৪৩ - উসমানীয় সুলতান দ্বিতীয় আহমেদ (মৃত্যু ১৬৯৫)

● ১৬৪৪ - টমাস নিউকমেন, ইংরেজ আবিষ্কারক (মৃত্যু ১৭২৯)

● ১৭৭৮ - হোজে দে সান মার্টিন, আর্জেন্টাইন জেনারেল এবং পেরুর প্রথম রাষ্ট্রপতি। (মৃত্যু ১৮৫০)

● ১৮৪১ - ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর পিয়ের-অগ্যুস্ত রেনোয়া জন্মগ্রহণ করেন।

● ১৮৪২ - জার্মান লেখক কবি ও নাট্যকার কার্ল মে জন্মগ্রহণ করেন।

● ১৮৫৫ - অস্ট্রেলীয় ক্রিকেটার জর্জ জন বোনর জন্মগ্রহণ করেন।

● ১৮৬৬ - ইতালীয় দার্শনিক ও রাজনীতিবিদ বেনেডেটো ক্রকে জন্মগ্রহণ করেন।

● ১৮৭৩ - ইতালিয়ান আমেরিকান অভিনেতা এনরিকো কারুসো জন্মগ্রহণ করেন।

● ১৯০৭ - তুর্কি সাংবাদিক, লেখক ও কবি সাবাহাতিন আলী জন্মগ্রহণ করেন।

● ১৯১৭ - ইংরেজ লেখক, কবি, নাট্যকার ও সমালোচক অ্যান্থনি বার্জেস জন্মগ্রহণ করেন।

● ১৯২৪ - হিউ হাক্সলি, ইংরেজ-মার্কিন জীববিজ্ঞানী (মৃত্যু ২০১৩)

● ১৯৪৩ - জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারবাদক।

● ১৯৪৮ - ইতালিয়ান লেখক আলডো বুসি জন্মগ্রহণ করেন।

● ১৯৫৩ - স্পেনীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ হোসে মারিয়া আযনার জন্মগ্রহণ করেন।

● ১৯৫৫ - লিয়ান হানলেই, হলিউড অভিনেত্রী।

● ১৯৭১ - আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক সেয়ান আস্টিন জন্মগ্রহণ করেন।

● ১৯৭৪ - লরি ফর্টিয়েই, মার্কিন অভিনেত্রী।

● ১৯৭৪ - দিব্যা ভারতী, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

● ১৯৮১ - পার্ক জি-সুং, একজন দক্ষিণ কোরীয়ফুটবল খেলোয়াড়।

● ১৯৮১ - শহীদ কাপুর, বলিউড অভিনেতা।

● ১৯৮৬ - অলিভার ফেলপস, হ্যারি পটার চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত অভিনেতা।

● ১৯৮৭ - নাটালি ড্রাইফাস, হলিউড অভিনেত্রী।

● ১৯৯০ - ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় জেফারসন আল্ভেস অলিভেইরা জন্মগ্রহণ করেন।

● ১৯৯৩ - সৌম্য সরকার , একজন বাংলাদেশি , ক্রিকেটার ।

● ১৯৯৭ - আমেরিকান অভিনেত্রী ইসাবেল ফুহরমান জন্মগ্রহণ করেন। 


♦️মৃত্যু♦️


● ১৪৯৫ - সুলতান জেম, উসমানীয় রাজনীতিবিদ (জন্ম ১৪৫৯)

● ১৬৩৪ - অস্ট্রীয় সাধারণ ও রাজনীতিবিদ আলব্রেশট ভন ওয়ালেন্সটেইন মৃত্যুবরণ করেন।

● ১৭১৩ - প্রুশিয়ার রাজা প্রথম ফ্রেডরিক মৃত্যুবরণ করেন।

● ১৭২৩ - ইংরেজ স্থপতি ক্রিস্টোফার রেন মৃত্যুবরণ করেন।

● ১৮৬৪ - মাকির্ন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উইলিয়াম হেনরী হ্যারিসনের সহধর্মনী ও মার্কিন রাষ্ট্রপতি বেনজামিন হ্যারিসনের নানী অ্যানা হ্যারিসন মৃত্যুবরণ করেন।

● ১৮৬৬ - ইতালীয় দার্শনিক বেনোদেত্তো ক্রোচে মৃত্যুবরণ করেন।

● ১৮৭৪ - ভারতীয় বাঙালি বিচারপতি দ্বারকানাথ মিত্র প্রয়াত হন।(জ.১৮৩৩)

● ১৮৮৯ - পল রয়টার, জার্মা‌ন-ইংরেজ সাংবাদিক (জন্ম ১৮১৬)

● ১৮৯৯ - রয়টার সংবাদ সংস্থার জনক পল রয়টার মৃত্যুবরণ করেন।

● ১৯৫০ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার জর্জ রিচার্ডস মিনট মৃত্যুবরণ করেন।

● ১৯৫৩ - সের্গে‌ই উইনোগ্রাডস্কি, ইউক্রেনীয়-রুশ অণুজীববিজ্ঞানী ও বাস্তুতন্ত্রবিদ (জন্ম ১৮৫৬)

● ১৯৫৬ - ইরানের বিখ্যাত শিক্ষাবিদ ও কবি আলী আকবর দেহখোদা ইন্তেকাল করেন।

● ১৯৫৭ - সুনির্মল বসু বাঙালি শিশুসাহিত্যিক ও কবি।(জ.২০/০৭/১৯০২)

● ১৯৬৫ - ফিলিপ বেবিংটন, ব্রিটিশ বিমান বাহিনীর অফিসার (জন্ম ১৮৯৪)

● ১৯৬৬ - জেমস ডি. নরিস, মার্কিন ব্যবসায়ী (জন্ম ১৯০৬)

● ১৯৭১ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রসায়নবিদ থিওডোর সভেডবার্গ মৃত্যুবরণ করেন।

● ১৯৭৫ - এলাইজা মুহাম্মদ, মার্কিন ধর্মীয় নেতা (জন্ম ১৮৯৭)

● ১৯৮৩ - নাট্যকার টেনেসি উইলিয়াম মৃত্যুবরণ করেন।

● ১৯৯৩ - ইরানের প্রখ্যাত আলেম ও ধর্মতত্ত্ববিদ আয়াতুল্লাহ মির্যা হাশেম আমোলী ইন্তেকাল করেন।

● ১৯৯৭ - রয়টার্স সংবাদ সংস্থার প্রতিষ্ঠাতা পল জুলিয়াস মৃত্যুবরণ করেন।

● ১৯৯৭ - ক্যাল আব্রামস, মার্কিন বেসবল খেলোয়াড় (জন্ম ১৯২৪)

● ১৯৯৯ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ গ্লেন থিওডোর সিবোর্গ মৃত্যুবরণ করেন।

● ২০০৩ - ইতালিয়ান অভিনেতা আলবার্তো সরডি মৃত্যুবরণ করেন।

● ২০০৯ - আমেরিকান লেখক ফিলিপ হোসে ফার্মের মৃত্যুবরণ করেন।

● ২০১২ - মার্থা‌ স্টুয়ার্ট‌, মার্কিন অভিনেত্রী (জন্ম ১৯২২)

● ২০১২ - সুইডিশ অভিনেতা ও পরিচালক এরলান্দ জোসেফসন মৃত্যুবরণ করেন।

● ২০১৪ - স্প্যানিশ গিটার, গীতিকার ও প্রযোজক পাকো ডে লুসিয়া মৃত্যুবরণ করেন।

● ২০১৫ - ইউজেন ক্লার্ক, মার্কিন জীববিজ্ঞানী (জন্ম ১৯২২)

● ২০১৫ - টেরি গিল, ইংরেজ-অস্ট্রেলীয় অভিনেতা (জন্ম ১৯৩৯)

● ২০১৯ - নিখিল সেন, বাংলাদেশের একজন প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী 


♦️ছুটি ও অন্যান্য♦️


● জাতীয় দিবস (কুয়েত),

● সোভিয়েত দখল দিবস (জর্জিয়া),

● বিপ্লব দিবস (সুরিনাম)

No comments:

Post a Comment

RRB / NTPC mock test